বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ঘোষনা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেয়া হয়। সেন্টমার্টিন রুটে চলাচলকারী দ্যা আটলান্টিক ক্রুজের ইনচার্জ নাসির উদ্দিন জানান, সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত থাকায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে
জনসচেতনতা বৃদ্ধির স্বার্থে বর্ধিত ট্রাফিক জরিমানা সংক্রান্ত প্রচার প্রচারণা বরিশালে নভেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে। জনগণ যদি সচেতন হয় তবে সমাজ থেকে সব ধরণের অপরাধমূলক কর্মকা- নির্মূল করা সম্ভব। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার পাশাপাশি এগিয়ে আসতে হবে এবং পুলিশ আপনাদের পাশে থাকবে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে থানা কম্পাউন্ডে ওপেন হাইজ ডে অনুষ্ঠানে
তরুণ বয়সে দেশ মাতৃকার জন্য লড়াই করেছেন পাক হানাদারদের বিরুদ্ধে। ছিলেন গেরিলা যোদ্ধা। রাজনৈতিক জীবনেও ছিলেন সফল। একাধিকবারের সংসদ সদস্য। ছিলেন দুইদফা মন্ত্রিপরিষদের সদস্য। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র। বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার জীবনের শেষ কটি বছর গেছে ক্যান্সারের সঙ্গে লড়াই করে। এই বীর যোদ্ধা প্রায় পাঁচবছর চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রে।গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন বরদাস্ত করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো জানি না এ ধরনের কাজ যারা করবে, সঙ্গে সঙ্গে এক্সপেলড করে দেওয়া উচিত ইউনিভার্সিটি থেকে। তারা কীসের জন্য এগুলো করবে? এভাবে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না।বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং
পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ভান্ডারিয়া উন্নয়ণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ, চট্রগ্রাম এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মইন সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড-২০১৮ পুরুষ্কার পেয়েছেন।গত ০৬ নভেম্বর বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইতিহাস গড়ার হাতছানি নিয়ে আর কিছু পরেই স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা। দুই দলেই কোনো পরিবর্তন নেই। আগের একাদশ রেখে দিয়েছে দুই দল।বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের ১০ম আর্বতনের শিক্ষার্থী জুনায়েদ হোসাইন ইমন এবং দর্শন বিভাগের ১১তম আর্বতনের শিক্ষার্থী দ্বীন ইসলাম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২০ অনুষ্ঠিত হয়। কমিটির অন্য সদস্যদের
সাড়ে ৩৭ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী মেহেরুন চৌধুরী (১৯)। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতন হয়েছিলেন মেহেরুন।ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স দিয়ে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল ফিলাডেলফিয়ার পুলিশ। ঘটনার সময় মেহেরুনের ভাই ছিল গাড়িতে। তাকে
বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়লেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।বহুল আলোচিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে বদলি করে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ
ক্যাসিনো কেলেঙ্কারিতে কারাগারে থাকা বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে এখনই সরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। লোকমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে বিসিবির পদ থেকে বহিস্কার না করায় নাজমুল হাসানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু পাপনের দাবি, এতে আইনগত বাঁধা আছে। গঠনতন্ত্র আরও ভালোভাবে বুঝে, আইন-কানুন জেনে সময়মতো এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে এবার ধানের বাম্পার ফলন হবে। তাই এবারও ধানের দাম কমে যেতে পারে। এ থেকে কৃষকদের সুরক্ষা দিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি কয়েকটি সারের দাম কমানোর প্রস্তাব করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারের দাম কমানোর জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন
পটুয়াখালী বাউফলের সাবপুরা এলাকায় রিতু রানী (১৩) নামে ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। উপজেলার সাবপুরা এলাকার বৈরাগী বাড়ীর উত্তর পার্শ্বে রাস্তায় ওই ঘটনা ঘটে। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে রিতু রানী সহ ৪/৫ জন সহপাঠী বিদ্যালয়ে যাওয়ার পথে একটি অটো রিক্সা পিছন থেকে ধাক্কা দিলে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার মো:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সাত বাড়ি ও আট গাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদের বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি। এর ওপর ভিত্তি করে রাজীবের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, তারেকুজ্জামানের কয়েক শ কোটি টাকা অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য
সোনা জামানত রেখে ঋণ প্রদানকারী একটি সংস্থার কার্যালয়ে একটি গরু নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। সেখানে হাজির হয়ে তিনি দাবি করেছেন, ‘গরু নিন, ঋণ দিন’। ঠিক এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলির চণ্ডীতলার গরলগাছা এলাকায়। এই কৃষকের এই দাবির পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য। এক সভায় তিনি দাবি করেছিলেন, দেশি গরুর দুধে সোনা রয়েছে। তবে তিনি হয়ত
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন হতে যাচ্ছে লোক সংগীতের মহা আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ২০১৯। ১৪ই নভেম্বর থেকে আর্মি স্টোডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি আরও ছয় দেশ থেকে ২০০ জন শিল্পী এই ফোক ফেস্টে অংশগ্রহণ করবেন। বাংলাদেশসহ আরোও ছয় দেশের খ্যাতমান এই শিল্পীরা টানা তিন দিন ধরে পরিবেশন করবেন নিজ নিজ দেশের লোক
শিক্ষাই জীবনের মূল ঝড়ে পড়া বিরাট ভুল,শিক্ষা মানুষের দিগন্তকে প্রসারিত করে। এরকম শিক্ষানীয় নানান লেখাসহ দেয়ালে দেশের জাতীয় ফুল ফলের আঁকা ছবি ও রং দিয়ে সজ্জিত নেছারাবাদ উপজেলার ২৩নং দ: জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিশুদের কাছে বিদ্যালয়টি আর্কষনীয় ও আনন্দদায়ক করে তুলতে ওইসব শিক্ষানীয় লেখা ও শিক্ষার্থীদের স্বপ্নের রং দিয়ে সাজানো হয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের ক্লাশরুমে দেয়ালে আঁকা আছে দেশের মানচিত্র। আছে
অতিশীঘ্রই নতুন ক্যাম্পাসে জমি ঢাকা জেলা প্রশাসনের কাছ থেকে বুঝে নেয়ার কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটি (ক্রিকেট) এর আয়োজনে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমাদের খেলার মাঠটি যদিও খেলার অনুপযোগী তারপরেও ছাত্ররা খেলছে এজন্য তাদেরকে ধন্যবাদ। খেলার মাধ্যমে আমরা লিডারশীপের গুনাগুন অর্জিত
সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৮টি দেশীয় অস্ত্র, ১টি এলজি ও কয়েক রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পাবনার কালুরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। আটকরা হলেন- পাবনা সদর থানার খয়ের
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নারায়ণগঞ্জের এসপি হারুনকে বিভিন্ন অভিযোগে সরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের শিগগিরই তদন্ত শুরু হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিকে এসপি হারুনকে প্রত্যাহারের কথা বলা হলেও এখনও কাউকে দায়িত্ব বুঝিয়ে দেননি তিনি। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ি এবং মোবাইলফোনও তিনি ব্যবহার
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশবাহী কফিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার লাশ সেখানে নেওয়া হয়। বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে খোকাকে সর্বস্তরের জনতা শেষ শ্রদ্ধা জানান। শহীদ
বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে নয়াপল্টনে। দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ হাজারো মানুষ অংশ নেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে জড়ো হন কয়েক হাজার মানুষ। লোকে লোকারন্য হয়ে উঠে নয়াপল্টন এলাকা। এদিকে
বহুমুখী পাটজাত পণ্যের তিন দিনব্যাপি মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ঢাকা অফিসার্স ক্লাবের খেলাঘর হল প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থাও থাকবে মেলায়। এ বিষয়ে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বৃহস্পতবার বিকেল ৩টায় এ মেলার উদ্বোধন করবেন। পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পাটপণ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে বস্ত্র ও পাট
সম্প্রতি মিথিলা ও ফাহমির ব্যক্তিগত কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। তা নিয়ে নেটিজনদের দৌঁড়ঝাপে রীতিমত বিরক্তি হন এই দুই তারকা। এক পর্যায়ে আইনের আশ্রয় নেয়ার কথাও বলেন মিথিলা। Image result for মিথিলার পাশে দাঁড়ালেন সৃজিত [http://www.dhaka18.com/wp-content/uploads/2019/11/srrijit-and-mithila.jpg] এরই মধ্যে এবার মিথিলার স্বপক্ষে বক্তব্য দিলেন ভারতের পরিচালক সৃজিত মুখার্জি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এটি গুরুতর অপরাধমূলক কাজ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। এই কাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী যে আন্দোলন চলছে, সেই অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল দুর্ঘটনায় আহত এবং প্রয়াত সাংবাদিক পরিবারকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ৫৩ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন শেখ