সাগর চৌধুরীঃ ইতিহাস বলে বাংলাদেশের সূচনা হয়েছিল ঝড় ঝঞ্জা আর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। সেই সূত্রে বাংলাদেশের অতীত ইতিহাস মোটেও সুখকর নয়। আমরা যেমন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, আমরা যেমন আমাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এবং সর্বোপরি অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, তেমনি এই সময়ের প্রেক্ষাপটে নিরন্তন আমাদের যুদ্ধ করে
সরাইল হাসপাতাল মোড়ের বাইপাস সড়কটি ২০১৫ সালে আমি সহ কয়েকজন ব্যবসায়ীদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মান করা হয়, কিন্তু দুঃখের বিষয় সড়কটি নির্মানের দুই বছরের মধ্যে বৃষ্টির পানি জমে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, এই সড়কটি উপজেলা সদরে প্রবেশ করার একমাত্র বাইপাস সড়ক। সড়কটি নষ্ট হওয়ার কারনে যানযট সহ প্রতিদিনই ঘটছে নানা দূর্ঘটনা এবং স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ
কক্সবাজার শহরে সরকারি হাসপাতালের ওষুধ পাচারের সময় শ্যামল পাল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক শ্যামল পাল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী। সোমবার (২৭ মে) বিকেল ৪টায় শহরের ঝাউতলা গাড়ির মাঠ ৫ নং গলি এলাকায় নিজ বাসায় মজুদ করার সময় শ্যামলকে পুলিশ হাতেনাতে আটক করে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ৩টার দিকে সরকারি লোগো সংবলিত একটি গাড়িতে
ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন রংপুরে নেই। তার অবস্থান কোথায় তা কেউ বলতে পারছেন না। তবে পুলিশের ধারণা, তিনি ঢাকায় অবস্থান করছেন। সোমবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি গা ঢাকা দিয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে। পুলিশের রংপুর রেঞ্জ সূত্রে জানা গেছে, সোনাগাজী থেকে
দখলদার ইহুদিবাদী ইসরাইলে ৬৩০টি দাবানলের আগুন নিভাতে কাজ করছে ৪৮০টি অগ্নিনির্বাপক বিমান। রবিবার এসব বিমানের সাহায্যে আড়াই লাখ টন পানি মাটিতে ফেলা হয়েছে। প্রায় ২,৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে। ইসলাম ধর্মের পবিত্র আযানের ওপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেয়ার পর থেকে শুরু হওয়া এই দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকায় ছড়িয়ে
পৃথিবীর কোটি কোটি মানুষের অপরিহার্য খাদ্য দুধ। দুধ ছাড়া পৃথিবীতে কোনো খাদ্যই এককভাবে সব পুষ্টি উপাদানে সমৃদ্ধ নয়। শিশুদের জন্ম থেকে বিকাশ, প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যরক্ষা ও রোগব্যাধি থেকে সুরক্ষার জন্য দুধ অপরিহার্য। একটি সবল ও শক্তিমান জাতি গঠনের জন্য দুধের বিকল্প নেই। সম্প্রতি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যে ভেজালরোধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের উচ্চ আদালত। দেশটির অধিকাংশ খাদ্যই মানসমাপন্ন নয়। তবে
রফিক :আসসালামুলাইকুম। প্রধানমন্ত্রী :হ্যালো। জি। ওয়ালাইকুম সালাম। বলেন। রফিক :আমি ময়মনসিংহ চরপাড়া থেকে মো. রফিকুল ইসলাম রফিক বলছি। প্রধানমন্ত্রী :কোত্থেকে? রফিক :ময়মনসিংহ চরপাড়া থেকে। প্রধানমন্ত্রী :আচ্ছা বলেন। রফিক :আম্মাজান, ভালো আছেন? প্রধানমন্ত্রী :জি, ভালো। রফিক :আম্মা, আপনে যহন ১৯৯৩ সালে গৌরীপুরের এমপি সাহেব নজরুল ইসলাম মারা গেছিন, রওশন আরা নজরুল সংসদ নির্বাচন করছিন- প্রধানমন্ত্রী :হ্যাঁ। রফিক :তখন আসছিলেন আপনি। তখন দেখছিলাম আপনাকে। মা বলে, পা-ও ছুঁয়ে সেলাম করছিলাম। প্রধানমন্ত্রী :জি। রফিক :গৌরীপুর
