দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেন লক্ষ্মীপুরের মাহমুদুল হাসান সুমন। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে বলে একজনের চাকরির ব্যবস্থা করে দেন। তার কথা বার্তায় সন্দেহ হলে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে। বুধবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ এ তথ্য জানান। শরীফ
আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করার মাধ্যমে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে প্রধানমন্ত্রীর পদে বসানো হবে বলে মন্তব্য করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘২০২৩ সালে জি এম কাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বো। উনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেনই।’ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে (আইআইবি) জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব
জনশক্তি বিষয়ক নতুন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দক্ষ শ্রমিক হিসেবে জাপান যেতে কোনো খরচ লাগবে না। বিদেশি শ্রমিক নিয়োগের কঠোর অভিবাসন নীতি শিথিল করে জাপানের পার্লামেন্টে নতুন আইন পাস হয়েছে। সে অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৩ লাখ ৪৫ হাজার শ্রমিক নেয়া হবে। যেসব খাতে জনশক্তি নেয়া হবে: মোট ১৪টি খাতে লোক নেবে জাপান। এর মধ্যে কেয়ার গিভার অর্থাৎ যারা হাসপাতালে নার্স বা
ঘরের মাঠের বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান আর জিম্বাবুয়ে, তিন দলকে নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় এই সিরিজে মাত্র ১০০ টাকা হলেই দর্শকরা কিনতে পারবেন টিকিট। তবে সেটা সর্বনিম্ন মূল্য। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। ১৩ সেপ্টেম্বর শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে
গত ৮ই সেপ্টেম্বর ২০১৯ ৩৬, পারনেল স্ট্রিটের টিচার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম । লেখক গবেষক অভিজ্ঞ বর্ষীয়ান এই নেতার প্রত্যক্ষ তত্বাবধানে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী স্বতস্ফূর্তভাবে সম্মেলন যোগদান করেন। সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান অনিবার্য কারণে সম্মেলনে অংশগ্রহণ না
আজানের সময় কথা বলা বন্ধের সেরকম কোনো নিয়ম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ বুধবার বিকেলে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা দেয়ার সময় আজান শুরু হলে এমন মন্তব্য করেন তিনি। আজ বুধবার, জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন জি এম কাদের। এ সময়, আসরের আজান শুরু হলে অনুষ্ঠানে উপস্থিত কেউ একজন আজান দেয়া
অসতর্কতাবশত একটি কাচেঁর চুরি ভেঙে ফেলেছিল গৃহকর্মী সাদিয়া (১৮)। আর তার ক্ষতিপূরণ হিসেবে রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে সে। রীতিমতো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার চোখে। শরীরে ঢেলে দেওয়া হয়েছে গরম পানি। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ভৈরবের বাতাশাপট্টি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটেছে। নির্যাতক দুজন হলেন তানভীর রাফসান সাদলি ও তার স্ত্রী মেহেরুন্নেসা অপি। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার
দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমনকি আগামি সাত দিনের মধ্যে অভিযোগ গুলোর সুষ্ঠু সমাধানে না গেলে শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন সেলিম। শাপলা মিডিয়ার নিজস্ব প্যাডে এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের স্বাক্ষর সম্বলিত শাকিব খান বরাবর ওই নোটিশের একটি কপি ইনিউজ৭১ এর কাছে
ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল সহজেই অন্যজনকে দেখার সুযোগ দিতে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে ‘নেম ট্যাগ’। এই ফিচারিটি চালু করার জন্য প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর উপরে থাকা মেনুতে ক্লিক করলে ‘নেম ট্যাগ’ অপশনটির উইন্ডোটি চালু হবে এবং স্বয়ংক্রিয়ভাবেই প্রোফাইলে নামসহ ‘নেম ট্যাগ’-এর ছবি দেখা যাবে‘। এমনকি স্ক্যান টু নেম ট্যাগ ক্লিক করলেই আপনার প্রোফাইলের সব তথ্য সবাই দেখতে পারবে।
ঢাকঢোল পিটিয়ে ভারতে প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। চলতি সেপ্টেম্বর মাসের ২ তারিখ সকাল থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হয়। ওই দিন বিকালে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে ভারতে বিটিভি সম্প্রচার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন। এখন জানতে ইচ্ছা করতেই পারে, সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ভারত তথা পশ্চিমবঙ্গে মানুষ বিটিভি দেখছেন কিনা! বলাকা সেনগুপ্ত
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণের বাবা যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ছেলে ভিন্নমতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ১৫ বছর ধরে পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। পারিবারিক কোনো অনুষ্ঠানেও শ্রাবণ অংশ নেয়নি। অথচ একটি মহল প্রচার করছে আমার পরিবারের সঙ্গে
নব্বই দশকে মুক্তি পায় গোবিন্দ ও কারিশমা কাপুরের হিট সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। ছেলে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে নিয়ে ছবিটি আবার রিমেক করছেন ডেভিড ধাওয়ান। সেখানেই ঘটেছে বিপত্তি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ে বুধবার প্রথম প্রহরে ‘কুলি নম্বর ওয়ান’-এর সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সময় সেটে প্রায় ১৫ জন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার ঘটনা নজরে
দেশেই ডেঙ্গু রোগ শনাক্তকরণে ব্যবহৃত কিট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতে প্রতিদিন ৩৫ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করা সম্ভব হবে। কোনো ঘাটতি থাকবে না। বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে
বাংলাদেশের বাজারে নতুন সাতটি মডেলের হ্যান্ডসেট আনার ঘোষণা দিয়েছে নকিয়া। এগুলোর মধ্যে দুটি স্মার্টফোন আর বাকি পাঁচটি বাটন ফিচার ফোন। এগুলোর দুইটিতে ফোর জি প্রযুক্তির পাশাপাশি একটি থাকছে ফ্লিপ ফোন। বুধবার রাজধানীর একটি হোটেলে নকিয়ার মালিকানা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ৪৮ মেগাপিক্সেল এর ট্রিপল রিয়ার ক্যামেরা এবং দুই দিনের ব্যাটারি লাইফ থাকছে স্মার্টফোন নকিয়া ৭.২ এ।
পটুয়াখালীর বাউফলে পলি বেগম (২৫) নামের এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিয়ে উপজেলার খাজুরবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ওই নারীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের সাহেব আলীর সাথে একই বাড়ির নাসির সরদারের বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিনে সন্ধ্যা ৬ টার দিকে নাসির সরদারের সাথে সাহেব
ধর্ষণে অভিযুক্ত যুবককে বেধে কুকুর দিয়ে নির্মম নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মেক্সিকোতে ৫ সদস্যের একটি দল গত মাসে এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই যুবকের চোখ ও হাত বেঁধে কুকুর লেলিয়ে ‘বিশেষ অঙ্গ’ খাওয়ায় ও তা ভিডিও ধারণ করে। সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, নির্যাতিত যুবকের বিরুদ্ধে ৩০ বছর বয়সী এক নারীকে
মানুষকে ঋণ দিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। ঋণ আদায় করতে না পারায় প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। ভর করেছিল হতাশাও। এমন পরিস্থিতিতে নিজের পরিবারকে বাঁচাতে ভাড়াটে খুনে দ্বারা নিজেকেই হত্যা করলেন এক ভারতীয় ব্যক্তি। ইন্ডিয়া টুডে জানায়, বলবীর খারোল (৩৮) নামে এক ব্যক্তিকে খুনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজবীর সিংহ আর সুনীল যাদবকে জেরা করে অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হন
আজ বুধবার উত্তরপ্রদেশের মথুরায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেখেন, একটি মাঠ থেকে কয়েকজন নারী প্লাস্টিক কুড়াচ্ছিলেন। তা দেখে প্রধানমন্ত্রীও তাদের পাশে বসে প্লাস্টিক কুড়াতে শুরু করেন। সিঙ্গল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে দেশবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্যই নিজে প্লাস্টিক কুড়ান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মথুরায় যে নারীরা মাঠ থেকে প্লাস্টিক কুড়াচ্ছিলেন, তাদের হাতে ছিলো গ্লাভস। নাক-মুখও ঢাকা ছিলো। তাদের কাছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। বছরটা আমরা ক্রিকেট দিয়েই শুরু করব। আর তাই বিপিএলের আগামী আসর হবে বঙ্গবন্ধুর নামে। লিগের নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল। বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি না থাকায় পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে। অর্থাৎ প্রতিটি দলের
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামে জিম্বাবুয়ে একাদশ। ফতুল্লায় ম্যাচটিতে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ। এই দলে ছিলেন ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া দলের চার সদস্য। ফতুল্লায় জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক সাইফ হোসেন। এই দলে ছিলেন ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অফিসের বাস্তবায়নে ইভটিজিং এ নির্যাতিত কিশোরীদের আত্মহনন, সাইবার ক্রাইম ও কর্মস্থলে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত রোববার থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়ে বুধবার পর্যন্ত এ কর্মশালা চলে।
ইংল্যান্ডের ছোট্ট শহর লিথারল্যান্ড। অল্প কয়েকজন অধিবাসীর এই ছোট্ট শহরের অনেক কিছুই ছবির মতো। সেখানে অনেক ঘটনাই ঘটে যা সিনেমার গল্পকেও হার মানায়। সম্প্রতি শহরটির এক নারী অধিবাসী একটি প্রাচীন বৃক্ষকে বিয়ে করে চমকে দিয়েছেন পুরো বিশ্বকে। বিয়ের অনুষ্ঠানে প্রথা মেনেই ওই নারী পরেছিলেন জলপাই রঙের একটি জমকালো পোশাক। তাতে জুতা থেকে শুরু করে অলংকার সব কিছুতেই ছিল গাছের মতো
ইন্দুরকানীতে বঙ্গবন্ধু ছাত্র সৈনিক লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। অমিত বিশ্বাস কে সভাপতি, আকিব আমিন কে সাধারণ-সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ এই কমিটির অনুমোদন দেন। ওমর হাওলাদার, সফিকুল ইসলাম,ইমরান সেখ, রবিউল ইসলাম, মো সাকিন, অমি, আল-মামুন, মো ফয়সাল, আরিফ হাওলাদার, সাগর হাওলাদারকে সহ-সভাপতি নির্বাচিত করে, ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন নূশরাত খান রিমি। পিরোজপুর জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ-সম্পাদক
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমস্যা ও সম্ভামনাময় নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। বুধবার সকাল ১০টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন