
প্রকাশ: ২৭ মে ২০১৯, ৫:৫৮

তারুণ্যের অহংকার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নিজের রাজনৈতিক ইমেজকে শতভাগ কাজে লাগিয়ে তৃণমূল নেতাকর্মীসহ নগরবাসীর মন জয় করে নিয়েছেন। যার ধারাবাহিকতায় বিএনপির হেভিওয়েট প্রার্থী যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে পরাজিত করে নগরপিতা নির্বাচিত হন। শুরুতেই বরিশাল সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন, নগরীর সৌন্দর্য বর্ধন, উন্নতমানের সড়ক নির্মাণ কাজ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করায় নিজের রাজনৈতিক যোগ্যতার জানান দেন রাজনীতি পরিবারের সন্তান সাবেক চীফ হুইপ ও পার্বত্য শান্তি চুক্তির রূপকার দক্ষিণা ল আ’লীগের অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর যোগ্য উত্তরসূরী যুবরত্ন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরবাসীর কল্যাণে নিবেদিত প্রাণ মেয়র সাদিকের নানাবিধ পরিকল্পনা গ্রহণ করায় টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে একসময়ের প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল মহানগরী। সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কঠোর হস্তক্ষেপে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরীর ৩০টি ওয়ার্ডের সর্বত্র আধুনিকতার ছোঁয়া পৌঁছতে শুরু করেছে।


বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু লোক দেখানো উন্নয়ন নয়, নগরবাসীর দীর্ঘদিনের দাবিছিলো টেকসই উন্নয়ন। কারণ টেকসই উন্নয়ন না হলে শুধু অর্থের অপচয়ই হয়না; এতে ভোগান্তিও ডেকে আনে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাজ দেখে মনে হচ্ছে বরিশাল নগরীকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার কাজে ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। সড়কের পাশাপাশি নগরীর থেকে জলাবদ্ধতা দুরকরণেও তিনি (মেয়র) উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নগরীর জলাবদ্ধাতার কারণ হিসেবে ড্রেনে পলি জমে ভড়াট হয়ে যাওয়ার বিষয়টি তিনি নিজে স্ব-শরীরে খুঁজে বের করে এমনকি মেয়র নিজেই ড্রেনের মধ্যে নেমে কাজের পরীক্ষা করে তা অপসারনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ফলে জলাবদ্ধতা কমে এসেছে। তিনি আরও বলেন, এককথায় নগরীতে টেকসই উন্নয়ন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হাত ধরেই চলমান রয়েছে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব