শরীয়তপুর সদর উপজেলায় শামীমা আক্তার (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রী একালাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী মিন্টু চোরের হাতে আহত। রোববার (২৫ আগষ্ট) সদর উপজেলার চিতলীয়া গ্রামে নিজ ঘড়ে চোর ধরতে গিয়ে এই হামলার শিকার হয়। হামলায় গুরুতর আহত স্কুলছাত্রী শামীমাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীমা চিতলিয়া গ্রামের রুহুল আমিন মৃধার মেয়ে ও আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর
জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের যৌন কেলেঙ্কারির ভিডিও প্রকাশের পর তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ খবর জানাজানির পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) সানজিদা ইয়াসমিন সাধনাকে নিয়ে কথা বলতে ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাহসী হতে শুরু করেছেন। যারা ভয়ে এতদিন আহমেদ কবীর ও তার শয্যাসঙ্গিনী নিয়ে কোনো কথা বলেননি, তারাও মুখ খুলতে শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী
শরীয়তপুরের ভেদরগঞ্জে আনোয়ার হোসেন বাবু সিকদার (২৭) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৬ আগষ্ট) বিকালে এস আই চান মিয়া ও এ এস আই মহসিন উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাশতলা এলাকা থেকে তাকে ১১পিস ইয়াবাসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে সাপ্তাহিক ও অনলাইন পত্রিকার আইডি কার্ড জব্দ করে পুলিশ। আটক আনোয়ার হোসেন বাবু সিকদার ভেদরগঞ্জ
ভারতের অর্থনীতি ভালো নেই; মন্দা ভাব ফুটে উঠছে অনেক কিছুতেই। যদিও দেশটির সরকার তা স্বীকার করছে না। বড় বড় বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। যার ফলে বেকারত্বের হার বেড়েই চলেছে। এতে মানুষের ক্রয়ক্ষমাতও হ্রাস পাচ্ছে। আর এসবের সরাসরি প্রভাব পড়ছে মুদ্রার দরে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন নতুন রেকর্ড ছুঁয়েছে। আর এই পতন অব্যাহত আছে। সেই
জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক যাবেন। একই দিন সন্ধ্যায় হিলটন বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে
২১২ টি ছাগল ছিনতাইচেষ্টা মামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ আবেদন। প্রসঙ্গত, ঈদুল আযহার আগে মোহাম্মদপুরে ছাগল ছিনতাইয়ের ঘটনায় ওই থানার ছাত্রলীগ সভাপতিসহ তান্নাসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে র্যাবের হাতে গ্রেফতার হয়ে তিনজন কারাগারে রয়েছেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম সম্প্রতি
জম্মু-কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীরের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন।সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে আয়োজিত ‘আযাদীর জন্য সিনেমা’ প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। ‘জোনাকি গলির কারখানা’ নামে সাংস্কৃতিক সংগঠন এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করে। এতে সংহতি প্রকাশ করে
এমবাসির গাড়িতে হলুদ রঙের ভুয়া নম্বরপ্লেট-সংবলিত যানবাহন তাদের। ওই গাড়ির সামনে বসে থাকবেন একজন সুন্দরী নারী 'কর্মকর্তা'। শার্ট-প্যান্ট পরিহিত ওই 'কর্মকর্তার' হাতে থাকবে ওয়্যারলেস সেট। টার্গেট করে ইয়াবা কারবারিদের চালান ধরতে এমন আয়োজন রেখেই পাকড়াও করবে তারা। একপর্যায়ে প্রকৃত ওই ইয়াবা কারবারিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হবে চালান। এভাবেই ইয়াবার চালান ধরার অভিনব ছক কষেছিল মাহবুব আলম ওরফে রেজা ওরফে আকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর সাংবাদিক সমিতির আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে আজকের পর্বের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক মনিরুল ইসলাম। সোমবার (২৬শে আগস্ট) বিকাল ৪টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ‘ক্যাম্পাস সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে তিনি উপস্থিত ছিলেন। সমিতির
শোকাবহ আগষ্টে ২৬শে আগষ্ট রোজ সোমবার ফিনল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির মিস্টার ডন নামক অভিজাত রেস্তোরায় স্মরন সভার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের স্মরন সভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জনাব হুমায়ন কবির। স্মরন সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন। স্মরন সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই
মোবাইল ফোনে পর্ন সাইট ব্লক করার সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। মূলত পরিবারের সদস্য, বিশেষ করে সন্তানদের পর্ন আসক্তি ঠেকাতে যাতে অভিভাবকরা ব্যবস্থা নিতে পারে এজন্য এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। পর্নগ্রাফি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগে যে কোনো ওয়েবসাইট বা কনটেন্ট ব্লক করতে আইএসপিদের জন্য প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মোবাইল ফোন অপারেটরগুলোর ক্ষেত্রেও প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক
রাজশাহীতে পুলিশের হাতে গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির না করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদালত থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়- জেলা প্রশাসক দফতরের ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এসিল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারক করে ভ্রাম্যমাণ আদালত বসানো যাবে
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। ফলে আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (২৬ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অনলাইনে বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারি-মার্চ সহকারী শিক্ষক বদলির নীতিমালা
ক্যারিয়ারের শুরুটা করেছিলেন রেডিও জকি (আর জে) হিসেবে। বর্তমানে উপস্থাপনায়ই থিতু হয়ে আছেন। তবে নাটক ও বিজ্ঞাপনেও দেখা মেলে তার। তিনি মিষ্টি হাসির মারিয়া নূর। জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্হাপনার মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য মাত্রায়। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের পাশাপাশি টিভি শোও মাতিয়ে রাখতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন মারিয়া। গানের শিরোনাম 'শুধু তোমায় ঘিরে'। শরীফ আল দ্বীনের
ফ্রান্সের বিয়ারিটজে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলন শুরু হয়েছে গতকাল রোববার। জলবায়ু পরিবর্তন আর বিশ্ব অর্থনীতি সম্মেলনের কেন্দ্রবিন্দু হলেও সাধারণ মানুষের নজর কেড়েছে একটি ছবি। ছবিটি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোকে চুম দেয়ার। ছবিটি টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার ব্যাপক সমালোচনা আর রসিয়ে সেই ছবির ব্যাখ্যা দিতে শুরু করেছেন অনেকেই সবাই। ছবিটি এখন
অ্যাপেল-স্যামসাং স্মার্টফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে। এ কারণে এবার মামলা হলো আদালতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাকারীর অভিযোগ- আইফোন ৭ প্লাস, আইফোন ৮, এবং আইফোন এক্স ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ৮, স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফোনগুলো থেকে ক্ষতিকর বিকিরণ ছাড়াচ্ছে। যে কোনো স্মার্টফোনের ক্ষতিকারক বিকিরণ মাপার জন্য স্পেসিফিক আবসর্পশন রেট (এসএআর) মাপা হয়। মানবদেহ মোবাইল ফোন
‘মহা-বিদ্রোহী রণক্লান্ত/আমি সেই দিন হব শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না/অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না/বিদ্রোহী রণক্লান্ত/আমি সেই দিন হব শান্ত’-আজ মঙ্গলবার, ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের আগস্ট মাসে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ–দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার শাহাদাত আমিনের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী এক নারী (৩২) সোনারগাঁ থানায় ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েছেন। সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার বাসিন্দা ওই নারী অভিযোগে উল্লেখ করেন, শাহাদাত আমিনের কাছে তিনি একটি কেন্দ্রের জন্য আবেদন করেন। এরপর শাহাদাত আমিন তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
দেশের বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। ফের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবশেষ ভরিপ্রতি স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। চলতি আগস্টে এ নিয়ে টানা চারবার বাড়ানো হলো স্বর্ণের দাম। সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
গত দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ছে। গত রোববারের (২৬ আগস্ট) চেয়ে আজ তাপমাত্রা বেশি রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে,
‘শয়তান মানুষের প্রকাশ্য দুশমন’- এটি মহান আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা-উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে। শয়তান যে সব অবস্থায় মানুষের বেশি ক্ষতি করে সে সম্পর্কে প্রখ্যাত ফকিহ হজরত আবু লাইছ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ‘তাম্বিহুল গাফেলিন’-এ একটি ঘটনাসহ তা তুলে ধরেছেন। আর তাহলো- শয়তান একদিন হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মামলেসবেরী এলাকায় বাংলাদেশী দোকানে একদল সন্ত্রাসীরা হামলা করে শরীয়তপুরের দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। তারা হলেন জেলার ভেদরগঞ্জ উপজেলার কাইছকড়ি গ্রামের শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি (৩২) ও নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আলম মোল্লা (৩৪)। উজ্জ্বলের বড় ভাই মারুফ মাঝি বলেন, উজ্জ্বল প্রায় ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দোকান
রাজধানীতে অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মিলন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে মালিবাগ ফ্লাইওভারে মিলনকে গলায় ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে তিনি নিজ হাতে গলা চেপে ধরে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়। দুই সন্তানের জনক নিহত মিলন রাজধানীর মিরপুরের
নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ। এ সভায়