ব্যক্তি মালিকানাধীন জমিতে বৈদ্যুতিক খুঁটি বসিয়ে বসতঘরের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের তার (বিদ্যুৎ সঞ্চালন লাইন) টেনে নেওয়ায় বরিশাল নগরের পলাশপুরে প্রায় ২০টির মতো পরিবার রয়েছে আতঙ্কে। পাশাপাশি স্থানীয় একটি স্কুল ভবনের গা ঘেঁষে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের ওই লাইনটি চলে যাওয়ায় আতঙ্কে সেখানকার শিক্ষকসহ শিক্ষার্থীরা। যদিও উপায়ন্তর না পেয়ে দু’টি পরিবার তাদের ঘরের মধ্যেই সেই বৈদ্যুতিক খুঁটি রেখে বসবাস শুরু
জীবনের সমস্ত চিন্তার অগ্রগতি ও সৌন্দর্যকে ঢেলে দিচ্ছে একটি মহৎ শিল্প সৃষ্টির জন্যে। অথচ তাদেরকে নূন্যতম সামাজিক সম্মান কিংবা পেটের চাহিদা মেটানো- কোনোটাকে কি আমরা গুরুত্ব দিচ্ছি? হ্যাঁ, অনেকে হয়তো শিল্পীর সৃষ্টির আনন্দ থেকে প্রাপ্ত তৃপ্তিবোধ দেখিয়ে বলবেন- এটাই একজন শিল্পীর সম্মানী। কিন্তু হায়, সৃষ্টির আনন্দ দিয়ে তো আর পেট ভরে না! সম্প্রতি জয়নুল আবেদীন নামে এক গীতিকার তার ফেসবুক প্রোফাইলে রাষ্ট্রীয়
টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন তিনি। ১২ দিনের এই সরকারি সফরে জাপান থেকে সৌদি আরব ও পরে ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঈদের পর ৮ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী টোকিও
বরিশাল অঞ্চলের বেশিরভাগ মানুষ রাজধানী থেকে বাড়িতে অথবা ঢাকামুখী যাতায়াতের ক্ষেত্রে নৌ-পথই প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করেন। কিন্তু কালবৈশাখী’র মৌসুমে এই যাত্রা কখনোই সহজবোধ্য হয় না। মৌসুমের এই সময়টাতে ঝুঁকি বাড়ে নৌ-পথের যাত্রীদের। ঝড়ের মৌসুম এলেই নদী বেষ্টিত দক্ষিণা অঞ্চলে নৌ-দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি ঘটে। সূত্র বলছে, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে প্রায় ৪২ লাখ মানুষের আগমন ঘটবে দক্ষিণা লঞ্চের। যাদের যোগাযোগ
আর মাত্র কয়েকটি দিন। তারপরেই মুসলিম স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদকে ঘিরে নিরাপত্তায় বরিশালে এরই মধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। গতকাল সোমবার নগরীর প্রায় প্রতিটি সড়কেই মহড়া দেয় বিএমপি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠতে পারে অপরাধী চক্র। মাদক কারবারি,
তারুণ্যের অহংকার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নিজের রাজনৈতিক ইমেজকে শতভাগ কাজে লাগিয়ে তৃণমূল নেতাকর্মীসহ নগরবাসীর মন জয় করে নিয়েছেন। যার ধারাবাহিকতায় বিএনপির হেভিওয়েট প্রার্থী যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে পরাজিত করে নগরপিতা নির্বাচিত হন। শুরুতেই বরিশাল সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন, নগরীর সৌন্দর্য বর্ধন, উন্নতমানের সড়ক নির্মাণ কাজ, বিশুদ্ধ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় ও নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ কারণেই আজ সারাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। আমি সারাদেশ ঘুরেছি। সারাদেশের মানুষের আজ একই কথা, দেশের এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সোমবার (২৭ মে) বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘গণতন্ত্র-উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রায় শেখ হাসিনা’
নারায়ণগঞ্জে পৌনে দুই লাখ মুসল্লি সমাগমের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (২৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দলীয় ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। শামীম ওসমান জানান, শহরের ইসদাইর এলাকার এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ইদগাহ ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের একটি
