শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬১৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিনের অপেক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৭:১৭

শেয়ার করুনঃ
 চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিনের অপেক্ষা

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে আটকা পড়া ৪ শতাধিক বাংলাদেশিদের দেশে ফেরাতে আরও ১৪ দিন অপেক্ষা করতে হবে। সোমবার (২৭ জানুয়ারি) চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে। এ ভাইরাসের মহাসংক্রমণ ঠেকাতে দেশটির সরকার এ সময়ের মধ্যে উহান শহরে প্রবেশে সবধরণের নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন করে কেউ যাতে এ ভাইরাসে আক্রান্ত না হতে পারে সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪ বিদেশিসহ অন্তত ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২৯১ জন। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও নেয়া হয়েছে সতর্ক ব্যবস্থা। 

উহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহকিম আনজুম মৃদুলা বিবিসিকে জানিয়েছেন, ‘আমাদের ইউনিভার্সিটিতে আমরা ১২৭ জনের মতো বাংলাদেশি ছাত্র-ছাত্রী আছি। আমাদের যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। কারণ উহানই এখন সবচেয়ে বেশি এই ভাইরাসের শিকার হয়েছে।’

তিনি জানান, ‘আমাদের ডরমিটরির বাইরে একেবারেই যাওয়া নিষেধ। আমরা টোটাল লকডাউনের (পুরোপুরি অবরুদ্ধ) মধ্যে আছি। আমাদের খাবারের সংগ্রহ খুবই সীমিত। মাস্ক না পরে, এমনকি রুমের বাইরে পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে। একটা আতংক কাজ করছে আমাদের মধ্যে। বাতাসে বেরিয়ে আমরা না আবার এই ভাইরাসের আক্রমণের শিকার হই।" 

আরও

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

এ শিক্ষার্থী জানান, ‘দেশে বাবা-মা খুবই চিন্তিত। তারা চাইছেন আমরা দেশে ফিরে যাই। আমরা দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছি। অপেক্ষায় আছি কখন একটা পদক্ষেপ নেয়া হয়। আমরা সবাই দেশে ফিরে যেতে চাই। যত দ্রুত সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব।"

রাকিবিল হাফিজ নামে আরেক শিক্ষার্থী জানান, ‘আজ কয়েকদিন ধরে এই ডরমিটরিতে আমরা অবরুদ্ধ। শুয়ে-বসে দিন কাটাচ্ছি। এটা একটা ইন্টারন্যাশনাল হোস্টেলের মতো। পাঁচশোর মতো বিদেশি ছাত্র-ছাত্রী আছে এখানে। আমরা বাংলাদেশিরা ছাড়াও আছে রাশিয়া, কাজাখাস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা।’

বিবিসিকে এ শিক্ষার্থী জানান, ‘মাঝখানে আমাদের খাবার পর্যন্ত ফুরিয়ে গিয়েছিল। এখন আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন। ইউনিভার্সিটি এই মূহুর্তে বন্ধ, চাইনিজ লুনার ইয়ারের ছুটি। ফেব্রুয়ারির ১৬ তারিখে খোলার কথা, কিন্তু শোনা যাচ্ছে এটি পিছিয়ে যেতে পারে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে জানিয়ে তিনি জানান, ‘বাংলাদেশ দূতাবাস সব তথ্য নিয়ে আমাদের তালিকাভুক্ত করছেন। এখানে যারা মাস্টার্সের ছাত্র, তাদের সঙ্গে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করছে। কত ছাত্র-ছাত্রী এখন আমরা এখানে আছি টোটাল সংখ্যা জানতে চেয়েছে।’

আরও

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

এদিকে কূটনীতিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঘটার পর সোমবার প্রথমবারের মত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে চীনের মধ্যাঞ্চলের প্রদেশের হুবেইয়ের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। এজন্য বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাকি প্রস্তুতি নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার বিকেলে সাংবাদিকদের এসব জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও করোনাভাইরাসের প্রেক্ষিতে চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পরিস্থিতি উত্তরণে কী করা যায়, তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস নামক নতুন রহস্যময় একটি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা চীনের আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে। 

সার্স এবং মার্স ভাইরাসের লক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনেই অন্তত ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ দুই লাখেরও বেশি নাগরিক। এর মধ্যে কয়েকশ রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের অধিকাংশই উহান প্রদেশের। 

তবে জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানিয়েছে, ৫০ হাজার মানুষকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীন ছাড়াও প্রতিবেশী দেশ ভারতসহ ১১টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চলমান পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু রয়েছে। হটলাইনের নম্বর: ৮৬-১৭৮০১১১৬০০৫।

প্রসঙ্গত, ২০০২-২০০৩ সালে চীনে সার্স (সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেই সময় প্রায় ৮০০ জন মারা গিয়েছিলেন। করনো ভাইরাস নিয়েও সেরকম আশঙ্কা করা হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

এ সম্পর্কিত আরও পড়ুন

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

সাইবার অপরাধ দমন এবং দেশের ডিজিটাল পরিসর নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটটির উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমসাময়িক প্রতিবেদনে ইউনিটটির নির্ধারিত

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন স্পিকার। একই সঙ্গে পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত জরুরি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথবাহিনী গঠন কিংবা ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের