নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। মাইকে আজানের সুর বেজে উঠলে আমস্টারডামের স্থানীয় নাগরিকরা বাইরে দাঁড়িয়ে তাদের মুঠোফোনে আগেবঘন মুহূর্তটি ধারণ করেন। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহতে প্রকাশিত প্রতিবেদনে খবরটি জানা গেছে। শুক্রবার (১৬ নভেম্বর) আমস্টারডামের মুসলিমরা নামাজের আগে ব্লু মসজিদে প্রথমবারের মতো মাইকে আজানের ব্যবস্থা করে। মসজিদের মুখপাত্র নূরদীন উইল্ডম্যান আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, বিভিন্ন প্রক্রিয়অ পেরিয়ে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী" সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রথম এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে"মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট" শীর্ষক আলোচনাসভায়, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামীমের সভাপতিত্বে প্রধান
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে আইনের শাসন নেই। পুলিশ ব্যবহার করে এই সরকার টিকে আছে। পুলিশ ছাড়া রাস্তায় নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল
চলতি বছর ঘরের মাঠে হওয়া কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন ডিফেন্সিভ খেলোয়াড় দানি আলভেজ। কোপার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েই ফাইনালে গিয়েছিল ব্রাজিল। সে ম্যাচে আলভেজ খেললেও, আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচটিতে খেলেননি তিনি। যেখানে লিওনেল মেসির করা একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। তবে এ পরাজয়কে বড় করে দেখতে চান না ব্রাজিলের তারকা ডিফেন্ডার। তার মতে
একটা সময়ে জাতীয় দলের অটোমেটিক চয়েজ ছিলেন শাহাদাত হোসেন রাজিব। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে আর ৬টি- টোয়েন্টি ম্যাচ খেলে ১২৫ উইকেট শিকার করেন রাজিব। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ৩৩ বছর বয়সী এ ডানহাতি পেসার এখন ঘরোয়া ক্রিকেট খেলেই সময় কাটান। রোববার অনুষ্ঠিত বিপিএল সপ্তম আসরের নিলামে দল পাননি রাজিব। ঘরোয়া ক্রিকেটই তার রুটি-রুজির একমাত্র মাধ্যম। অথচ
২০১১ সালে মিসর থেকে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমায় একটি তীন ফলের গাছ এনেছিলেন আবু মুহাম্মদ আসসাওয়াদফি আল ফিকাহ নামের এক ব্যক্তি। শখের বসে আনা সেই গাছটি জলমার দাওহাতুল খাইর কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অব সোস্যাল রিফর্ম স্কুলের আঙ্গিনায় রোপণ করা হয়। দাওহাতুল খাইর কমপ্লেক্স এর পরিচালক সুফি সালাইমান মাসুদ গাছটি রোপণ করেন। ধারণা করা হয়েছিল মরুভূমির এই গাছ বাংলাদেশের মাটিতে টিকবে না। কিন্তু
দেশের মানুষ পেট ভরে তিনবেলা ভাত খাচ্ছে। প্রায় ৯৫-৯৬ ভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এ কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পুণ্য অর্জন করেছেন যে, তার বেহেস্তে যাওয়ার অধিকার আছে, হক আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উন্নয়ন মেলা-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। পল্লী
রাজধানীর বাজারগুলোতে কমছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে ৭০-৮০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। আমদানি করা চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। পেঁয়াজ ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। পাশাপাশি পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে নিয়মিত
রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় ঢালিউড তারকা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভ্রাম্যমাণ আদালত। শাকিব খানের নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালায় রাজউক। শাকিবের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে তখন কাগজপত্রে অসংলগ্নতা ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করেন। শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউক-এর
মোবাইল কোর্ট পরিচালনার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তিন মাসেও আদেশের সার্টিফাইড কপি না দেয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আজ (সোমবার) মোবাইলে কোর্টে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১ ডিসেম্বর সরোয়ার আলমকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মিয়ানমার আইসিসি বা আইসিজে’র সদস্য হোক বা না হোক; বিচারে রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চিসহ ঊর্ধ্বতন ২০ কর্মকর্তার বিরুদ্ধে রায় হলে তা মানতে বাধ্য হবে বিশ্বের সব দেশ। তারা অন্য দেশে গেলে তাদের গ্রেফতার করতে বাধ্য হবে। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা
বড় ছেলে জাফরের সঙ্গে প্রতিবেশি সেলিম মুশুল্লীর মেজো মেয়ে লামিয়ার প্রেমের সম্পর্ক আছে। তবে সেলিম মিয়ার ছোট মেয়ে আছিয়াকে উত্যক্ত করা অভিযোগ মিথ্যা। আমি ও আমার পরিবারকে সমাজে ছোট করার জন্যই এঘটনা ঘটানো হয়েছে। সোমবার সকাল এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জাফরের পিতা জাকির হোসেন। লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, আমি নীলগঞ্জ ইউনিয়নের একজন
কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। এবার এ প্রেমের গুঞ্জন গিয়ে দাঁড়িয়েছে বিয়েতে। শোনা যাচ্ছে, দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতেই তার ঢাকায় অবস্থান করা। খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বরে সৃজিত-মিথিলা বিয়ের প্রস্তুতিও নিয়েছেন। গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল
আগামী ২৩ নভেম্বর শনিবার ওয়াশিংটনে ফোবানার ”মিট এন্ড গ্রীট” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়াশিংটনে ফোবানা সম্মেলন ২০২১ এর আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই ফোবানার ”মিট এন্ড গ্রীট” অনুষ্ঠানে ফোবানার নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দ সহ ফোবানার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন। এছাড়াও সভায় আগামী ২০২০ সালে ডালাসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন ২০২০ এর স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন। আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ
লাইনে দাঁড়িয়ে খোলাবাজার থেকে টিসিবির পেঁয়াজ কিনলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার সকালে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেন। এসময় মেয়র গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান মেয়র। <iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDhakatimes24com%2Fvideos%2F2543732705704047%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe> এদিকে আজ সকাল
পেসার শাহাদাত হোসেনের উগ্র মেজাজের কথা কম বেশি সবাই জানেন। বছর চারেক আগে গৃহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে জেল খেটেছেন। ২০১৭ সালে এক সিএনজি চালককে দিনে দুপুরে লাঞ্ছিত করে আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন। মাঝখানে বছর দেড়েক ভালোই ছিলেন। এবার শিরোনাম হলেন মাঠে সতীর্থ প্লেয়ারকে পিটিয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল (১৭ নভেম্বর)। জাতীয় লিগের ম্যাচ চলাকালীন টিমমেট আরাফাত সানি জুনিয়রকে বেধড়ক পেটানোর অভিযোগ
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। তিনি এও জানান, পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব এসব কথা জানান। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে লিখিত বক্তব্য পড়েই তিনি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও কেক কেটে জাকজমক ভাবে উদযাপন করলো বেলজিয়াম যুবলীগ। বেলজিয়াম যুবলীগের সভাপতি খালেদ মিনহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি জনাব শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বেলজিয়াম আওয়ামী লীগের
ইতিমধ্যে সরাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দিনক্ষণ গুনছে নেতাকর্মীরা।সুত্রজানান, দীর্ঘ প্রায় এক যুগ পর সম্মেলনকে সামনে রেখে সরাইল উপজেলা আওয়ামী-রাজনৈতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে যত জল্পনা-কল্পনা রাজনৈতিক মাঠ জুড়ে। নেতা-কর্মীরা জানান, আসছে সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে চাঙ্গাভাব। সবচেয়ে তৎপর হয়ে ওঠেছেন পদপ্রত্যাশী নেতারা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পল্লানওয়ালা সেক্টরে এলওসির কাছে একটি আইইডি বিস্ফোরণে এক সেনা জওয়ান নিহত হয়েছেন। এসময় আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন। রোববার সেনা সদস্যরা একটি সেনা ট্রাকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। সেনা সূত্রে একে আখনূর সেক্টরে সন্দেহজনক বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের পাকড়াও করার জন্য নিরপত্তা
অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান। গতকাল রোববার রাতেই ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ’তে (আইসিইউ) রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, অ্যাজমার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এ চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন। চার্জ গঠনের জন্য গত ৩১ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করতে নির্দেশ দেয় আদালত। পরে সোমবার সকালে চার্জ গঠন উপলক্ষে এ মামলার অপ্রাপ্তবয়স্ক
পরিবহনের মালিক ও শ্রমিকদের হুমকিতে কিংবা যত চাপ আসুক না কেন সড়কে অনিয়ম বন্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এ আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা যেন হয়রানি
বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রথম সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। সেঞ্চুরি রয়েছে আরেক অভিজ্ঞ মোহাম্মাদ আশরাফুলেরও। অথচ, এ দুই সেঞ্চুরিয়ানের কেউই আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে শেষ পর্যন্ত দল পেলেন না। তাদের সঙ্গে আশাহত হয়েছেন আরেক অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। তারও জায়গা হয়নি কোনও দলে। রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ১৮১ জন বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গে ৪৩৯ জন বিদেশি খেলোয়াড়