পটুয়াখালীর কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় অভিযান চালিয়ে দুই দোকানীতে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার পরে এতিমখানা ও রহমতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন। সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, লবনের দাম বেশি রাখায় এতিখানার নুর স্টোরকে বিশ
পিরোজপুরের ইন্দুরকানীতে লবনের দাম বৃদ্ধি গুজবে মুদি দোকান গুলোতে লবন কেনার হিড়িক পড়েছে। এতে মুদি দোকান সহ যেসকল দোকানে লবন বিক্রয় করত তাদের অনেক দোকানেই লবনের সংকট দেখা দিয়েছে। সঙ্গলবার বিকালে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায় মুদি দোকান গুলোতে রয়েছে লবন ক্রয়ের ভিড়। আর বিক্রয় হচ্ছে স্বভাবিকের চেয়ে একটু বেশী দামে। তবে গুজব বন্ধে জনসাধারণ ও দোকান্দারদের সচেতন করার লক্ষে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিমের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে এক শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। ওই শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরের অনুমতিও আমলে নিচ্ছেন না তিনি। পরিক্ষায় বসতে গেলে ছাত্রলীগ দিয়ে মার খাওয়ানো ও একাডেমিক কার্যক্রম চালাতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে। জানা যায়, গত ২২ মে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৬-১৭
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদ্বন্ধী দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুর, হাতাহাতি ও মারধরের ঘটনায় পন্ড হয়ে গেছে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। মঙ্গলবার শেষ বিকালে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ হট্টগোলের ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন জন। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন। এঘটনায় স্থানীয়
ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা এখন বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ মঙ্গলবার সকালে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, ‘মন্ত্রীরা বলেন, আমাদের প্রধানমন্ত্রী এত সোয়াব কামিয়েছেন, উন্নয়নের এমন একটা মডেল কায়েম করেছেন যে, উনি যে বেহেস্তে যাবেন-এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বুঝেন- মন্ত্রীরা আজ-কাল
দেশে লবণ সংকট পড়েছে এমন গুজব জড়িয়ে নরসিংদীর পলাশে লবণের গায়ের মূল্য থেকে অতিরিক্ত টাকা আদায় করার কারণে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যতে যেনো অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা আদায় না করতে পারে। সে জন্য মঙ্গলবার সন্ধ্যায় বাজার নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পলাশ থানার ওসি নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় গুজব জড়িয়ে অতিরিক্ত টাকায় লবণ বিক্রি করার কারণে দুই ব্যবসায়ীকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কঠোর আওয়ামীপন্থী হয়েও কথিত শিবির তকমা থেকে রেহাই পাননি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান। তিনি ইবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের একাংশ তাঁকে শিবির তকমা দিয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা জানা যায়, বর্তমানে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ
দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের পুলিশ সদস্যদের মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে। দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পরই মঙ্গলবার পুলিশ সদর দফতর ও ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়। এছাড়া ডিএমপির সব পুলিশ সদস্যদের ওয়ারলেসে নির্দেশ দেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল- নাচিরনগর রাস্তার দু-পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ন্দ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। মঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল এগাড়টা থেকে সরাইল সদর উচালিয়া পাড়ার মোড় হতে কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে ফুটপাতে কয়েকশ অবৈধ দোকানপাট ঘুরিয়ে দিয়ে সড়ক বিভাগের জাগা দখলমুক্ত করা হয়েছে।দীর্ঘদিন ধরে এই রাস্তার দুই পার্শ্বের ফুটপাত দখল
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এমপি-মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হবে। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। তার ফেসবুক স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো... “ছাত্রলীগের দায়িত্ব ছেড়েছি প্রায় চার বছর। এতদিন যাবত দেশের বাহিরেই থাকি, মাঝখানে ছাত্রলীগের সম্মেলনে এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় সব মিলিয়ে তিন/চার মাস দেশে ছিলাম। দায়িত্বে থাকার
আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার প্রধান আসামি ওয়াহিদুল আলম আরিফ গত কয়েকদিন ধরে তার বাহিনী নিয়ে গুলিস্তান পার্টি অফিসে মহড়া দিচ্ছি। সূত্রমতে, আসন্ন যুবলীগের ৭ম কংগ্রেসকে সামনে রেখে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন আরিফ। জানা যায়, আরিফের অনুসারীদের তালিকায় অন্যতম আহম্মদ উল্লাহ মধু, আবু সাঈদসহ অনেকেই যারা মিল্কি হত্যার পর অফিসে
পিরোজপুরের কাউখালীতে গুজবে লবন বিক্রির হিরিক এর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন রেখা তাৎক্ষনিক অভিযানে নেমে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারসহ বিভিন্ন হাটবাজারে ব্যাপক অভিযান চালায়। উত্তর বাজার ব্যবসায়ী অসীম দাসকে লবন মুজদ করে বেশী দামে বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। সরেজমিনে দেখা যায় গুজবে কান দিয়ে গ্রাম-গঞ্জ থেকে আসা নারী-পুরুষরা ১০/২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২৭ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী আবেদনের বিপরীতে ২৪ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 'বি' ইউনিটে শর্ত শিথিল করেও উত্তীর্ণ ২ হাজার ৮১৫ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১৬ টি বিভাগে ভর্তি হতে পারবেন মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী১৯ নভেম্বর
কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান পৌঁছানোর সময় এক দিন পিছিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজকে আসার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেটা আগামীকাল (বুধবার) আসবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে বিপদে আছি। তবে বাজারে পেঁয়াজের
অর্থশাস্ত্রে নিত্য পণ্য ও বিলাসী পণ্যের পার্থক্য, চাহিদা আর দামের সম্পর্ক নিয়ে অনেক কিছু বলা আছে। আবার গল্পে যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক, সেই দেশে বসবাস না করার পরামর্শ দেওয়া আছে। দেশে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চেয়ে আপেলের দাম বেশি, এমনকি এক কেজি পেঁয়াজের দামে পাওয়া যায় দুই লিটারের বেশি অকটেন। পেঁয়াজের জীবনে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন ঘটে গেছে।
কলাপাড়ায় সংরক্ষিত বনা ল কাউয়ার চরের ঝাউবাগান থেকে গাছ কাটার অভিযোগে চার বনদস্যুকে আটক করেছে বন রক্ষীরা। সোমবার রাত ১০টার দিকে গঙ্গামতী এলাকা থেকে এদরকে আটক করে পুলিশে দেয়া হয়। এসময় এদের কাছ থেকে পাঁচটি কাটা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে। আটককৃতরা হলো মহিপুরের নজিবপুর গ্রামের আবু সালেহ, জালাল, মিরাজ ও হাসান। মহিপুর বনবিভাগের
বাজারে লবণের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। দেশে বর্তমানে প্রায় আড়াই লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে বলেও তারা জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে শিল্প মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। কক্সবাজার ও চট্টগ্রামের লবন চাষিদের
হাইব্রিড অনুপ্রবেশকারী ঠেকাতে সংবাদ সম্মেলন করেছেন ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। হাইব্রিড অনুপবেশকারী হিসেবে শাহজাদা পারভেজ টিনু মৃধা বাহিনীর লাগামহীন দৌরাত্ম ধানখালী ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে অনিশ্চত করে দিয়েছে। এসবের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় সোমবাড়িয়া বাজারে ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বিশ্বাস। এসময় আরো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা মহরাবহ। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় খুব সহজে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ইট ভাটা গড়ে তুলছে জনপ্রতিনিধিরা বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকাটি ছিল সবুজের সমারোহ। বিপুল পরিমানে ফসল ফলাত কৃষকেরা। হঠাৎ একদিন এলাকায় আগমন ঘটে এক ভাটা মালিক কর্তৃপক্ষের। তারা সাভাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশরাফ আলী বহুমুখী উচ্চ
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে চার মুদি-মনোহরী ব্যবসায়ীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মদমোহন আখড়া বাড়ি সংলগ্ন মুদি বাজারে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন। সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ন
বিশ্বনবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা থেকে তাঁর লাশ চুরির লোমহর্ষক ঘটনা জেনে নিন! হাতেনাতে ধরা পড়লো ইহুদী (হিজরী ৫৫৭ সালের ঘটনা)! হিজরী ৫৫৭ সালের একরাতের ঘটনা। সুলতান নূরুদ্দীন জাঙ্কি (র:) তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নিরব নিস্তব্দ। কোথাও কোন সাড়া-শব্দ নেই। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল (সাঃ) তার কামরায় উপস্থিত। তিনি কোন
নওগাঁয় অভ্যন্তরীন সকল রুটে গত দুইদিন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সায় যেতে বাধ্য হচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার ১১টি উপজেলার সকল রুটের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। ভোগান্তী নিরসনে দ্রুত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন সচেতনরা। জানা গেছে,
মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আসছে আজ । সোমবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পেঁয়াজ আসার এ খবর নিশ্চিত করেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চালান এখন বাংলাদেশের পথে সাগরে রয়েছে। এলসি খুলে সমুদ্র পথে বিদেশ থেকে পেঁয়াজ আনতে দেড় মাসের মতো সময় লাগছে বলেও জানান তিনি। বাণিজ্য
কমিশন নিয়ে প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানির ওষধু লেখার কারণে ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ একথা বলেন। এসময়, ভেজাল ওষুধ বিক্রির শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেন আদালত। অল্প সাজা দেয়ায় মোবাইল কোর্টের সুফল পাওয়া যাচ্ছেনা ফলে ভেজাল ওষুধ বিক্রিও বন্ধ হচ্ছেনা বলে জানায় হাইকোর্ট। আদালত