মাদারীপুরে ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ০৮ জন বিক্রেতাকে আটক করে মাদারীপুর সদর থানা পুলিশ। গত (রবিবার) দুপুর ১২ টার দিকে মাদারীপুরে শহরের জেলখানার মোড়,পুরাতন কোর্ট,চৌরাস্তা,কুলপদ্দি,পুরান বাজার সহ বিভিন্ন যায়গা অভিযান চালিয়ে আটক করেন। জানা যায়, ব্রিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানীর (ডার্বি) সিগারেট কোম্পানীর নির্ধারিত দামের ৪ টাকা, কিন্তু প্রতি শলাকায় ১ টাকা বেশী,বেনসন্স ১৩ যায়গায় ১টাকা বেশি ১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এসময় ভারপ্রাপ্ত উপাচার্য এডিস মশা নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও বাসাবাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বিশেষ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিছমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিছমা উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের ইয়াসিন হাওলাদারের মেয়ে। নিহতের পরিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিছমা আক্তার সহ তিন শিশু শনিবার বিকালে বাড়ির পাশে খেলাধূলা করছিল। খেলাধূলার সময় বিছমা হঠাৎ
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে প্রাণীসম্পদ স্বাস্থ্য রক্ষায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসে সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা: তাপস কান্তি দত্ত।এসময় ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ইনিউজ ৭১/এম.আর
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের হাতে দুই জুয়ারি আটক। ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড প্রদান। আদালত সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে এবিএম সিদ্দিক বাবুলের মাছের ঘেরের পাড় থেকে এসআই সুজন হালদার অভিযান চালিয়ে বাকাল গ্রামের নাজেম সরদারের ছেলে সোহেল সরদার ও একই গ্রামের ব্রজেন রায়ের ছেলে বিধান রায়কে জুয়ার খেলার সময় হাতে নাতে আটক করে। এসময় সেখান থেকে অন্য দুই জুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয়।
গাড়ি চালানোর সময় যদি কোনো চালক মোবাইল ফোনে কথা বলেন, তা হলে ওই চালককে আটক ও গাড়ি জব্দ করার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থার উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, চলন্ত গাড়িতে চালক
ডেঙ্গু সংকট মোকাবিলায় সরকারি সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একেকজন একেক কথা বললে বিভ্রান্তি ছড়ায়। রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর শান্তিনগরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি বলেন, লোক দেখানো উদ্যোগ নয়, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানালেন, সেপ্টেম্বরের আগে পরিস্থিতি উন্নতি হবে না। বর্ষা
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বদ্ধের জের ধরে তারামিয়া নামে ১৮ মাসের শিশু পুত্রকে হত্যা করেছে পাষন্ড মা। আর হত্যার ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পাষান্ড মা মৌসুমী বেগমকে আজ রোববার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার বাশগাড়ি এলাকার মধ্যেচর গ্রামের সিরাজ মোল্লার
নরসিংদীর পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (সাংবাদিক) নূরে-আলম রনির মা ফরিদা বেগম (৫৫) এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার নারগানা গ্রামে তার বাবার বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। গত বছর (৪ আগস্ট) এ দিনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট -সরকারি হাসপাতালে হৃদরোগ জনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ওনার কুলখানিতে রোববার
যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে চিঠি পাঠিয়েছে। অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সই করা নোটিসে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই নোটিসে বলা হয়,
মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়ায় চারটি ফেরি ঘাট রয়েছে, এরমধ্যে ৪ নং ঘাটের নাম রাখা হয়েছে ‘ভিআইপি ফেরি ঘাট’। জানা গেছে, ভিআইপি যাত্রীদের ফেরি পারাপারে কোন রকম দেরি হলে বা অন্য কোন ধরনের সমস্যা হলে বিআইডাব্লিউটিসি'র স্টাফদের ওপর বদলি বা বরখাস্তের মত শাস্তির খড়গ নেমে আসে। বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সাবেক উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ বরকতউল্লাহকে মাত্র সাত মাসের মাথায় বদলিও করা হয়।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু যৌথ চেকপোষ্টে ৮৪০০ পিস ইয়াবা সহ মনোয়ারা বেগম (২১) নামের এক ইয়াবা পাচারকারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মুল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। শনিবার (৩আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মো: আনোয়ার হোসেন মজুমদার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার ২
