পরনে লুঙ্গি এবং গলায় থাকে গামছা। আগে থেকেই নেশা জাতীয় ওষুধ মিশিয়ে টার্গেট ঠিক করে ডাব বিক্রেতা বৃদ্ধ। পাশে চক্রের আরেকজন সদস্য ওঁৎ পেতে থাকে ডাব ক্রেতা সেজে। কোনো যাত্রী বা পথচারীকে ডাব কিনতে আসতে দেখলে ওই সদস্য ভালো ডাবটা কিনে পান করার অভিনয় করে যাতে পথচারী বা ওই ক্রেতা কোনো ধরনের সন্দেহ না হয়। এরপর টার্গেটকৃত ব্যক্তি কিংবা পথচারী ডাব
অফিসে চার বোতল টাকিলা বিদেশি মদ রাখার অপরাধে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে। মামলার বাদী সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার
গত ২৬শে আগস্ট রোজ সোমবার মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে ২১আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্পেন ছাত্রলীগl তার সাথে সাথে অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করার ও দাবি জানানো হয় সভায়, একুশে আগস্ট এর মাস্টারমাইন্ড তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দl শফিউল আলম সুমনের সভাপতিত্বে ও হানিফ মিয়াজীর সঞ্চালনায় সভার শুরুতে বঙ্গবন্ধু সহ
সদ্য ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীরের খাস কামরায় যৌন কেলেঙ্কারির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতির কক্ষে খাস কামরার সন্ধান পেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ওই বিভাগের বর্তমান ও সাবেক সভাপতির বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই কামরার খাটসহ আসবাবপত্র
জামালপুরের ডিসির পরে এবার নতুন একটি আপত্তিকর ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত দু্ইদিনে লাইক শেয়ারে ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। ওই ভিডিওতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর সাথে অন্তরঙ্গ মুহূর্তে এক নারীকে দেখা যাচ্ছে। যা নিয়ে ফেসবুক থেকে শুরু করে বরিশালের রাজনৈতিক অঙ্গনেও বইছে তুমুল আলোচনা সমালোচন ঝড়। তবে ভিডিওটিতে থাকা ব্যক্তিটি নিজে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম স্নাতক ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমিয়ে ১ হাজার ২০০ টাকা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে শিক্ষার্থীদের। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। অধ্যাপক বানু জানান, এবছরের ভর্তি পরীক্ষা
প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর করা এক আবেদনে তিনি প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নেন। আবেদনে তিনি লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি। এ বিষয়ে বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, প্লটের
পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের বেহাল দশার প্রতিবাদ জানিয়ে কর্দমাক্ত রাস্তায় ধানের বীজ রোপন করেছেন স্কুল মাদ্রসার শিক্ষার্থীরা। এছাড়া চলাচলের কোন উপায় না পেয়ে সড়কের উপরেই তৈরী করেছেন বাশের সাঁকো। রাস্তার এমন বেহাল দশায় দুভোর্গে রয়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পর্যটকসহ ওই এলাকার পাঁচ গ্রামের প্রায় দশ হাজার মানুষ। স্থানীয়রা জানায়, কুয়াকাটা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের আংশিক পাঞ্জুপাড়া গ্রামের মধ্যবর্তী ও লতাচাপলী
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ দুই আসামী আটক হয়েছে। অফিসার ইনচার্জ অাবুল মনসুর এর নির্দেশে ২৭ আগষ্ট রাত অনুমান আড়াইটার দিকে এসআই আব্দুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে জিআর ১৬৪/৮৯ (টেকনাফ) ধারা ৩০২/১০৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উখিয়ার পালংখালীর মৃত রশিদ আহমদের ছেলে আনিছ মিয়া এবং সি আর ৬৯/১৭ মামলার অপর এক আসামী একই সাকিনের মৃত
জামালপুরের ডিসি ও তার অফিস সহকারীর গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এখন দেশে তোলপাড় চলছে। এই ঘটনার জেরে ওএসডি করা হয়েছে সেই ডিসিকে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে এই ভিডিও যে প্রকাশ হতে পারে তা নাকি ১২ দিন আগেই বুঝতে পেরেছিলেন ডিসি। তিনি নিজেই এই দাবী করেছেন। তিনি বলেছেন, ফেসবুক আইডি ব্যবহারকারীরা গত ১২দিন ধরে আমার কাছে প্রথমে
অদ্য ১২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদর দপ্তরে ‘‘The Project for the Improvement of Rescue Capacities in the Costal and Inland Waters’’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘‘Marubeni Protechs Corporation of Japan’’ কম্পানির সাথে ২০টি রেসকিউ বোট তৈরি ও সরবরাহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথী দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার। এ সময় প্রধান অতিথী বলেন, রক্তাক্ত ১৫ আগষ্ট আমরা সপরিবারে হারিয়েছি
রাজধানীর বারিধারার পার্ক রোডে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে পারেননি মশক নিধন ও এডিস মশার লার্ভা নিধনে অভিযানরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত ও মশক নিধন দল। আজ মঙ্গলবার পূর্বশিডিউল অনুযায়ী বারিধারা এলাকায় অভিযান চলাকালে সামনে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি আসলে তাতে বাধার মুখে পড়েন মশক নিধন দল। বারিধারা এলাকায় এডিস মশার লার্ভা নিধনে ও সচেতনতা বৃদ্ধিতে সকালে অভিযান
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি সদস্য শাহ আলম (৪৮) কে হত্যার দায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান এ রায় দেয়। উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৫নং ওয়ার্ড (ফুলঝুড়ি গ্রামের) ইউপি সদস্য শাহ আলম উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে। আসামীরা হলেন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের
জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর উপত্যকাটিতে গণহত্যার সতর্কতা জারি করেছে জেনোসাইড ওয়াচ। বৃহস্পতিবার গণহত্যার সতর্কতা জারি করে বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি। খবর ডনের। গণহত্যা প্রতিকার বিষয়ক আন্তর্জাতিক এ সংস্থাটির ওয়েবসাইটে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়, ভারতের কাশ্মীর ও আসামে গণহত্যার প্রাথমিক ১০টি ধাপ বা লক্ষণের কয়েকটি ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। সংস্থাটি বলেছে, একতরফা ও অবৈধ পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা ও
পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে গুলিশাখালী বাজারের নিকটে মটর সাইকেল দুর্ঘটনায় সুমন খান (১৬) নামে এক আরোহী নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন খান পার্শ্ববর্তী পাথরঘাটার উপজেলার বাদুরতলী গ্রামের সৌদী প্রবাসী জসিম খানের ছেলে। হাসপাতাল ও স্থানীয় জানাগেছে, সুমন খান সোমবার রাতে বোনের বাড়ি থেকে বাড়ি যাবার পথে গুলিশাখালী বাজরের নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সিটকে পরে
শরীয়তপুর সদর উপজেলায় শামীমা আক্তার (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রী একালাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী মিন্টু চোরের হাতে আহত। রোববার (২৫ আগষ্ট) সদর উপজেলার চিতলীয়া গ্রামে নিজ ঘড়ে চোর ধরতে গিয়ে এই হামলার শিকার হয়। হামলায় গুরুতর আহত স্কুলছাত্রী শামীমাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীমা চিতলিয়া গ্রামের রুহুল আমিন মৃধার মেয়ে ও আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর
জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের যৌন কেলেঙ্কারির ভিডিও প্রকাশের পর তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ খবর জানাজানির পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) সানজিদা ইয়াসমিন সাধনাকে নিয়ে কথা বলতে ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাহসী হতে শুরু করেছেন। যারা ভয়ে এতদিন আহমেদ কবীর ও তার শয্যাসঙ্গিনী নিয়ে কোনো কথা বলেননি, তারাও মুখ খুলতে শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী
শরীয়তপুরের ভেদরগঞ্জে আনোয়ার হোসেন বাবু সিকদার (২৭) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৬ আগষ্ট) বিকালে এস আই চান মিয়া ও এ এস আই মহসিন উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাশতলা এলাকা থেকে তাকে ১১পিস ইয়াবাসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে সাপ্তাহিক ও অনলাইন পত্রিকার আইডি কার্ড জব্দ করে পুলিশ। আটক আনোয়ার হোসেন বাবু সিকদার ভেদরগঞ্জ
ভারতের অর্থনীতি ভালো নেই; মন্দা ভাব ফুটে উঠছে অনেক কিছুতেই। যদিও দেশটির সরকার তা স্বীকার করছে না। বড় বড় বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। যার ফলে বেকারত্বের হার বেড়েই চলেছে। এতে মানুষের ক্রয়ক্ষমাতও হ্রাস পাচ্ছে। আর এসবের সরাসরি প্রভাব পড়ছে মুদ্রার দরে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন নতুন রেকর্ড ছুঁয়েছে। আর এই পতন অব্যাহত আছে। সেই
জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক যাবেন। একই দিন সন্ধ্যায় হিলটন বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে
২১২ টি ছাগল ছিনতাইচেষ্টা মামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ আবেদন। প্রসঙ্গত, ঈদুল আযহার আগে মোহাম্মদপুরে ছাগল ছিনতাইয়ের ঘটনায় ওই থানার ছাত্রলীগ সভাপতিসহ তান্নাসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে র্যাবের হাতে গ্রেফতার হয়ে তিনজন কারাগারে রয়েছেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম সম্প্রতি
জম্মু-কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীরের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন।সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে আয়োজিত ‘আযাদীর জন্য সিনেমা’ প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। ‘জোনাকি গলির কারখানা’ নামে সাংস্কৃতিক সংগঠন এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করে। এতে সংহতি প্রকাশ করে
এমবাসির গাড়িতে হলুদ রঙের ভুয়া নম্বরপ্লেট-সংবলিত যানবাহন তাদের। ওই গাড়ির সামনে বসে থাকবেন একজন সুন্দরী নারী 'কর্মকর্তা'। শার্ট-প্যান্ট পরিহিত ওই 'কর্মকর্তার' হাতে থাকবে ওয়্যারলেস সেট। টার্গেট করে ইয়াবা কারবারিদের চালান ধরতে এমন আয়োজন রেখেই পাকড়াও করবে তারা। একপর্যায়ে প্রকৃত ওই ইয়াবা কারবারিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হবে চালান। এভাবেই ইয়াবার চালান ধরার অভিনব ছক কষেছিল মাহবুব আলম ওরফে রেজা ওরফে আকাশ