
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৩৩

সারাদেশে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্যে উদযাপিত হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

