দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ ও পথনাট্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেইসাথে ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবী জানান বক্তারা। সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন
নিজের শিশুকে নিয়ে বাইরে বের হয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক মা। পরে কয়েকজন যুবকের সহায়তায় একটি দোকানে ঢুকে কোনোমতে প্রাণে বাঁচেন তিনি। জানা গেছে, চট্টগ্রামের বন্দর থানাধীন ইপিজেড ২নং পকেট গেইট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক ফেসবুক পোস্টে ওই দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম জানান, ছেলেধরা সন্দেহে এক পথচারী ওই নারীকে
সে দিনের সেই ছোট্ট আজরাফ সোনা আজ ২ বছর পার করেছে। আজ তার শুভ জন্মদিন। ইনিউজ৭১.কম এর সম্পাদক মোঃ শওকত হায়দার জিকোর জৈষ্ঠ পুত্র আজরাফ হায়দারের আজ ২য় জন্মবার্ষিকী। এই উপলক্ষে তিনি তার পুত্রের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন। ইনিউজ ৭১/এম.আর
ব্রতরঞ্জন দত্ত। একজন পরিচালক। ৬২ বছরের এই মানুষটিকে টালিউডে অনেকেই চেনেন। জনজাতিদের জীবনযাত্রা নিয়ে নির্মাণ করেছিলেন ‘প্রবাহিণী’ নামের একটি চলচ্চিত্র। ২০১৬ সালে সে সিনেমা মুক্তি পেয়েছিল নন্দনে। তার পরে পথশিশু মেয়েদের জীবন নিয়ে নির্মাণ করেন ‘কলি’। যা এখনও মুক্তি পায়নি। সেই চিত্র পরিচালক এখন নিরাপত্তাকর্মী। সুব্রতরঞ্জন দত্ত ঋত্বিক ঘটকের কাছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ সিনেমাতে শিক্ষানবীশ হিসেবে কাজ শুরু করেন আশির
পটুয়াখালীর বাউফলে মো. মালেক ফকির (৩৫) নামে এক ব্যাক্তিকে ছেলেধরা সন্দেহে গনধোলাই দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলা বাউফল সদর ইউনিয়নের নকুল নায়েবের হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল ইউনিয়নের নকুল নায়েবের হাট এলাকার বাসিন্দা আবুল ডাক্তার বাড়ির পাশে মালেক ফকিরকে চল (মাছ ধরার এক ধরনের দেশীয় অস্ত্র) হাতে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ছেলেধরা বলে
মাদারীপুরে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫ টায় আচমত আলী খান সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে এ বিপুর পরিমান ইয়াবা উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, একটি মিনি ট্রাক করে চাঁদপুর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। এই মিনি ট্রাকে বিপুল পরিমান মাদক আছে এমন সংবাদ পায় মাদারীপুরের র্যাব। খবর পেয়ে র্যাব সকালে অভিযান চালিয়ে মিনি
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় গত ১৪ জুলাই থেকে ১০ দিন দাপ্তরিক কাজ ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে দাবী আদায়ের জন্য ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন। মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, পৌরসভা কার্যালয়ের সামনে বিভিন্ন সেবা নেয়ার জন্য জন্য পৌরসভার বাসিন্দারা
কুয়াকাটা খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭জন শিক্ষকের পরিবর্তে রয়েছে মাত্র ৪জন শিক্ষক। চার জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক প্রায়ই থাকেন অফিসিয়ালি কাজে ব্যস্ত। তাই তিন শিক্ষক দিয়েই চলছে পাঠদান কার্যক্রম। আর এ তিনজন শিক্ষক অষ্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান দিতে হিমসিম খাচ্ছে। ফলে শিক্ষক সংকটে ব্যহত হচ্ছে পাঠদান কার্যক্রম। জানা যায়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষা বিস্তার লাভে
শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি। মঙ্গলবার বেলা ১১টার সময় পৌরসভার এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়। জেলা প্রশাসন কাজী আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান
বরিশালের হিজলা উপজেলায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। হিজলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে ২৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায়, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশের ৩ কোটি ৭০ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু নিখোঁজ থাকার যে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হিন্দু নেত্রী প্রিয়া সাহা করেছেন তা সঠিক। সরকারের বিভিন্ন হিসেব অনুযায়ী, ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু রয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। গত সোমবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে গোবিন্দ
প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা বেগম রেনু। হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষের সাথে লক্ষ্মীপুরের রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাজপথে দাঁড়িয়েছে চার বছরের শিশু তাসনিম তুবাও। তুবাও সবার সাথে মায়ের হত্যার বিচার চান। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রেনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয় মানুষ। এসময় সর্বস্তরের