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জিনারদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে ২ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৬৪৪ টাকা ধার্য্য করা হয়। বাজেট অধিবেশনে জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী জানান, ২০১৯-২০ অর্থ বছরের এই বাজেটে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ
জনগণের কল্যাণে নির্বাচিত জন প্রতিনিধিদের কাজ করে যাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে। তিনি বলেন, জনস্বার্থে যদি আপনি কাজ করেন, মানুষের হৃদয় যদি আপনি জয় করতে পারেন তাহলে দেখবেন জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে এবং আপনাকে তাঁদের সেবা করার সুযোগটা বারবার দেবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে
আগামী বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এ শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ দেবেন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সরকারি একাধিক সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। তবে সোমবার (২৭ মে) এতে পরিবর্তন আনা হয়। অবশ্য মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিদলে থাকছেন। পররাষ্ট্রমন্ত্রী
ডাকসু ভিপি নুরকে মারছে ছাত্রলীগ, যেখানে পাওয়া যাচ্ছে বা মারতে ইচ্ছে করছে, সেখানেই মারছে৷ আমার ধারণা, তাঁকে মারা হচ্ছে সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদনেই৷ কারণ, তাঁকে মার দেওয়ার প্যাটার্নটা মোটামুটি একরকম৷ প্রথমে পুলিশ অনুমতি দেবে না, তা ইফতার হোক, সংবাদ সম্মেলন বা যে-কোনো জমায়েত৷ তারপর ছাত্রলীগের কর্মী-নেতারা এসে তাঁকে মেরে-ধরে উঠিয়ে দেবে বা শুইয়ে দেবে৷ পরে বলবে, হালকা ধাক্কাধাক্কি বা সাজানো নাটক৷ নুরের
দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর সরকারি নিবন্ধন আবেদনের জন্য শেষ সময় আগামী ৩০ জুন নির্ধারণ করে সোমবার (২৭ মে) তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি পরিপত্র জারি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অধিদফতরের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। তবে ইতোপূর্বে যারা আবেদন
শিল্পাঞ্চল আশুলিয়ায় বেপরোয়া গতির একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে শিরিন (৫৫) বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উত্তর সারুয়া গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার এলাকায়
নোয়াখালী জেলা শহর মাইজদী নোয়াখালী সুপার মার্কেটের সামনে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৬ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিত আব্দুল মতিন (৪২) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামের মনোহর উদ্দিনের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, “রবিবার রাতে আব্দুল মতিন নোয়াখালী সুপার
রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামের এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মোহাম্মদ সুস্ময় জানান, তাঁরা কেরানীগঞ্জ জিন্দাপীর এলাকায় থাকেন। সকালে মাসহ তাঁরা দুজন শ্যামপুরে ইসলামী ব্যাংকে আসেন টাকা তোলার জন্য। টাকা
বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক ইউনিটে নবজাতক রেখে পালিয়ে গেছেন এক মা। চারদিন পেরিয়ে গেলেও নবজাতকের মা আর ফিরে আসেননি। এ অবস্থায় সমাজ সেবা অফিস শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সমাজসেবার তত্ত্বাবধানে শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে রাখা হয়েছে। শেবাচিম নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা বলেন, গত ২১ মে মানসুরা নামের এক নারী গাইনি ওয়ার্ডে