শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০:১১

শেয়ার করুনঃ
ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবিবার দিবাগত রাতে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি ও বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জানা যায়, ২৬ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীদের হাতে লোহার রড, পাইপ, লাঠিসহ দেশী-বিদেশীয় অস্ত্র দেখা যায়। ঘটনার এক পর্যায়ে বিদ্রোহী গ্রুপের নেতা আলোমগীর হোসেন আলো ও জুবায়ের আল মাহমুদের নেতৃত্বে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুই পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে আহত দুইজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যান্যদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

এ দিকে সোমবার বেলা সাড়ে ১০ টায়, শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব তাদের গ্রুপের সর্বোস্তেরর নেতাকর্মী নিয়ে প্রশাসনের কাছে নানা অভিযোগ করেন। অভিযোগে তাঁরা বলেন, "ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এটাকে পুঁজি করে কিছু অছাত্র ও বহিরাগত ছাত্রলীগ পরিচয় দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আমরা সাংগঠনিকভাবে এর ব্যবস্থা নেবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের দাবি অচিরেই এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ কামনা করেন। এ ছাড়াও তারা আরো বলেন, গতকাল রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের ভুমিকা প্রশ্নবিদ্ধ। এমন গুরুত্বপূর্ণ  দায়িত্বে অবহেলার কারণে প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. মোঃ আনিছুর রহমানকে অপসারণের দাবি জানান।

এ ব্যাপারে দুপুর ১ টার দিকে, পাল্টা অভিযোগ নিয়ে প্রশাসনের সাথে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। সাক্ষাতের এক পর্যায়ে বিদ্রোহী গ্রুপের নেতারা বলেন, গতকাল রাতের ঘটনায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাকিবের কর্মীরা যে হামলা চালায় তা সত্যি অপ্রত্যাশিত। এ হামলার বিদ্রোহী গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে বলে তাদের দাবি। এই হামলার জের ধরেই মূলত সংঘর্ষের সৃষ্টি হয়। তাঁরা আরো বলেন, এ হামলা ঘটনা যাতে সুষ্ঠু ভাবে তদন্ত হয় এবং কোন প্রকার পক্ষপাতদুষ্ট না হয় তার জোর দাবি জানাই।

আরও

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার
শিক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,"গতকাল মধ্যরাতে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এ শোকের মাসে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আর যাই হোক তাঁরা ছাত্রলীগ দাবি করতে পারেনা। ছাত্রলীগের অভ্যান্তরীন কিছু সমস্যা থাকতেই পারে তবে সেটা তাদের সমাধানের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশর বিশ্ববিদ্যালয়সমূহের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যেনো কোন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিশেষ করে এ শোকের মাসে। এ জন্য আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ক্যাম্পাসে কোন প্রকার যাতে পরিবেশ বিনষ্ট না হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিবো। রাতে যে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরোপেক্ষ তদন্ত করে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এর পরে বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য উভায় গ্রুপের কাছে সহযোগিতা কামনা করেন।"  এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উল্লেখ্য, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন শাকিল আহমেদ সুমন, কামরুজ্জামান খাঁন সাগর, আব্দুর রহিম সরদার ও বিএম রিজওয়ানুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সুপারিশসহ তদন্ত রির্পোট জমা দেয়ার নির্দেশ প্রদান করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব 

আরও

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস মহামারির পর পাঁচ বছর বিরতির অবসান ঘটিয়ে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশের কোনো অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রয়োজন হলে শুধু ওই অঞ্চলে নয়, সারা দেশেই পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস কিংবা অসাধু উপায়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়োগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম