বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বাংলাদেশের ৭ উইকেটে জয় ভারতের মাঠে নতুন ইতিহাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ৬:৯

শেয়ার করুনঃ
বাংলাদেশের ৭ উইকেটে জয় ভারতের মাঠে নতুন ইতিহাস
ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে অতীতে ভারতের মাঠে জয় পায়নি বাংলাদেশ। ভারতের মাঠে জয় না পাওয়ার সেই খড়া কাটালেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভারত জয় করল বাংলাদেশ।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

তার আগে ভারত জয়ের ভিত গড়ে দেন আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৪৮ রানে ইনিংস গুটায় ভারত।ভারতের বিপক্ষে ১৪৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারান লিটন কুমার দাস। দলীয় ১০ রানে ফেরেন তিনি। এরপর অভিষিক্ত মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন অন্য ওপেনার সৌম্য সরকার। ২৮ বলে ২৬ রান করে ফেরেন নাইম।এরপর সৌম্য সরকারের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন মুশফিক। তাদের জুটিতেই জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। জয় থেকে ৩৫ রান দূরে থাকতেই আউট হন সৌম্য। খলিল আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৫ বলে ৩৯ রান করা সৌম্য।তবে সৌম্যর বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মুশফিক।

ভারত ১৪৮/৬

আরও

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত
শক্তিশালী ভারতকে তাদের মাঠেই কোণঠাসা করে রাখেন আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেনরা। বাংলাদেশ দলের এ তরুণ বোলারদের মোকাবেলা করতে বেশ হিমশিম খেতে হয় রোহিত শর্মার মতো ভারতীয় অভিজ্ঞ ব্যাটসম্যানদের।সাকিব-তামিমহীন তারুণ্য নির্ভর বাংলাদেশ দলের বিপক্ষে প্রত্যাশার ব্যাটিং করতে পারেনি ভারত। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় স্বাগতিকরা।

তবে ওপেনার শেখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে করুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয় বিশ্বের অন্যতম সেরা দল ভারত রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ভারত শিবিরে শুরুতেই আঘাত হানেন শফিউল ইসলাম।ভারত সেরা ওপেনার রোহিত শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফেরান শফিউল। তার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রোহিত। আউটের সিদ্ধান্ত দিতে সময় নেননি আম্পায়ার। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন তিনি।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এরপর তিনে ব্যাটিংয়ে নামা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অন্য ওপেনার শেখর ধাওয়ান। ২০ রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন রাহুল।বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন রাহুলের উইকেট। তার করা সপ্তম ওভারের তৃতীয় বলে শর্ট কাভারে ফিল্ডিং করা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রাহুল। তার বিদায়ে ৬.৩ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় ভারত।এরপর ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান স্রেয়াশ আয়ারকে দ্বিতীয় শিকারে পরিণত করেন বিপ্লব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে অভিষিক্ত মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন স্রেয়াশ।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া শেখর ধাওয়ানকে রান আউটের ফাঁদে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক রিয়াদ। তার আগে ৪২ বলে ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে ফেরেন শেখর।জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন শুভম দুবে। বাংলাদেশ সিরিজে অভিষেক হওয়া ভারতীয় এ তরুণকে ক্যারিয়ারের শুরুর ম্যাচে মাত্র ১ রানে আউট করেন আফিফ।বাংলাদেশ দলের এ তরুণ অলরাউন্ডারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে উইকেটের ওপর ক্যাচ তুলে দেন শুভম। বল ডেলিভারি দেয়ার পরও সামান্য ওপরে ওঠা বলটি দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন আফিফ। দলীয় ১০২ রানে ভারতীয় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শুভম। ২৬ বলে ২৭ রান করা রিশব প্যান্টকে দ্বিতীয় শিকারে পরিনত করেন শফিউল।

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল
১৮.২ ওভারে ৬ উইকেটে ১২০ রান করা ভারতকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান করুনাল পান্ডিয়া-ওয়াশিংটন সুন্দর। তারা শেষ দিকে মাত্র ১০ বল মোকাবেলা করে এক চার ও তিন ছক্কায় ২৮ রান তুলে নেন। তাদের কারণেই ১৪৮ রান তুলতে সক্ষম হয় ভারত।

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত