এ যেন আচমকা ঝড়। সবকিছু তছনছ করে দিচ্ছে। যা ধারণার বাইরে ছিল তাই হতে চলেছে। দুর্নীতি ও মাদক, সন্ত্রাসী, জঙ্গীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স থাকায় সারাদেশ ব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর থাকায় গা-ঢাকা দিয়েছেন জুয়াড়ীসহ শীর্ষ মাদক কারবারীরা। গত কয়েকদিন ধরে টানা অভিযানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যানারে থাকা নেতাকর্মীরা বিপুল পরিমান নগদ অর্থ ও জুয়ার সামগ্রী
বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, মীনা দিবস র্্যালি ২০১৯। এবারের প্রতিপাদ্য " মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে "। হিজলা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায়, উপজেলা চত্বর থেকে র্্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী
শঙ্কাই অবশেষে সত্যি হলো। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারলো না। ফলে এককভাবে সিরিজের ট্রফি হাতে নিতে পারলো না কোনো দলই। যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আর আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন অনুসারে জানাই ছিল, যদি ফাইনাল না হয় তবে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যেহেতু ফাইনালের জন্য আলাদা করে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। খেলা শুরুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কারণে দুর্নীতিগ্রস্ত, ক্ষমতার অপব্যবহারকারী, সন্ত্রাসী, টেন্ডারবাজির কাজে অভিযুক্ত মন্ত্রী-এমপিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক যুবলীগ নেতা ও এবার মন্ত্রিত্ব থেকে বাদ পড়া এক এমপি, মন্ত্রিসভা থেকে বাদ পড়া কয়েকজন এমপি ও একাধিকবার ক্ষমতায় আসা এমপিরা। এসব মন্ত্রী-এমপিদের বিষয়ে বেশ কয়েকবার দলীয় ফোরামে ইঙ্গিত করে শুধরাতে বলেছিলেন শেখ হাসিনা। কিন্তু কোনো কাজ না
গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী উৎপল কুমার দে’কে ওএসডি করা হয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেফতার জি কে শামীমের সঙ্গে গণপূর্তের এই কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে গণপূর্ত অধিদফতরে (রিজার্ভ) ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের এ কর্মকর্তাকে
মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এ ছাড়া অন্যান্যর মধ্যে
উপযুক্ত জায়গা না পাওয়ায় এক দশকেও আলোর মুখ দেখেনি ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’। সবশেষ শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচরে সক্ষমতা যাচাই করা হলেও পুনর্বাবাসন সংকটে সেখানেও করা যাচ্ছে না বিমানবন্দর। এ অবস্থায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক দশকে শুধু বিমানবন্দরের জায়গা খুঁজতেই সরকারের খরচ হয়েছে ১২০ কোটি টাকা। তবে, এ বছরের মধ্যেই বিমানবন্দর তৈরি জায়গা চূড়ান্ত
বিভিন্ন ক্ষেত্রে শুদ্ধি অভিযান শুরু করেছে সরকার। টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতারা গ্রেফতার হচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই শুদ্ধি অভিযান আরও বিস্তৃত হবে। সরকারের চলমান শুদ্ধি অভিযান জনপ্রশাসনেও আসছে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, সমাজের অসঙ্গতি এখন দূর করব। একে একে সব ধরতে
বাংলাদেশ থেকে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে টেনেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বিসিবি তাকে খেলার ছাড়পত্রও দিয়েছে। তবে আফিফ হোসেন ধ্রুবর ভাগ্য হয়ত অতটা সুপ্রসন্ন হচ্ছে না! ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ায় শুরুতে সিপিএল খেলতে যেতে পারেননি তিনি। মঙ্গলবার ফাইনাল দিয়ে জাতীয় দলের মিশন শেষ হলেও তরুণ অলরাউন্ডারের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সম্ভাবনা কমই! বিসিবির ক্রিকেট
ক্যাসিনোর বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রশাসন জানে না এমন কোনো কাজ বাংলাদেশে হতে পারে না। এর সঙ্গে কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে।’ মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিরাপদ সড়ক বিষয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ‘ক্যাসিনোতে অভিযান চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বলার পরই এ অভিযান, এ ট্রেডিশনটা কেমন- এমন প্রশ্নের জবাবে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে । ২৪ সেপ্টেম্বর সিরিজের ফাইনাল ম্যাচে সন্ধা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও আফগানিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় দেখা দিচ্ছে শঙ্কা। আজ সকাল থেকেই মিরপুরে থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। বিকেলে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের 'সৈয়দা হুছেনা আফজাল বালিকা উচ্চ বিদ্যালয়ে' সরকারি বরাদ্দে চারতলা ভবন নির্মাণে ঠিকাদার নকশা না মেনে কাজের অনিয়ম করছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রাণী দে, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওছমান উদ্দিন আহমেদ খালেদ, অভিভাবক সদস্য মোঃ রেজোয়ানসহ এলাকার কয়েকজনের ভাষ্য- ঠিকাদার বিদ্যালয়ের ভবন নির্মাণের আগে কোনো সিটিজেন চার্ট টাঙাননি। প্রথম ও
বেশ কিছু দিন ধরে সরকারের উচ্চ মহলের নির্দেশে ঢাকা সহ সারা দেশে যুবলীগের অসৎ নেতাদের আটক বা তাঁদের অসৎ ইনকামের রাস্তা বন্ধ করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোটি কোটি টাকা, স্বর্ণ গহনাসহ আটক হয়েছেন। সারা দেশে একটা আত্মক কাজ করছে দুর্নীতিবাজ বা নীতিহীন নেতা কর্মীদের মধ্যে। সরকারে উচ্চ মহলের করা হুশিয়ার যে কেউ কে ছাড় নয় হোক সে যত বড়ো
শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার লিমপোপো শহরের মুহোভয়া গ্রামে। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে গ্রামের উত্তেজিত মানুষ ওই ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। পরে পুলিশ মুহোভয়া গ্রামে
সারাদেশে অনুমোদনহীন ক্যাসিনো ও জুয়ার আড্ডায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালানোর মধ্যেই কক্সবাজারের বিশেষ পর্যটন এলাকায় ক্যাসিনোর বসানোর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও উপস্থিত ছিলেন। দেশে ক্যাসিনো
শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবাসহ মোঃ মুক্তার ঢালী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।আটককৃত মোঃ মুক্তার ঢালী সদর উপজেলার ধানুকা গ্রামের মোঃ মিলন ঢালীর ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম বলেন, এসআই আনিছ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে
বাংলাদেশ প্রেসইনিস্টিটিউট কর্তৃক জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষনকর্মসুচি শেষ হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার জেলার এলজিইডি মিলনায়াতনের সভাকক্ষে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে সমাপনি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের প্রতিবেদক ও প্রশিক্ষন কর্মসুচির সম্মন্নয়কারি জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষনে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, কাউখালি ও মঠবাড়িয়ার মোট ৪০ জন সংবাদ কর্মী অংশগ্রহন করে সাফল্যের সাথে প্রশিক্ষন
গত মঙ্গলবারে অর্থ মন্ত্রনালয়ের শ্রম বিভাগের কর্তৃক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয় যে আগামী একবছরে বাংলাদেশ থেকে কোন শ্রমিক নেওয়া হবেনা মালদ্বীপে সেই জন্যে মালদ্বীপের ভিসা বন্ধ থাকবে, তিনি আরেকটি কারন ইসূ করেছেন যে প্রতেক দেশ থেকে ১ লক্ষ ৫০ হাজার শ্রমিকের কোঠা রয়েছে মালদ্বীপে আর বাংলাদেশের শ্রমিকদের কোঠা বর্তমানে ফুল তাই নতুন শ্রমিক নেবেন না বলে অর্থমন্ত্রী
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহর। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তান কেঁপে উঠেছে। রাজধানী নয়াদিল্লি, চন্ডিগড়, কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের রাজধানী
সোমবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা ঢাকার আকাশে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি না হলে রাজধানী ঢাকার কালো মেঘে ঢাকা। দুপুরে দিকে ঝড়ো বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টিও হয়েছে। এরপর থেকে আকাশে মেঘের ঘনঘটা। বজ্রপাত হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৬১ ভাগ, ৫ টায় ৪৮ ভাগ, সন্ধ্যায় ৬টায়
আজ থেকে আট বছর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল ছিল এই জুটির অষ্টম বিয়ে বার্ষিকী। নিজেদের বিয়ে বার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে অনন্ত-বর্ষা ঘুরতে গিয়েছিলেন ইতালির ঐতিহাসিক কলোসিয়ামে। তাদের সঙ্গে ছিল সন্তানরাও। [https://www.enews71.com/content/post/5d8a01823cab5.png] বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অনন্ত জলিল লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন।’ একটি ছবিতে
‘বাল্য বয়সে বিবাহ নয়-যৌতুক চাইলে সম্ভব নয়, মাদক মুক্ত যেন সমাজ হয়’ এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গি ও যৌতুক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠন। এতে অংশ নেয় এ বিদ্যালয়ের
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, ‘টেকনাফ থেকে ঘুমধুম পর্র্যন্ত পুরো সীমান্ত জুড়ে সড়কের কাজ অচিরেই শুরু হবে। সীমান্ত সুরক্ষার জন্য এই সড়ক নির্মানের কাজ দ্রুত বাস্তবায়ন করবে সরকার। বিজিবির পক্ষে একক ভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব নই। তখনই সম্ভব হবে, যখন সামাজিক আন্দোলন গড়ে উঠবে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে বিজিবি সূ-সম্পর্ক
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক করেছে , হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের "তথ্য আপা"। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায়, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুপালি মন্ডল এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। অন্যান্যদের মধ্যে