বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জনকে অনৈতিক প্রস্তাব, অশালীন ইঙ্গিত এবং মানসিকভাবে হয়রানির অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ২২ জুলাইয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির মূল্য তুলনামূলক কম ছিল। তাই এ মুহূর্তে নতুন করে দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী বিনামূল্যে
শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারানোর ঘটনা আড়াল করতে সুজন মিয়া (২৬) নামে এক ব্যক্তি ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। শুক্রবার জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবারবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রইচ উদ্দিন উপজেলার মহাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কবিরের ছেলে। জানাযায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি
রাজবাড়ী জেলা কারাগারে সাত মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.
গ্যাস বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার (মামা- ভাগ্নে) দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে মারা যায় শাহিন, এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ভাগ্নে শিশু হাফছা মারা যায়। বর্তমানে নিহত শাহিনের স্ত্রী ফাহিমা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ঢাকার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি বাসার দুইকক্ষ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের জার্সিতে আর কোনো বিশ্বকাপে খেলবেন না ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না তিনি। প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা দলে একটি মসৃণ পালাবদল নিশ্চিত করতেই আগামী কয়েক
রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির শূন্য
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বঙ্গভবনের সূত্র জানায়, স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র ঠিক কখন এবং কীভাবে তার কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি আমবাগানের ২৯৬টি ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগানটি সরকারি কৃষি বিভাগের প্রদর্শনী প্রকল্পের আওতাধীন ছিল বলে জানা গেছে। বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় একটি উন্নত জাতের আমবাগান
কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, তাজা গুলি, ইয়াবাসহ বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদারের সার্বিক নেতৃত্বে এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উপঅধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বরিশাল এবং কাটাখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে সংঘটিত পৃথক দুটি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত ভিডিওকে কেন্দ্র করে ব্যতিক্রমী প্রতিবাদের ঘটনা ঘটেছে। এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের স্থানীয় এক নেতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। জানা গেছে, মো.
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার
দেশের বাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়েও বিভিন্ন আলোচনা চলছে। তবে এসব গুজবে বিভ্রান্ত না
ভারতের আসাম রাজ্যে বন্যার পানি নামতে শুরু করায় সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুই নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ কিংবা অতিক্রম করলেও আপাতত সিলেটে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির মতে, ভারতের মেঘালয়, আসাম এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে। পানি উন্নয়ন বোর্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মধ্যস্থতায় ইরানের কাছে পৌঁছালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। শুক্রবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরকালে তিনি
প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এবং এ বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। ভিডিও বার্তার সঙ্গে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছেই রাষ্ট্রপতি স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেবেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই হোয়াইট হাউস নতুন এই নীতি কার্যকর করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত
ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,