বাংলাদেশের সেক্যুলারেরা ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার নালিশ প্রসঙ্গে বলছেন যে, ‘প্রিয়া সাহা দুর্বল ইংরেজীতে তার কথাটা ঠিকমতো বলতে পারেনি। কিন্তু তার অভিযোগ তো ঠিক আছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন তো হয়ই। এটা তো আর মিথ্যা নয়’। এই বক্তব্যের সত্য মিথ্যা নির্ণয়ের আগে আসুন আমরা এই ‘হিন্দু নির্যাতন’ শব্দবন্ধ নিয়ে আলাপ করি। আপনি যখন কোন রাষ্ট্রের নাগরিকদের (এখানে ধরা যাক হিন্দু সম্প্রদায়)
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না বাংলাদেশ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনেছেন। অনেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জাতির জনক
নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি এখনও রহস্যাবৃত। মিন্নি বারবারই বলছেন, নয়নের সঙ্গে তার বিয়ে হয়নি। নয়নের বাড়িতে থাকা বা সেখানে তার যাওয়া-আসার তথ্য সঠিক নয়। কিন্তু নয়নের মা দাবি করছেন, মিন্নি তার ছেলের বউ হিসেবেই বাড়িতে অবাধে যাতায়াত করত। রীতিমতো তার বাড়িতে মিন্নি ছোটখাটো সংসারও গড়ে তুলেছিল। মিন্নির সঙ্গে নয়ন বন্ডের সম্পর্কের নানা স্মৃতিও প্রতিবেদককে দেখান নয়নের মা। বরগুনা
আজ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের আজকের এই দিনে ঢাকার অদূরে বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে এ দেশের ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িকতাবিরোধী সব আন্দোলনেই তাজউদ্দীন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
সরকার কোনো সন্দেহজনক ঘটনা অথবা গুজবের ভিত্তিতে কোনো নিরীহ মানুষকে হত্যা করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের ঘটনা হবে শাস্তিযোগ্য অপরাধ। ছেলেধরা সন্দেহে সাম্প্রতিক কয়েকটি হতাহতের ঘটনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সোমবার সতর্কতা উচ্চারণ করে একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ পিটিয়ে হতাহত করা সংক্রান্ত খবরের প্রতি সরকারের
পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭৫ হাজার ৫৯০ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৯৮৬ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১০৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০০টিসহ মোট ২০৮টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় (সৌদি সময় সোমবার দিবাগত রাত ৩টায়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। ক্যাথরিন মায়ারগো নামে এক নারী তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, লাস ভেগাসের এক হোটেলে ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেন। যদিও জুভেন্টাস ক্লাবের খেলোয়াড় শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন। ৩৪ বছর বয়সী মায়ারগো পেশায় একজন শিক্ষিকা ছিলেন। বলা হচ্ছে, এ ব্যাপারে তিনি যেন
পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ মুল্যায়ন, পুরস্কার বিরতণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে মৎস্য অফিসে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত)ফনি ভুষন পাল। পরে জেলেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইনিউজ ৭১/এম.আর
কলাপাড়ায় মাদ্রসা ছাত্র সিয়াম (১৪) চার দিন ধরে নিখোজ রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের চিংগুড়িয়া নিজ বাসা থেকে মাদ্রসায় যাবার কথা বলে বাসা থেকে বের হলে চারদিনেও কোন সন্ধান না পাওয়া যায়নি তার। এদিকে তার নিখোজে দিশেহারা হয়ে পরেছে পরিবারসহ এলাকাবাসী। সিয়াম উপজেলার লালুয়া ইউনিয়নের মো. গোলাম রাব্বানীর বড় ছেলে এবং কলাপাড়া মারকাযুত তাহফিজ মডেল (হাফিযিয়া) মাদ্রাসার ছাত্র। এ
পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গ্রাহকরা। ২৩ জুলাই(মঙ্গলবার) সকালে শহরের পুরতন বাস স্টান্ড এলাকায় পৌরসভার ৬ নং ওয়ার্ডেও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ারুল কবির সিকদার, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি খালিদ আবু, জেলা ব্যবসায়ী সমিতির সদস্য মো:ফারুখ শেখ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হান্নান
গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ঢাকার আরও চারটি স্থান থেকে আসন্ন ঈদুল ফিতরে বিভিন্ন রুটে চলাচলকারী রেলের অগ্রিম টিকিট পাওয়া যাবে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান। এবার ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস আজ মঙ্গলবার। প্রতিবছর ২৩ জুলাই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থা দিবসটি পালন করে। এবার বাংলাদেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হচ্ছে। দিবস উপলক্ষে আজ জাতীয় ও জেলা পর্যায়ে জনসেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৯’ প্রদান করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বেলা ৩টায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ পদক তুলে দেবেন। অনুষ্ঠানে জনপ্রশাসন