আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা বাপ্পী। বিকেল ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১৮টি হেফজ খানা ও এতিমখানায় অধ্যায়নরত শীতার্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।নতুন বছরের প্রথম দিনে রাতে কোরআন পড়ুয়া শিশু এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। রাতে কম্বল পেয়ে শীতার্ত গরীব শিশু শিক্ষার্থীরা মন ভরে খুশিতে মেতে উঠে। উপজেলা
আসন্ন রোজার মাসে নিত্যপণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আফসোস করেছেন নিজে ব্যবসায়ী বলে ‘ব্যবসায়ীদের প্রতি আনুকূল্য দেখানোর’ অভিযোগও তাকে শুনতে হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, সবমিলিয়ে তিনি এখন ‘আগুনের মধ্যে’ বসবাস করছেন।বৃহস্পতিবার রোজা সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়
গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানলে অন্তত প্রায় ৫০ কোটি প্রাণীর মৃত্যুর আশঙ্ক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো জানায়, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা আশঙ্কা করেছেন যে অব্যাহত দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ জাতের অন্তত ৪৮ কোটি প্রাণী মারা গেছে।সম্প্রতি দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এক ডজনেরও বেশি দাবানলে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানল
বস্তা বস্তা গাঁজা আটকের খবর সচরাচর পাওয়া গেলেও এবার মিললো গেলো অন্য রকম খবর। দুর্গম পাহাড়ে প্রায় দুইশ বিঘা জমিতে চাষ করা হচ্ছিল গাঁজা। ঘটনাটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার কালাপাহাড় দুইল্ল্যাতলী এলাকার। গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার মহালছড়ি সেনা জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল গাঁজার ক্ষেতটি ধ্বংস করে। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, কৌশলে এই
ভারতে গরু নিয়ে নানান ধরনের হইচই চলছে বিগত কয়েক বছর ধরে। হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুরু হওয়া এই হইচই দিন দিন আরও বাড়ছে।গো-হত্যা ও গো-রক্ষাকে কেন্দ্র করে গত কয়েক বছরে শতাধিক সংখ্যালঘু মানুষকে প্রাণ দিতে হয়েছে ভারতজুড়ে। বিয়োগাত্মক এসব ঘটনার পাশপাশি চলছে গরুজাত পণ্য উদ্ভাবন, বাজারজাতকরণের নানা পদের উদ্যোগ।সম্প্রতি ভারত সরকার ঘোষণা করে গরুজাত পণ্যের কোনো
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা 'দ্য ব্যাংকার'।বৃহস্পতিবার মুস্তফা কামালকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করে পত্রিকাটি।
স লেখা অনেক মোটরসাইকেল বেনাপোল, শার্শা, নাভারন ও উপজেলার বিভিন্ন স্থান দাপিয়ে বেড়ায়। যার ৮০ শতাংশই ভুয়া বলে অভিযোগ রয়েছে। এসব মোটরসাইকেলের অধিকাংশ চালক বা আরোহী সংবাদপত্র সংশ্লিষ্ট নন বলে জানা গেছে।বৃহস্পতিবার দুপুরে বেনাপোল এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক আকবর হোসেন জানান, তার গ্যারেজে সম্প্রতি এক ব্যক্তি প্রেস লেখা মোটরসাইকেল মেরামতসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে আসেন। তিনি মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন কাজকর্ম
হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ই মিং। এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির আরও সাতজন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রতিদিনের মতো একটি হেলকপ্টারে করে টহল দিচ্ছিলেন সেনা কর্মকর্তারা। এ সময় হেলিকপ্টারটি একটি পাহাড়ে আছড়ে পড়ে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাপ্রধান শেন ই মিংসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। একটি পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় ইউএইচ-৬০
কাশ্মীরে পাঁচ মাস বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল এসএমএস সেবা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ সেবা চালু হয় বলে জানা গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র রোহিত কানসাল। তবে নতুন বছরে কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে চালুর সিদ্ধান্ত এলেও সাধারণ মানুষের জন্য বন্ধই থাকছে ইন্টারনেট। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা
“সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের করে পৌশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান। এসময় আরো বক্তব্য রাখেন
মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সরাইলে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসেনের আয়োজনে আলোচনা সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল
‘মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকলকে মাদক বিরোধী শপথ পাঠ করান। পরে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু। বিশেষ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে একজন প্রার্থী বাদে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেওয়া হয়। উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে চলা দাবানল আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এতে করে ওই সব স্থানে বাস করা হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন। পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। এদিকে গত সেপ্টেম্বর থেকে চলা এ দাবানলে দমকল বাহিনীর কর্মীসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ভষ্মীভূত হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি। ভয়াবহ এ দাবানলে চলতি সপ্তাহ পর্যন্ত ভিক্টোরিয়া ও দক্ষিণাঞ্চলীয় নিউ
দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। দিনদিন এই সংখ্যা আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শীতার্ত মানুষকে ত্রাণ বিতরণ বিষয়ে সমন্বয় সভায় তিনি বলেন, এভাবে বিএনপির জনপ্রিয়তা তলানিতে যাচ্ছে। ইভিএমএ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতে ইভিএমে কখনো কারচুপি হয়নি। যেখানে এই মেশিন ব্যবহার হয়েছে সেখানে বিএনপির জেতার সংখ্যাই বেশি। ১১
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। নতুন বছরের প্রথমদিনেই মেজাজ হারালেন তিনি। আর এ নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন এই ধর্মগুরু। ভক্তদের সঙ্গে করমর্দনের সময় এক নারী তাকে টেনে তার দিকে নেওয়ার চেষ্টা করলে পোপ ওই নারীর হাতে চড় মারেন। সেই সঙ্গে অনেকটা বিরক্তি প্রকাশ করেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেলে সমালোচনার মুখে পড়েন পোপ। <br class="k-br" /> ভিডিও ভাইরাল হওয়ার
ভারতীয় ক্রিকেট দলের হার্ডহিটার হার্দিক পাণ্ডিয়া চার-ছক্কা মেরে দর্শকদের যেমন মজিয়ে রাখেন তেমনি নিজেও মজেছেন এক অভিনেত্রীর প্রেমে। শুধু প্রেমই নয়, নতুন বছরের প্রথম দিনেই আরও এক ধাপ এগিয়ে চমক দিলেন ভারতীয় এই অলরাউন্ডার। সার্বিয়ার অভিনেত্রী নাতাসা স্ট্যাকনোভিচের সঙ্গে বাগদানের খবর ঘোষণা করেছেন তিনি। বছরের প্রথমদিন গতকাল বুধবার ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে নাতাসা বাঁ
যোগাযোগ প্রযুক্তির বিকাশের এই যুগে সুবিধার পাশাপাশি ভোগান্তিও কম হচ্ছে না মানুষের। বিশেষ করে ফেসবুকের মতো সামাজিক যোগযোগ মাধ্যমের কারণে নানা বাড়তি বিড়ম্বনাও পোহাতে হচ্ছে মানুষকে। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার কথাই ধরুন না, সেখানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফল আশঙ্কাজনকভাবে খারাপ হচ্ছে। এজন্য, ফেসবুককে দায়ী করছেন দেশটির শিক্ষকরা। সূত্র: টাইমস অব মাল্টা। দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণ শিক্ষার্থীদের নম্বর কম পাওয়ার
জাতীয় সংসদের ওয়েবসাইটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের যে বাসার ঠিকানা দেয়া আছে, সেই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামি মন্ত্রীর গৃহকর্মী সালমা বেগম। বর্তমানে তিনি পলাতক। গেল বছরের ১৩ ডিসেম্বর ওই ঘটনা ঘটে। পরদিন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো.
একজন আশেকের মূল লক্ষ্য থাকে তার মাশুকের মন জয় করা। স্বভাবগতভাবেই মানুষ তার প্রিয় ব্যক্তির পছন্দ-অপছন্দ জেনে সে অনুযায়ী তার মন জয় করার চেষ্টা করে। প্রতিটি মুমিনেরও লক্ষ্য তার মাশুক মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। একজন মুমিনের সার্থকতা তার প্রভুর সন্তুষ্টির মধ্যেই নিহিত। তাই প্রতিটি মুমিনের উচিত মহান আল্লাহর কাছে প্রিয় ইবাদতগুলো সম্পর্কে ধারণা রাখা। রাসুলুল্লাহ (সা.) এমন কিছু
নেছারাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদক বিরোধী র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যানারে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্ররদক্ষিন করে অডিটরিয়ামে পূনরায় মিলিত হয়। সেখানে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, ওসি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি। ১১সদস্যের নেতৃত্ব দেন সাবেক সেনা কর্মকর্তা ও সভাপতি মোহাম্মাদ সুবিদ আলী ভূইয়া। বু্ধবার দুপুরে উখিয়ার কুতুপালং-৪ এর ক্যাম্প ইনর্চাজ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে আইনশৃঙ্গলা পরিস্থিতি জানতে চান। তবে সাংবাদিকদের সাথে কোন কথা হয়নি। এসময় সাথে ছিলেন মো:ইলিয়াস উদ্দীন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।১১সদস্যের নেতৃত্ব দেন সাবেক সেনা কর্মকর্তা ও সভাপতি মোহাম্মাদ সুবিদ আলী ভূইয়া।বু্ধবার দুপুরে উখিয়ার কুতুপালং-৪ এর ক্যাম্প ইনর্চাজ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে আইনশৃঙ্গলা পরিস্থিতি জানতে চান। তবে সাংবাদিকদের সাথে কোন কথা হয়নি। এসময় সাথে ছিলেন মো:ইলিয়াস উদ্দীন মোল্লা, মো:মোতাহার