ডেঙ্গু নির্মূল অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় সুবিধা প্রদান করবে। বাংলাদেশের যেসব এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সুবিধা রয়েছে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি বিনামূল্যে
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ খুলনায় দশম শ্রেণির এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুর শেখের (১৫) বাড়ি রূপসায় আর মর্জিনা বেগমের বাড়ি
এডিস মশাকে প্রতিরোধ করতে কাজে লাগানো হবে বন্ধ্যা পুরুষ মশা। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’। পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা গবেষণাটি শেষ করেছেন। গতকাল শনিবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সাভারে পরমাণু শক্তি কমিশন পরিদর্শনে গেলে গবেষকরা তার কাছে এ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠানটির খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউটের কীট জৈবপ্রযুক্তি বিভাগের বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে কাজ
যুক্তরাষ্ট্রেরর টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। এ ঘটনায় শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বেলা ১১ টায় হামলার এ ঘটনা ঘটে।হামলাকারী একজন বর্ণবাদী। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস। সে মূলত লাতিন আমেরিকান বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায়
গর্ভবতীদের অনেক সমস্যার মধ্যে অন্যতম হলো ঘুম। গর্ভসঞ্চারের পর প্রথম তিন মাস ভাল ঘুম হয় না। এর প্রধান কারণ হলো হরমোন। যার জন্য রাতে বার বার প্রস্রাবের সমস্যা দেখা দেয়। তবে মাঝের তিন মাস কষ্ট কিছুটা কম৷ সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে থাকে। শেষের তিন মাস শরীর বেশি ভারী হয়ে যায় বলে কী ভাবে শুইলে আরাম হবে তা বোঝা
চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন। হানিফ বলেন, ৫ আগস্ট চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের তারিখ রয়েছে। এরপর ৭ আগস্ট দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ৮ আগস্ট প্রধানমন্ত্রী দেশে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। চোখের চিকিৎসা, বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত
পৃথিবীর নিষ্পাপ সম্পর্কের নাম ‘বন্ধুত্ব’। বন্ধু হচ্ছে চাঁদের মতো। চাঁদনী রাতে যেখানেই যাবো, সঙ্গে যাবে চাঁদ। যতদূরেই হোক, দূর আকাশ থেকে জানান দেবে ‘আমি আছি’। আজ বিশ্ব বন্ধু দিবস। যদিও ‘বন্ধু’ শব্দটির বদলে মানুষ ইংরেজি ‘ফ্রেন্ড’ শব্দটিতেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। তবুও ‘বন্ধু’ শব্দটির মাঝে যে প্রাণ-আবেদন আছে তা তুলনারহিত। আত্মার কাছাকাছি যে বাস করে, সে আত্মার আত্মীয়, বন্ধু বা স্বজন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। স্থানীয় সময় শনিবার সকালে এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট একে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের কয়েক মাইল দূরত্বে সিয়েলো ভিস্টা মলের কাছে ওয়ালমার্ট স্টোরে এই
বাংলাদেশ ছাত্রলীগের সিঙ্গাপুর শাখার কমিটি গঠিত হয়েছে, স্থানীয় সময় গত ৩১ জুলাই বুধবার, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজানুল হক শোভন এবং মাদারীপুর জেলার কৃতি সন্তান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ও আন্তর্জাতিক বিষয়ক উপ সম্পাদক, শাকাওয়াত হোসেন ও সালেহীন সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এই কমিটির অনুমোদন দেন। সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সভাপতি, মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক জেপি তালাস, কমিটিতে সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।
অবশেষে মশক নিধনের নতুন ওষুধ এসেছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন উদ্যোগে প্রথম ধাপে ওষুধ পরীক্ষা শেষ করেছে। দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষণ শাখায়। ডিএনসিসি ওষুধের মান পরীক্ষার উদ্যোগ নিয়েছে। কিন্তু ফলাফল কী হয় সে বিষয়ে আগেভাগেই কিছু বলতে চাইছেন না ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন,'দেখা যাক
সোমবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, ‘জাতির পিতা একদা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে আমি মৃত্যুকেও ভয় পাই না। জাতির পিতার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে আমি আমার শেষ নিঃশ্বাস অবদি কাজ করে যেতে চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্ট মিনিস্টার এলাকার বিখ্যাত