
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২:১৮

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভূঞাপুরে বিভিন্ন এলাকায় মূর্তি বানানোর ধুম পড়েছে। মৃৎশিল্পীদের (কারিগর) দম ফেলানোর ফুসরত নেই। ইতোমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ। ২৮ সেপ্টেম্বর শুভ মহালয় দিয়ে পূজার মূলকাজ শুরু হবে। এরপর ৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী দিয়ে পূজার অর্চনা ও দশমী দিয়ে শেষ হবে। এ অঞ্চলে প্রতিমা তৈরির কারিগররা মূলত ভূঞাপুর উপজেলার কয়েড়া ও কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা। এসব কারিগররা ভূঞাপুরের বিভিন্ন মন্দিরের জন্য প্রতিমা তৈরি করছেন। কেউ কেউ মন্দিরের ভেতরে প্রতিমা তৈরি করছেন। আবার কিছু কারিগর তাদের নিজস্ব কারখানা তৈরি করে ভূঞাপুরের আশপাশের এলাকায় প্রতিমা বিক্রি করছেন ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব