
প্রকাশ: ১৩ মে ২০১৯, ৪:১৪

লক্ষ্য ২৪৮ রানের। ১০৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিকুর রহীম আর মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে এই যুগল অবিচ্ছিন্ন আছেন ৭২ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান। মুশফিক ৩৭ আর মিঠুন অপরাজিত আছেন ৩৫ রানে। ৯০ বলে টাইগারদের দরকার ৬৯ রান। রান তাড়ায় নেমে দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে তুলে দেন ৫৪ রান। নবম ওভারে অ্যাশলে নার্সকে মারতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তামিম। ঘূর্ণি বুঝতে না পেরে ২১ রানে হয়ে যান বোল্ড।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব