কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মো: হোসনের ছেলে মো: আইয়ুব (২৫)। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে
রাজধানীর বিজয়নগর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম। এসময় মেয়াদউক্তীর্ণ বিপুল পরিমাণ পানীয় জুস বিক্রয়ের উদ্দেশ্যে হক বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার ৪ ডিসেম্বর অভিযান চালিয়ে এ জারিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার
হায়দরাবাদের ২৭ বছর বয়সী এক পশু চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় যখন ভারতজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে; তখন দেশটির এক চলচ্চিত্র নির্মাতা ধর্ষণ নিয়ে নারীদের বিতর্কিত পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তেলেগু চলচ্চিত্র নির্মাতা ড্যানিয়েল শ্রাবণ ধর্ষণের সময় প্রাণ বাঁচাতে নারীদের বিস্মিত হওয়ার মতো এক পরামর্শ দিয়েছেন। সামাজিকে যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, যৌন নিপীড়নের মুখোমুখি
ভারতের উত্তর প্রদেশের মোহাবায় বিয়ে করতে যাওয়ার পথে এক বর তার সঙ্গের যাত্রীদের থামিয়ে একটি প্রতিবাদী গোষ্ঠীর অনশন-ধর্মঘটে অংশ নিয়েছেন। রোববার রাতে এমন ঘটনা ঘটেছে বলে ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে। মোহাবায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গত ১০ দিন ধরে অনশন-ধর্মঘট চলছিল। এসব লোক সেখানে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন বলে খবরে জানা গেছে। বিক্ষোভকারীরা বলেন, গত ১০ দিন ধরে আমরা অনির্দিষ্টকালের অনশন-ধর্মঘটে রয়েছি।
ভিপি নুরুল হক নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ। সকালে ডাকসুর সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় তারা ভিপি নুরুল হক নুরের কুশপুত্তলিকা দাহ করে। মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক জামাল উদ্দীন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরের দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অডিও ভাইরাল হয়েছে। এই কথপোকথনে ১৩ কোটি টাকার কাজ দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নেয়ার অনৈতিক চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। jভিপি
লাল মিয়া মৃধা। বয়স সত্তর বছর। কোমর সোজা করে দাড়ানোর শক্তি নেই। বয়সের ভারে অনেকটা নুয়ে চলতে হয় তাকে। শরীরের চামড়ায় ঘোচ পড়ে গেছে। শরীরে অনেক রোগের বাসা বেধেছে। বর্তমানে ভিক্ষা করে কোন রকম খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন তিনি। বেশি দুর পর্যন্তু হাটতেও পারেননা। ভিক্ষা করে যে টাকা পান তা দিয়ে কোন রকম জোগাড় হয় দুবেলার খাবার। এক বেলা
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর এসএ গেমসের ক্রিকেটে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা। ১০ উইকেটের জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছেন সালমারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। পোখারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। স্বাগতিকদের ১৯.২ ওভারে ৫০ রানে অলআউট করে তারা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচে রাবেয়া খান ৪ উইকেট নিয়ে সেরা অবদান রাখেন। এরপর ওপেনিং জুটিতে ৭.৪
পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে অত্যাচার ও বসত বাড়ি থেকে উচ্ছেদ তৎপরতা ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে তার আপন ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানরা। বুধবার সকালে ইন্দুরকানী উপজেলার ভবানিপুর গ্রামে নিজ বাড়িতে প্রবাসী নুরুন্নবী শিকদারের স্ত্রী সালমা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তার ভাশুর অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে প্রভাব খাটিয়ে বসত
এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশের অ্যাথলেট মারজান আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার দুপুরে বিভিন্ন গণমাধ্যম মারফত এ খবর পাওয়া যায়। এদিন কারাতে দলগত একটি ইভেন্টে মাথায় মারাত্মক আঘাত পান মারজান। তিনি নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। শিগগির তার সিটি স্ক্যান করা হবে। ওই ইভেন্ট চলাকালীনই অসুস্থ বোধ করেন মারজান। তৎক্ষণাৎ মাঠে চলে আসেন চিকিৎসক। তবে তার
গত ০৩ ডিসেম্বর ২০১৯ মহাপরিচালক তুরস্ক কোস্ট গার্ড প্রধান আহমেদ কেনদির Rear Admiral (LH) Ahmet Kendir স্বস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ০৪ দিনের সরকারী সফরে বাংলাদেশ সফরে আগমন করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকালে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান, (এন), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সফরকালীন তিনি বাংলাদেশ ও তুরস্ক কোস্ট গার্ডের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের
আগৈলঝাড়া অপহরণের দু’সপ্তাহ পর কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আঃ সালাম মাতুব্বরের একাদশ শ্রেণি পড়ুয়া মেয়েকে গত ২০ নভেম্বর গৌরনদী কলেজে যাবার পথে অপহরণ করা হয়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন, নং-১(৩/১২/১৯)। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই
‘১৩ কোটি টাকার নির্মাণ কাজ’ বিষয়ে ফাঁস হওয়া ফোনালাপটি নিজের বলে স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। তবে তিনি দাবি করেছেন ফোনালাপটির কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। ফেসবুক লাইভে নুর বলেন, আজ একটি ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে এমনভাবে বলা হয়েছে যে আমি কোনও টেন্ডারের
ঐহিত্যবাহি খাঁসেরহাট শেখ লৎফর রহমান আড়িয়াল খাঁ সেতুর গোল চত্তর হইতে কালাইর চর নামক খাঁলটি অবৈধ্য ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খাসেরহাট বন্দর বাজার ব্যাবসায়ীদের বাধাঁর মুখে বন্ধ হলেও রাতের আধারে ভরাট হয়ে যাচ্ছে খালটি। দখল মুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে শতাধিক ব্যাক্তির আবেদন। সরেজমিনে গিয়ে এলাকাবাসীওখাঁসেরহাট বন্দর বাজার ব্যাবসায়ী সমিতির অভিযোগ সুত্রে জানাগেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার খাঁসেরহাট
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বসম্মতিতে নাগরিকত্ব (সংশোধনী) বিল অনুমোদন পেয়েছে। বুধবার মন্ত্রিসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় বিজেপির প্রায় সব মন্ত্রীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর বিলটির খসড়া লোকসভায় পেশ করা হবে। সেখানে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। রাজ্যসভায় পেশ করার কথা ১০ ডিসেম্বর। দুই সভায় বিলটি পাস হলে সেটি অনুমোদনের জন্য
পদত্যাগ করেছেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্টের পদ ছাড়লেন তারা। তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন পেজ এবং ব্রিন। টানা ২০ বছর গুগলকে নেতৃত্ব দিয়েছেন এই জুটি। মঙ্গলবার পেজ ও ব্রিন নিজেদের ব্লগ পোস্টে ঘোষণা করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির প্রতিদিনের ম্যানেজমেন্টের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকতে পারাটা খুবই ভাগ্যের। আমাদের মনে
স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে থাইল্যান্ডে এক যুবকের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় চনবুরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বুধবার মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, থাইল্যান্ডের পশ্চিমের চনবুরি এলাকায় নিজ বাসায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহার করছিলেন কিত্তিসাক মুনকিত্তি (২৮) নামের এক যুবক। এ সময় তার মা রিন্নাপর্ন মুনকিত্তি ঘরের কাজে সহায়তার জন্য ছেলেকে ডাকেন। কিন্তু ছেলের
ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের বহিষ্কারের জন্য আহ্বান জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে ঢাবি উপাচার্যের প্রতি এই আহ্বান জানান তিনি। এ বিষয়ে আজ বুধবার ডাকসু অফিসের সামনে মানববন্ধন ও নুরের কুশপুতুল দাহ করা হবে বলে ফেসবুক লাইভে বলেন ওই ঢাবি শিক্ষক। তিনি বলেন,
যুক্তরাজ্যের লন্ডনে সরকারি ভাবে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ভাষার মর্যাদা পেয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা। সম্প্রতি সেখানে বাংলা ভাষাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে। জনপ্রিয়তা ও ব্যবহারের দিক থেকে ইংরেজির ঠিক পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই। লন্ডনের প্রায় ২ লাখ বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনো একটিতে কথা বলেন। সম্প্রতি,
চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনো অসন্তোষ নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দাম বৃদ্ধি নিয়ে কোনো অসন্তোষ নেই মানুষের মধ্যে।’ আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ের আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। বৈঠক শেষে আওয়ামী
যুক্তরাষ্ট্রস্থ বসবাসকারী হবিগঞ্জ শহরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রাণের সংগঠন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র,র উদ্যোগে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে থ্যাংকস গিভিং ডে (নবান্ন উত্সব) উদযাপন উপলক্ষে ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ'র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। [https://enews71.com/content/post/5de74c161a367.jpg] উক্ত অনুষ্ঠানে স্বাগত
ভারতের যোগগুরু বাবা রামদেবের একটি ছবি আগেই ভাইরাল হয়েছিল। গত ৫ বছর ধরেই নেটদুনিয়ায় ঘুরে ফিরে দেখা গেছে রামদেবের এই ছবিটি। দু’বছর আগে একই ছবি পোস্ট করে রামদেব ‘যৌন কলঙ্কে’ ফাঁসবেন বলে দাবি করা হয়েছিল। ভাইরাল হয়ে যাওয়া এক ছবিতে দেখা যায়, এক নারীর সঙ্গে বিছানায় বসে আছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। ছবিতে ওই নারীর কাঁধে হাত রেখে হাসিমুখে আছেন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন মেডিক্যাল সেন্টার থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন, মো. সানাউল্লাহ (৩০) এবং মো. রিয়াজ (২৮)। আহতদের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। নির্মাণ শ্রমিক ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্মাণাধীন মেডিক্যাল সেন্টারের দোতলায় মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় হঠাৎ মাচা ভেঙে দুজন একই তলার
আজ বুধবার থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা সপ্তাহ। রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সেবা সপ্তাহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে আজ থেকে বিশেষ সেবা দেবে রেলওয়ে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম
আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ বুধবার বিকালে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত