শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬১৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিপদের ভরসা ‘৯৯৯’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৭:১৩

শেয়ার করুনঃ
বিপদের ভরসা ‘৯৯৯’

‘৯৯৯’। পুলিশ বাহিনীর ডিজিটাল সেবা। দিনে দিনে জরুরি নতুন এই সেবার প্রতি সারাদেশের মানুষের আগ্রহ বাড়ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সর্বত্রই এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে।

দিনরাত ২৪ ঘন্টা দেশের যে কোনো প্রান্তে বিপদগ্রস্থ মানুষ ‘৯৯৯’ নম্বরে ফোন করলেই ছুঁটে আসছেন পুলিশ সদস্যরা। সহায়তা পাচ্ছেন সবাই। সন্ত্রাস, দুর্ঘটনা, বাল্যবিবাহ ঠেকানো, ধর্ষণ, অগ্নিকান্ড যে কোনো বিপদের একটাই ভরসা ‘৯৯৯’। সমাজে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, গৃহকর্মী নির্যাতন রোধ, পারিবারিক নির্যাতন বন্ধ ইত্যাদিতে ৯৯৯ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ৯৯৯-এ ফোন করে ঝামেলা এড়িয়ে সহজে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবা পাচ্ছে মানুষ।

প্রযুক্তির কল্যাণে অবিশ্বাস্য সব গল্পের জন্ম দিচ্ছে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। যে পুলিশের প্রতি এক সময় মানুষের আস্থা হারিয়ে গিয়েছিল এ সেবার কারণে তা ফিরে আসছে নতুন করে। জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯ একের পর এক চমক দেখাচ্ছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল পেয়ে তাৎক্ষণিকভাবে তারা সাড়া দিচ্ছে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ কোটি মানুষ এ সেবা গ্রহণ করেছেন।

আরও

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

এ বিষয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাধারণ জনগণ সেবা পেতে গত ২ বছরে ‘৯৯৯’ নাম্বারে এ পর্যন্ত ২ কোটি অভিযোগ করেছেন। পুলিশ অর্ধকোটি অভিযোগ সমাধান করতে পেরেছে। পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে। পুলিশকে জনবান্ধব করে তুলতে সকল পদক্ষেপ নেয়া হচ্ছে। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-তে কর্মরত এএসপি ফারাহ সিদ্দিকী জানান, অ্যাম্বুলেন্সে দ্রুত রোগী ফেরি পারাপার, প্রাণনাশের আশঙ্কা, ধর্ষণ-সংক্রান্ত ঘটনা, গৃহকর্মী নির্যাতন, কাউকে আটকে রাখা, লিফটে আটকে পড়া, অসুস্থ হয়ে পড়ে থাকা, দুর্ঘটনা, অগ্নিকান্ডের ঘটনা, পারিবারিক সমস্যা, শব্দদূষণ, ছিনতাইসহ নানা বিপদ থেকে উদ্ধারে মানুষকে সহযোগিতা করা হচ্ছে। নাগরিকের জরুরি প্রয়োজনে কোনো একটি মুঠোফোন থেকে ৯৯৯-এ বিনা পয়সায় ফোন করতে পারেন। প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকে এই সেবা। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত কর্মীরা প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরো বলেন, ৯৯৯ নম্বরে কেউ ফোন করলে সমস্যার ধরণ, নাম-পরিচয় ও ঠিকানা জেনে ব্যবস্থা নেয়া হয়। যেমন কেউ পুলিশের সেবার জন্য ফোন করলে তাৎক্ষণিকভাবে ওই এলাকার সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে ফোনে ওই ব্যক্তিকে কথা বলিয়ে (টেলি কনফারেন্স) সহায়তার ব্যবস্থা করা হয়।

আরও

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পরিচালিত হয় রাজধানীর আবদুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুম থেকে। দুটি তলায় শতাধিক কর্মী কাজ করেন এখানে। যারা কল রিসিভ করেন, তাদের বলা হয় কলটেকার। কলটেকারদের তত্ত্বাবধান করার জন্য আছেন কয়েকজন কর্মকর্তা। দিনরাত ২৪ ঘণ্টা এখানে চার পালায় কাজ করেন তারা। অ্যাম্বুলেন্স সেবার জন্য রয়েছে আলাদা ডেস্ক।

৩৭১ জন জনবল দিয়েই চলছে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কার্যক্রম। এর মধ্যে টি অ্যান্ড আইএম থেকে কর্মরত রয়েছেন ২৩২ জন। আর প্রেষণে কর্মরত আছেন মোট ১৩৯ জন। টি অ্যান্ড আইএম কর্মরত ২৩২ জনের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, এএসপি ৪ জন, ইন্সপেক্টর ৬ জন, সাব ইন্সপেক্টর ২ জন, এএসআই ৯ জন, তার মধ্যে নারী এএসআই ১ জন রয়েছেন। বেতার কনস্টেবল ২১০ জন। তার মধ্যে নারী বেতার কনস্টেবল ৮৫ জন রয়েছেন। 

অপরদিকে প্রেষণে কর্মরত ১৩৯ জনের মধ্যে ইন্সপেক্টর ১৯ জন, সাব ইন্সপেক্টর ১৭ জন রয়েছেন। তার মধ্যে ১ জন নারী সাব ইন্সপেক্টর রয়েছেন। মোট এএসআই রয়েছেন ২১ জন। তার মধ্যে নারী এএসআই রয়েছেন ২ জন। মোট কনেস্টবল রয়েছেন ৮২ জন। তার মধ্যে ২০ জন নারী কনেস্টবল রয়েছেন। যদিও প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম, তবে তাদের আগ্রহ ও আন্তরিকতা ৯৯৯ কে আরও এগিয়ে নেওয়ার দাবি রাখছে। সংশ্লিষ্টরা আশাপ্রকাশ করেছেন, জনবল বাড়ালে সেবার মান আরো বৃদ্ধিপাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানা গেছে, দুই বছর আগে মাত্র ৩০ সিট ও ১০০ জন জনবল নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে ৩৭১ জন জনবল দিনরাত ২৪ ঘন্টা কাজ করে এ কার্যক্রম গতিশীল করে তুলেছেন।

যেভাবে সহযোগিতা করা হয়:

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঢাকায় প্রশিক্ষিত এজেন্টরা রিসিভ করেন। পরে কলারের সমস্যা জানার পর দ্রুত ওই এলাকাস্থ ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স বা অন্যান্য সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করে দেন। এখানে একজন কর্মী তার শিফটে ৩০০ থেকে ৪০০টি কল রিসিভ করেন।

সেবাটি প্রথমদিকে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচি ছিল। ওই সময় পরীক্ষামূলক কাঠামোর অধীনের নাগরিককের জরুরি প্রয়োজনে সম্পূর্ণ টোলফ্রি পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হতো। বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবার সমন্বয়ে ও অশীদারত্বের ভিত্তিতে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছিল।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বাংলাদেশ পুলিশ উন্নত প্রযুক্তি ও কারিগরি সরঞ্জাম সংযোজন করে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ডিএমপি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ৫ম এবং ৬ষ্ঠতলায় জাতীয় জরুরী সেবা সেন্টারের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা জরুরি এ সেবা দিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যে সেবা দেওয়ার ২১ শতাংশ কলের মধ্যে জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৮৯টি। এর মধ্যে জরুরি প্রয়োজনে পুলিশি সেবা দেওয়া হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৩৭টি। যা জরুরি প্রয়োজনের কলের ৭২ শতাংশ। ফায়ার সার্ভিসের সেবা দেওয়া হয়েছে ২৬ হাজার ৮২৭টি। যা জরুরি প্রয়োজনের কলের ১৬ শতাংশ। অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ২০ হাজার ৩২৫টি। যা জরুরি প্রয়োজনের কলের ১২ শতাংশ। নারীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে ১ লাখ ৯৫৩টি কলের বিপরীতে।

গত দুই বছরে জরুরি নম্বর ৯৯৯-এ ঢাকা থেকে সবচেয়ে বেশি কল এসেছে। যা মোট কলের ৬৮ শতাংশ। এছাড়া বন্দরনগরী চট্টগ্রাম থেকে ১০ শতাংশ, খুলনা থেকে ৫ শতাংশ, রাজশাহী থেকে ৪ শতাংশ, রংপুর থেকে ৪ শতাংশ, বরিশাল ও সিলেট থেকে ২ শতাংশ করে কল করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

এ সম্পর্কিত আরও পড়ুন

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

সাইবার অপরাধ দমন এবং দেশের ডিজিটাল পরিসর নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটটির উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমসাময়িক প্রতিবেদনে ইউনিটটির নির্ধারিত

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন স্পিকার। একই সঙ্গে পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত জরুরি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথবাহিনী গঠন কিংবা ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের