চীনের গুয়াংজু শহরে ফেসঅ্যাপের মতো প্রযুক্তি ব্যবহার করে ১৮ বছর আগে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজে পেলেন মা-বাবা। এআই প্রযুক্তি ব্যবহার করে বেশি বয়সের সম্ভাব্য ছবি তৈরি করে খোঁজ চালিয়ে সাফল্য পেল পুলিশ। ব্রিটিশ সংবাদসংস্থা মেট্রো-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০১ সালের ৬ মে নিখোঁজ হয় বছর তিনের ছোট্ট ইউ ওয়েইফেঙ। ইউ-এর বাবা একটি নির্মাণাধীন বিল্ডিং-এ মিস্ত্রির কাজ করতে যাওয়ার
মেক্সিকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে রাজ্যের প্রসিকিউটর নিশ্চিত করেছেন। বিমানটি উড্ডয়নের পর একটি কৃষিজমির ওপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কর্মকর্তারা। তারা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে তিন পুরুষ এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটসহ চার আরোহী নিহত হয়েছে। কি কারণে ওই
জাতীয় সামাজিক নিরাপত্তা ও সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশকে মোট ১৪২ মিলিয়ন ইউরো (১ হাজার ৩শ ৪৯ কোটি টাকা) অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই দুই খাতে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে এ অনুদানের টাকা খরচ করা হবে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত দুটি চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয়
‘ছেলেধরা’ গুজবে গেল কয়েক দিন সারাদেশে প্রায় ৩০ এর অধিক মানুষ খুন হয়েছেন। সারাদেশের মানুষ আতঙ্কিত এই বিষয়টি নিয়ে। এবার গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছেন তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করেছেন একটি ভিডিওবার্তা। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল থেকে ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান,
পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় সরকারবিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের লিংক পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে আসে সেটি ছিল দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিল করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার এবং সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান। ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে ঢাবি শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলো উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)। বুধবার (২৪ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর এ তথ্য নিশ্চিত করেন।এসময় বিজিবির তিন সদস্য
নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও দু’জন। বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা
সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তারল্য সংকটের কারণে কোম্পানিটি গ্রাহকের অর্থ পরিশোধ করতে পারছে না। আইন অনুযায়ী কোম্পানিটির ন্যূনতম যে মূলধন থাকার কথা, তাও নেই। বেড়েছে খেলাপি ঋণ। সঞ্চিতি ঘাটতিতেও পড়েছে কোম্পানিটি। যে পরিমাণ ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) থাকার কথা তাও নেই। এমন সংকটের মধ্যেও আইন লঙ্ঘন করে সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে
শ্রমিক নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের অংশ হিসেবে বরিশালে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচির কারণে বুধবার ভোর থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করেনি কোনও ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌযান। চালক ও শ্রমিকরা জানান, দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকাল নৌযান ধর্মঘট চলবে। এর ফলে বরিশাল নদী বন্দরে নৌ যাত্রীরা পরেছেন চরম
চলছে বর্ষা মওসুম। কিন্তু অসহ্য গরম! স্কুলগামী ছোট ছোট শিশুরা ঘেমে একাকার। আবার বর্ষা শুরু হলে ঠাণ্ডা-গরম এই আবহাওয়ায় সর্দি-কাশি অনেক কষ্ট দেয় সবাইকেই। অনেকের আবার অ্যালার্জির সমস্যা আছে। এই সময়টিতে তা আরও বেশি দেখা দেয়। সর্দি-কাশির সমস্যায় নাজেহাল অবস্থায় কত আর ওষুধ খাওয়া যায়! এসব ওষুধে আবার শরীর দুর্বল করে দেয়। এর সঙ্গে আছে পার্শ্বপ্রতিক্রিয়া। এছাড়া শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকায়ও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ২০২০ সালের শুরুতে আবারও দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে চায় জাপান। সেই আমন্ত্রণ জানানো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ জাপান সফরের ফলোআপ সফরে ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ২৮ জুলাই ঢাকা আসার কথা রয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর। তিনদিনের এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ
‘মহানায়ক’খ্যাত অভিনেতা উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ। তিনি ১৯৮০ সালের ২৪শে জুলাই কলকাতায় উত্তম কুমার প্রয়াত হন। তার প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। তিনি একাধারে একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং পরে
লন্ডনের দূত সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন মাল্টায় দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে চুক্তি বা সমাঝোতা স্মারক স্বাক্ষর করা ছাড়ার তাকে দেয়া এক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের সঠিক সেবা নিশ্চিত করার কথা বলেন। প্রবাসীদের সঠিক সেবা প্রদান করতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মাল্টা আগমন উপলক্ষে আওয়ামীলীগ এবং প্রবাসী বাংলাদেশীদের
রাজধানীর খামারবাড়ি এলাকায় বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে খামারবাড়ি মোড়ে ট্রাফিক বক্স সংলগ্ন সড়ক দ্বীপে বোমার মতো দেখতে বস্তুটি চোখে পড়ে। এরপর থেকে জায়গাটি ঘিরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে পুলিশ। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের গাড়িতেজগাঁও জোনের সহকারী কমিশনার মাহামুদ
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়। এ ঘটনার পর এদিন রাতেই নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী
তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেয়া। কাবা শরিফ ৭ বার প্রদক্ষিণ বা চক্কর দেয়াকে ১ তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। কিন্তু মুসলিমরা কেন সারা বছর দিন-রাত এ পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ কেরে চলছে? এর তাৎপর্যই বা কী?পৃথিবীতে মহান আল্লাহর প্রথম ঘর এ কাবা। এ ঘর তাওয়াফের কিছু কারণ ও তাৎপর্য তুলে ধরা হলো। হতে পারে এসব কারণেই মুসলিম উম্মাহ
ডেঙ্গু মশা নিধনে সুদূর লন্ডন থেকে ‘ভদ্র মশা’ আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এ মশা ঢাকা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছেড়ে দেয়া হবে। এ মশার বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কামড়ায় না। এ মশা আমদানির উদ্দেশ হলো- ডেঙ্গুবাহী এডিস (স্ত্রী) মশার সঙ্গে মেলামেশার মাধ্যমে নতুন মশার প্রজনন ঘটানো। নতুন জন্ম নেয়া মশা দুই সপ্তাহ পর এমনিতেই মরে যাবে। পরবর্তীতে যত মশা জন্মাবে সেগুলো ‘ভদ্র
১৩ সন্তানের জননী এক বৃদ্ধাকে আশ্রয় দিয়েছেন একটি মুসলিম পরিবার। ছেলেমেয়েদের মধ্যে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তি শুরু হলে তারা মা’কে বাড়ি থেকে বের করে দেন। ভারতের কাঁথির উত্তর দারুয়ায় সাকিনা বিবির ঝুপড়ি ঘরেই এখন থাকেন বেলা রানী নামের এই মা। ৯৫ বছর বয়সী বেলা রাণী দেবী পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির খড়কি গ্রামের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পরে ছেলেমেয়েদের মধ্যে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে
পদ্মা সেতু নির্মাণে মাথা লাগার যে গুজব ছড়াচ্ছে তা প্রতিরোধে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে মাঠপর্যায়ে থাকা ৬১ লাখ আনসার সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন,
যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবার পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এই রিট আবেদন করেন। রিটে সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও যোগাযোগ সচিব, পুলিশের আইজি, পুলিশ কমিশনার
ডেঙ্গু জ্বরকে ঘিরে বরিশালে বেশ তৎপরতা চালাচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এরই মধ্যে নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বরে আতংকিত না হয়ে সচেতনতার পাশাপাশি প্রতিরোধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পাশাপাশি গত কয়েকদিন ধরে নগরজুড়ে বেশ জোরেশোরে মশক নিধনে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে সিটি করপোরেশন। অবশ্য সকল ওয়ার্ডে এখনো মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ পৌঁছায়নি বলে জানা গেছে।
বাড্ডায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলিস্তান পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছে, মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে দেখতে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রসঙ্গত, গত শনিবার (২০
বকেয়া ভাড়া নিয়ে বাকবিতণ্ডার সময় ‘ছেলেধরা’ গুজবের সুযোগ নিয়ে ভাড়াটিয়াকে গণপিটুনি খাওয়ানোর অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার রহমতপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বাড়িওয়ালার নাম হাসনা বেগম আয়েশা। জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার রহমতপুরে আয়েশার (৩৫) টিনশেড ঘরে ভাড়া থাকতেন খোকন (৪০)। সোমবার সকালে আয়েশা এক মাসের বকেয়া ভাড়া চাইতে গেলে খোকন সেটি পরে দেওয়ার কথা বলেন।