
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১:৬

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ৪র্থ ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
এর আগে, ত্রিদেশীয় সিরিজে দুই দলই খেলেছে দুইটি করে ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একটিতে জয়ের দেখা পেলেও, এখনও কোনো জয় পায়নি জিম্বাবুয়ে।
