রমজান শুরু তার উপরি তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে সরাইলে নামলো স্বস্তির বৃষ্টি। এতে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। সোমবার বিকালে ও রাত সাড়ে বারটার দিকে সরাইলের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হয়। এসময় বাতাসের গতিবেগ ছিল অনেক বেশী।এদিকে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা বৃষ্টির কারণে আটকে পড়েন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা ইত্যাদিতে আশ্রয় নিয়েছেন। বৃষ্টির সঙ্গে ঝড়ো
লিবিয়া থেকে ইউরোপের ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে নিখোঁজদের মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চার যুবক রয়েছে বলে দাবি পরিবারের। তাদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। এছাড়াও ওই নৌকায় থাকা একই ইউনিয়নের আরও দুই যুবক তিউনিশিয়ার একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন বলেও স্বজনরা জানিয়েছেন। নিখোঁজ ওই চার যুবক হলেন শরীয়তপুর জেলার নড়িয়া
কক্সবাজার টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবার দুই মানবপাচারকারী রোহিঙ্গা নিহত হয়েছেন। ১৪ মে ভোর রাতে বঙ্গোপসাগর লাগোয়া শামলাপুর মেরিনড্রাইভ এলাকায় বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত রোহিঙ্গারা হলেন শামলাপুর ২৩ নং রোহিংগা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২০) ও উখিয়ার জামতলী ১৫ নং রোহিংগা কাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)। প্রাথমিকভাবে নিহত দু’জনই
গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম। তিনি জানান, খালেদা জিয়া আদালতে যেতে পারবেন কিনা, সে বিষয়ে জানতে চেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠির জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আদালতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ও সৌদি আরব সফরে যাচ্ছেন আগামী ২৮ মে। প্রথমে জাপান, এর পর সৌদি আরব সফর করবেন তিনি। এ ছাড়া তৃতীয় আরও একটি দেশে প্রধানমন্ত্রী সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, জাপান ও সৌদি আরবের সফরসূচি চূড়ান্ত হয়েছে। তৃতীয় দেশে সফর চূড়ান্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে ঈদের পর
পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন এবং সত্যায়িত বিলুপ্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতিকে দেওয়া বার্ষিক প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের ৮.৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, পাসপোর্ট যাচাই কার্যক্রমে পুলিশ কর্তৃক কথিত ঘুষ গ্রহণে
আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। তাদের গবেষণায় আভাস দেওয়া হয়েছে, ওই সময়ে ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের মাথাপিছু আয় ৩০০ ডলার বেড়ে যাবে। গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং শীর্ষ ৭ অর্থনীতির দেশের মধ্যে থাকবে মহাদেশের ৫টি দেশ: বাংলাদেশ, ভারত,
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে আজ সোমবার (১৩ মে) বিকেলে। কেন্দ্রীয় ওই কমিটিতে উপ সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ -তে আলোচিত হওয়া প্রতিযোগী আফরিন লাবণী। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। জানা যায়, তিনি জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএ-তে অধ্যয়নরত। কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার খবর নিশ্চিত করে
ত্রিদেশীয় সিরিজে যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হয়েছে। ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। যদিও স্বাগতিক আয়ারল্যান্ড ঘরের মাঠে কম শক্তিশালী না। তার উপর সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টাইগাররা সেই ভয় জয় করেছিল সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে হারিয়ে যখন স্বাগতিক আয়ারল্যান্ডকে হারানোর ভাবনা, তখনই
লক্ষ্য ২৪৮ রানের। ১০৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিকুর রহীম আর মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে এই যুগল অবিচ্ছিন্ন আছেন ৭২ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান। মুশফিক ৩৭ আর মিঠুন অপরাজিত আছেন ৩৫ রানে। ৯০ বলে টাইগারদের দরকার ৬৯ রান। রান তাড়ায় নেমে
জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী। উদার মানবতাবাদী নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। পবিত্র মাস রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান তিনি। মুসলমানদের সঙ্গে রমজানের তাৎপর্য ও মর্যাদা প্রদানে গত শুক্রবার অন্টারিওর মিল্টন মুসলিম কমিউটিনি কর্তৃক আয়োজিত এক ইফতারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রমজান সম্পর্কে জাস্টিন ট্রুডো বলেন, আমি রমজানকে ভালোবাসি। রমজানের শান্তিময় কার্যাবলী আমাদের কাছে অনেক মূল্যবান।’ এ দিন তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে শেষ
বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। একপর্যায়ে পূর্ণাঙ্গ কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করতে গেলে তাতে হামলা চালিয়েছে সদ্য পদপ্রাপ্তরা। এতে ছাত্রলীগের হল কমিটির সাবেক নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে পূর্ণাঙ্গ কমিটি
নারায়ণগঞ্জের বন্দরে একটি মহিলা মাদ্রাসায় নারীদের তারাবি নামাজে পুরুষের ইমামতি নিয়ে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে হামলা,সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭নং ওয়ার্ডের বন্দরের কুড়িপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের ছেলে শাহজাদা, বিজয়, সবুজ, নাদিম, মৃত
অযোগ্য, অছাত্র, বিবাহিত, চিহ্নিত শিবির নেতা, বিভিন্ন মামলার আসমীদের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সেই মিছিলে হামলার অভিযোগ উঠেছে সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুসারীদের বিরুদ্ধে। সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রলীগের পদের জন্য উপযোগী নয় এমন ব্যক্তিদের পদায়ন এবং যোগ্যদের পদ বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ মামলার বিচার কার্যক্রম চলছিল নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের অস্থায়ী আদালতে। তবে নিরাপত্তাজনিত কারণে এবার সেই আদালত সরিয়ে নেয়া হচ্ছে। এখন থেকে খালেদার বিচার কার্যক্রম চলবে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের নবনির্মিত ২ নং ভবনের অস্থায়ী আদালতে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) মো.
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে অংশ না নিলেও বিএনপি যদি আলাদাভাবে ডাকে তাহলে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। সোমবার ২০ দলীয় জোটের বৈঠকে না যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। আন্দালিভ রহমান পার্থ বলেন, ২০দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই বৈঠকে যোগ না দেয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি আগেই
প্রচন্ড তাপদাহের কারণে ভোলার তজুমদ্দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত এক সপ্তাহে প্রায় ৫ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিনিটি কিøনিকে চিকিৎসা নিয়েছেন। ডায়রিয়ার রোগীদের এমন ভীড়ে চিকিৎসা দিতে নিয়মিত হিমশিমে পড়তে হচ্ছে চিকিৎসকদের। এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আ.ফ.ম আখতার হোসেন বলেন,
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান। কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদকের পদ পেয়েছেন তিনি। এর আগে তিনি ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। আশিক খান হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়নরত। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় অনুভূতি সম্পর্কে জানতে আশিক খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিড়ির দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে হতদরিদ্র বিড়ি সেবনকারীরা। রবিবার (১২ মে) বিকাল ৫টার সময় শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বিড়ি ভোক্তা সমিতি ভেদরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েকশ বিড়ি সেবনকারী অংশগ্রহন করে। তারা সরকারের কাছে বিড়ির দাম না বাড়িয়ে সিগারেটের দাম বাড়ানোর জন্য জোর দাবি জানান। তারা আরও
বরিশাল জেলার উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের অন্তর্গত খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রথম জামাতের এক শিশু শিক্ষার্থীকে (৭) রোজা থাকা অবস্থাতে ধর্ষণের দায়ে ওই মাদ্রাসারই শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ মে) সকালে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। ২০১৮ সালের ৩১ জুলাই মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে করে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন শেখ হাসিনা। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার উপহার দিতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে রাজধানীর খিলগাঁওয়ে মূল্য তালিকা না টানার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ জরিমানা করেন। সোমবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত তদারকি
রাজধানীর মধ্য বাড্ডা বৈশাখী স্মরণীর ট-৬৮/৩ নম্বর বাসায় গলায় ফাঁস দিয়ে নাওশিস আহমেদ সাবা (২২) নামের এক গৃহবধূ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে বাসার ৩য় তলায় গলায় ফাঁস দেয় সে। পরে স্বামী সেলিম আহমেদ তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবা স্বামী সেলিম