বরগুনায় প্রকাশ্যে সড়কে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাসারকে বরগুনার ডিসি ও এসপির কাছ থেকে এ বিষয়ে জেনে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। বুধবার সকালে বরগুনার কলেজ রোড এলাকার হত্যাকাণ্ডের ঘটনাটির ভিডিও
ছোটপর্দার নানা সমস্যা দূর করতে নাটকের ১৩ সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) ব্যানারে মাঠে নেমেছিল। ২০১৬ সালের ৩ নভেম্বর নাট্যজন মামুনুর রশীদকে আহ্বায়ক ও গাজী রাকায়েতের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অভিনয়শিল্পী কলাকুশলীদের বিশাল সমাবেশ হয়। তিন বছর পর সেই আন্দোলনের সুফল আসতে চলেছে। সেই আন্দোলনের দাবিগুলো নিয়ে বুধবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের সঙ্গে বৈঠক করেছেন নাটকের
স্বপ্নের পদ্মা সেতুর ১৪তম স্প্যান '৩ সি' বসতে পার আজ বৃহস্পতিবার। আজ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর পিলারের উপর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ স্প্যান বসানো হবে অন্যথায় আগামীকাল শুক্রবার (২৮ জুন) বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকৌশলী (মূল সেতু) দেয়ান মো. আব্দুল কাদের। গেল ২৫ মে ১৩তম স্প্যান বসানোর প্রায় ১ মাস ২ দিনের
তীব্র গরমে পুড়ছে ইউরোপের দেশগুলো। জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে বুধবার তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি জুনে তাপমাত্রা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ফ্রান্স এবং সুইজারল্যান্ডে বৃহস্পতিবার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে তীব্র গরম বাতাস ইউরোপের
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাক প্রতিবন্ধী অসহায় বিধবা এক নারী (৩৫) ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টার এক পর্যায়ে অবশেষে থানায় মামলা হয়েছে। উপজেলার ধোপাখালী বাজারে ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক মিনহাজ উদ্দিনর মিনু চিকিৎসার কথা বলে তার দোকানের ভিতরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। মঙ্গলবার (২৫জুন) রাত ৮ টার দিকে ধর্ষিতার ভাসুর আজমত আলী বাদী হয়ে মিনহাজ উদ্দিন মিনুকে আসামী করে ধনবাড়ী থানায় ওই ঘটনায়
শরীয়তপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মিলন বেপারী (১৯) নামে এক ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জুন) রাত ৯টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এ দণ্ডাদেশ দেন। মিলন বেপারী সদর উপজেলার চরপাতান গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে এবং আংগারিয়া টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা
স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্বামী রিফাত শরীফকে। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন রিফাত। বরগুনা সরকারি কলেজের সামনে এলে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে বরগুনা পৌরসভার ধানসিঁড়ি সড়কের আবু বকর সিদ্দিকের ছেলে নয়ন বন্ড এবং তার প্রতিবেশী দুলাল ফরাজীর ছেলে রিফাত ফরাজী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে নয়ন নামে এক যুবকের
বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের উপস্থিতিতে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যাকরীদের মধ্যে অন্যতম একজন নয়ন বন্ড (২৫)। বুধবার সকাল ১০টার দিকে নয়নের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। বরগুনা সরকারি কলেজের দক্ষিণ-পশ্চিমে বরগুনা পৌরসভার ৭নং ওয়ার্ডে বাসা তার। নয়নের বাবা মৃত ছিদ্দিকুর রহমান। দুই ভাইয়ের মধ্যে নয়ন ছোট। নয়নের বড়
বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন তিনি। প্রধান আসামি করা হয়েছে খুনের মূল হোতা হিসেবে অভিযুক্ত নয়নকে, যে এলাকায় ‘নয়ন বন্ড’ নামেও পরিচিত। মামলার চার নম্বর
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সুন্দর অবয়বে সৃষ্টি করে মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা। দিয়েছেন মহামূল্যবান বিবেক। আসমান জমিনের সমস্ত মাখলুকাতের ওপর দিয়েছেন শ্রেষ্ঠত্ব। যদিও ফেরেশতারা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। তাদের যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তারা প্রতিনিয়ত সে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফেরেশতাদের আল্লাহ তায়ালা অবাধ্য হওয়ার ক্ষমতাই দেননি। আর আল্লাহ মানুষকে বিবেক
বরগুনায় দিনদুপুরে রাস্তায় মানুষের সামনে শাহ নেয়াজ রিফাত (২৫) নামে এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ওই দুই খুনিকে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্ত্রীর সামনেই দুই যুবকের এলোপাতাড়ি কোপে মারা যান রিফাত। বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এরপর বিকেল ৩টার দিকে বরিশাল
সমুদ্র সৈকতের পাশে পার্কিংয়ে দাঁড় করানো একটি সাদা রঙের সেডান গাড়ি। হলুদ নম্বর প্লেট। অর্থাৎ ভাড়ার গাড়ি। অন্য গাড়ির সঙ্গে পার্ক করা গাড়িটি বিশেষ ভাবে নজর করার কোনও কারণ নেই। কিন্তু হঠাৎই সৈকতের পাশের রাস্তায় টহলের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর নজরে পড়ে ওই গাড়িটি। তিনি দেখেন, একটি শিশু ওই গাড়ির জানলার কাচে মুখ ঠেকিয়ে কিছু বলার চেষ্টা করছে। পুলিশ সূত্রে
পুলিশ কনস্টেবল নিয়োগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বিএইচ (বজলুল হক) হারুন তার নিজস্ব প্যাডে কয়েকজনের জন্য সুপারিশ করায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুকে তার স্বাক্ষরিত প্যাডটি ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই তারা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। ২৪ জুন নিয়োগ পরীক্ষার আগে ২২ জুন তিনি ঝালকাঠি পুলিশ সুপারকে এই সুপারিশ করেন। জাতীয় সংসদ সদস্যের প্যাডে আলোচিত এই সাংসদ উল্লেখ
রাঙ্গুনিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূ। গত ২৩ জুন নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার (২৬ জুন) বিকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজ সুমি আক্তারের মায়ের দাবী তাকে পরিকল্পীত ভাবে গুম করেছে শ্বশুর বাড়ির লোকজন। নিখোঁজ গৃহবধূ উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার সরু মিয়ার মেয়ে এবং দক্ষিণ নিশ্চিন্তাপুরের নতুন পাড়া গ্রামের
রাস্তায় চলাচল করা মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্সধারী রাইডারদের মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, সেটা কমিয়ে আনার জন্য এখন মোটরসাইকেল কিনতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে, একদম কম হলেও তাকে লার্নার লাইসেন্সধারী হতে হবে মোটরসাইকেল ক্রয় করার জন্য। Bangladesh Road Transport Authority (BRTA) এই নিয়মটি সকল মোটরসাইকেল উৎপাদন কোম্পানি এবং যারা মোটরসাইকেল বিক্রয় করছেন তাদের সকলের জন্য প্রযোজ্য হবে, এছাড়া যারা মোটরসাইকেল কিনতে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট এলাকায় প্রকাশ্যে আসিফ গাজী নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছেন ভারতীয় এক গৃহবধু। কোমরে লুকানো ছুরি দিয়ে সবার সামনেই কোপাতে শুরু করেন মারুফা বিবি (৩৫) নামের ওই নারী। একটু পরে সেখানেই মারা যান আসিফ। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ওই ব্যক্তি মূলত বাংলাদেশের নাগরিক। তিনি ভারতে একটি মাছের আড়তে কাজ করতেন। এ ঘটনার পরপরই মারুফা, তার স্বামী আজিজুল
ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ফ্রান্সে। দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায়, জারি করা হয়েছে ‘অরেঞ্জ আ্যালার্ট’ বা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। দেশটিতে, অচিরেই তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বরগুনার কলেজ রোড এলাকায় এক স্ত্রীর বর্তমান স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারী কলেজের সামনের গেটে এ ঘটনা ঘটে। নিহত রিফাত বরগুনার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ানের দুলাল শরীফের ছেলে। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন প্রেমের পরে দুই মাস আগে রিফাত শরীফের সাথে বিয়া হয় আয়শা সিদ্দিকা মিন্নির। পরে বরগুনার পৌরসভার ধানসিরি এলাকার আবুবকর সিদ্দিক এর ছেলে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি হাটের ইজারাদার মুরাদুল ইসলামের বিরুদ্ধে হাটের নির্ধারিত সীমানার বাইরে থেকে খাজনা উঠানোর অভিযোগ পাওয়া গেছে। ইজারাদার মুরাদ ওই হাট থেকে প্রায় ২/৩ কিলোমিটার দুরের সঙ্গীতকাঠি এলাকার নার্সারী ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করেন। সঙ্গীতকাঠি গ্রামের ৩৪জন নার্সারী (গাছের চারা) ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে এক লিখিত অভিযোগে জানান মাহমুদকাঠি হাটের ইজারাদার মুরাদ ও তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও গত মঙ্গলবার আইইআরে অনুষ্ঠিত এক জরুরী সভায় অভিযুক্ত সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার বিকেলে আইইআরের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড বাড়ানো হচ্ছে। তাদেরকে সরকারি বেতন কাঠামোর ১১তম গ্রেডে বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বেতন বৈষম্য দূর করতেই এ সিদ্ধান্ত। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে দিনে গড়ে ৭টি ক্লাস নিতে হয়। ক্লাসের বাইরেও প্রায়ই বিভিন্ন সরকারি জরিপের কাজে অংশগ্রহণ করতে হয়। নির্বাচনী দায়িত্বও পালন করেন। অথচ বর্তমানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার অভিযোগ উঠে গত মঙ্গলবার। ঐদিন দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে একই ইনস্টিটিউটের এক ছাত্রী লিখিত অভিযোগ করেন। তবে অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ফেইসবুকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অভিযোগকারী ছাত্রীকে সমর্থন করে অনেকে
আইলান কুর্দির কথা নিশ্চয় আমাদের মনে আছে। তুরস্কের উপকূলে পাঁচ বছর বয়সী এই শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন তুলেছিল। সিরিয়া থেকে আসা একদল শরণার্থী তুরস্ক হয়ে গ্রিসের কস্ দ্বীপে যাওয়ার সময় নৌকাডুবিতে আইলান মারা যায়। আইলানের নিথর দেহ ভেসে আসে সৈকতে। ইউরোপের শরণার্থী সংকট কতটা গভীর তা এই ছবিটিই জানান দিয়েছিল, কাঁদিয়েছিল বিশ্ব মানবতাকে।। আইলান কুর্দির মতো আবারও এক ছবি ছড়িয়ে
গোপালগঞ্জে সাড়ে ৪ বছরের এক শিশুকে সুন্নাতে খাতনা (মুসলমানি) করতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক। তামিম মাহমুদ নামের ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের ডাঃ হাফেজ মাহফুজুর রহমানের মালিকানাধীন জিম ক্লিনিকে এ ঘটনা ঘটে। ওই শিশু শহরের আরামবাগের এলাকার তারেক মাহমুদের ছেলে। শিশুটির বাবা তারেক মাহমুদ জানিয়েছেন, সকাল ১০টায়