মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ৪:১৮

শেয়ার করুনঃ
'আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট'

নারায়ণগঞ্জে পৌনে দুই লাখ মুসল্লি সমাগমের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (২৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দলীয় ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। শামীম ওসমান জানান, শহরের ইসদাইর এলাকার এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ইদগাহ ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের একটি অংশ জুড়ে আগামী ঈদুল ফিতরের এই বৃহৎ জামাতের আয়োজন করা হবে। পৌনে দুই লাখ বর্গফুট এলাকা জুড়ে মদীনা শরীফের আদলে স্টিলের স্ট্রাকচার তৈরি করা হবে। সৌন্দর্যের দিক থেকেও হবে সবার কাছে প্রশংসনীয়। শামীম ওসমান জানান, এ ব্যাপারে জেলা প্রশাসককে একটি কমিটি গঠন করতে বলেছেন। ভবিষ্যত প্রজন্ম যাতে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি।

সংসদ সদস্য শামীম ওসমান আরো জানান, মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আগামী ঈদুল ফিতরের পর জেলার সব শ্রেণীপেশার মানুষকে নিয়ে আলোচনায় বসতে চান। সমাজের এসব অন্যায় অনাচারকারীদের কাউকেই তিনি ছাড় দেবেন না। এজন্য তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। শামীম ওসমান বলেন, ১৯ বছর আগে যখন তরুণ রাজনীতিক ছিলাম তখন অন্য কিছুর উপর ভরসা করে চলতাম। কথায় কথায় কোমরে হাত দিতাম। কিন্তু আল্লাহ আমাকে অনেক ধৈর্য্য শক্তি দিয়েছেন। আমি এখন ভরসা করি একমাত্র আল্লাহর উপর। আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। আর কারো সাহায্য আমার দরকার নেই। তিনি বলেন, শামীম ওসমান ওই লড়াকু বা যোদ্ধা নয় যে, এক লাখ লোক আমার পেছনে আছে সেই সাহসে আমি লড়াই করব। বরং আমি ওই লড়াকু, ওই যোদ্ধা, এক লাখ লোক মনে করবে আমাদের সামনে শামীম ওসমান আছে। সেই সাহসে তারা লড়াই করবে।

তিনি বলেন, আমি কাজের লোক। আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। আমার নির্বাচনী এলাকার পাশাপাশি আমি নারায়ণগঞ্জকে নিয়ে কাজ করছি। আরো অনেক কাজের পরিকল্পনা করে রেখেছি। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে, মেডিক্যাল কলেজ হবে। লিংক রোডে এর জন্য জায়গাও ঠিক করে রেখেছি। আমি এমন একটা লড়াই করব, যে লড়াই হবে মানুষের সবকিছু পাবার লড়াই। শামীম ওসমান তার এসব উন্নয়নমুখী কাজ সফলভাবে সম্পন্ন করতে সবার কাছে দোয়া চান। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ্ নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, ফুতল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

আরও

ঢাকা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 

সর্বশেষ সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে এআই ক্যামেরা চালু করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, গত মাস থেকে

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

দেশের মানুষের জন্য মানসম্মত ও সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের পরিকল্পনায় তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে এসে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায়

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপ মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯

জয়ী হয়েও ঋণখেলাপীর কারণে সংসদ সদস্য হতে পারছেন না আসলাম চৌধুরী

জয়ী হয়েও ঋণখেলাপীর কারণে সংসদ সদস্য হতে পারছেন না আসলাম চৌধুরী

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে নির্বাচনে জয়ী হলেও তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। রায় ঘোষণার পর আপিলকারীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ঋণখেলাপির কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের