র্যাব-৮, সিপিসি-২,ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫/০২/২০২০ইং তারিখ রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আবুল কালাম আজাদ সিহাব মোল্লা (৪৩) পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- নাটিয়াবাড়ি, পোস্ট- রাজ নারায়নপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা, এ/পি- বিনোদপুর রেলওয়ে কলোনী আলম মৌড়ির বাসার পেছনে, ২। মোঃ আলতাফ হোসেন(৩০), পিতা-মৃত
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাধীন ৬৩টি কারখানা ২০১৯ সালে বন্ধ হয়েছে। এ সময় ৩২ হাজার ৫৮২ জন শ্রমিক চাকরি হারিয়েছেন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তৈরি পোশাক মালিক ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার
অমর একুশে বইমেলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে ‘ইসকন’ স্টল বরাদ্দ দেয়ার ঘটনাকে বাংলা একাডেমির উস্কানিমূলক পদক্ষেপ উল্লেখ করে অবিলম্বে এই বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি ইসকন উগ্র ও ফ্যাসিবাদী হিন্দুত্ববাদের মতাদশের প্রচার-প্রসারে জড়িত একটি বিতির্কত আন্তর্জাতিক সংগঠন বলেও দাবি করেন। বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন,
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস আক্রান্তদের জন্য এখনও পর্যন্ত কোনও কার্যকরী কোনো ওষুধ তৈরি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংবাদ মাধ্যমে আসা চীনা গবেষকদের এ সংক্রান্ত দাবি উড়িয়ে দিয়ে সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয়। সংস্থাটির দাবি, এখন পর্যন্ত এর কোনো বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি নেই। ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ‘২০১৯-এনসিওভি ভাইরাসে আক্রান্ত হলে এর কোনো বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি নেই।’
একাধিক নাটকীয় ঘটনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার নীতিমালার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তার প্রশাসন আমেরিকার সুনাম আবার ফিরিয়ে এনেছে। কিন্তু এ ভাষণ দেয়ার সময় বেশ কয়েকটি নাটকীয় ঘটনা ঘটে। ভাষণের আগে অধিবেশন কক্ষে ঢোকার পর স্পিকার ন্যান্সি পেলোসির সাথে হাত মেলাননি ট্রাম্প। তার ভাষণ শেষ হবার
তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫৭ জন। খবর বিবিসির। তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫৭ [http://www.newszonebd.com/public/images/news/image-128519-1580949700-1580960982.jpg] বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবারের রানওয়ে থেকে ছিটকে গেলে বিমানটি তিন খণ্ড হয়ে যায়। এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়। Officials work around
অভিনেতা কার্ক ডগলাস আরে নেই। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার ১০৩ বছর বয়সে তিনি মার যান। ডগলাস হলিউডের সোনালী যুগের বেঁচে থাকা একমাত্র প্রতিনিধি ছিলেন। কার্ক ডগলাসের মৃত্যুর কথা জানিয়ে এক বিবৃতিতে তার ছেলে মাইকেল ডগলাস বলেন, ‘এটা খুবই দুঃখের যে আমি এবং আমার ভাই ঘোষণা করছি যে ১০৩ বছর বয়সে কার্ক ডগলাস আমাদের ছেড়ে চলে গেছেন।’ বারবারা স্ট্যানউইকের বিপরীতে ‘দ্য স্ট্রেঞ্জ লাভ
চীনজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। ফলে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৪ জনে। এছাড়া বুধবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৮৭ জন। এখন পর্যন্ত চীনে প্রতিষেধকবিহীন এই ভাইরাসে ২৭ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। চীনসহ সারাবিশ্বে এ সংখ্যা ২৭ হাজার ৬০২।
ঢাকা ও রোম বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রোমে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই ঐকমত্য হয়। বৈঠকে ইতালি রোহিঙ্গাদের সহায়তায় বর্তমান সহযোগিতার অতিরিক্ত আরও ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘উভয় প্রধানমন্ত্রী দু’দেশের
মানুষের কথা হবে সাজানো গোছানো। শব্দে-শব্দে, অক্ষরে-অক্ষরে থাকবে না কোনো জড়তা। কথা হবে সুস্পষ্ট। আর তাতে শ্রোতা তার পুরো উদ্দেশ্য বুঝতে সক্ষম হবে। কথা শুনেও মজা পাবে মানুষ। সুন্দরভাবে কথা বলাও মানুষের একটি উত্তম গুণ। বিশ্বনবির কথা বলার ধরণেও রয়ে উম্মতের জন্য শিক্ষা। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোত্তম ও প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। তিনি ছিলেন ঝাওয়ামিউলি কালিম। তিনি কথা বলতেন
চীনের বাধার কারণে রোহিঙ্গাদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার গণহত্যার মামলায় আইসিজের অন্তর্বর্তী পদক্ষেপের আদেশ নিয়ে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। তারা চেয়েছিল রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধে মিয়ানমার যেন সবধরনের ব্যবস্থা নেয়, সেজন্য যৌথ বিবৃতি দিতে। কিন্তু মিয়ানমারের মিত্র চীনের বাধায় তা সম্ভব হয়নি। এতে বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভিয়েতনামও। নাম প্রকাশে
রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদুল আলম বলেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে আগুনে
তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। বিমানটি কয়েক টুকরা হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন। ইজমির থেকে অভ্যন্তরীণ এ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুর্কি বিমান সংস্থা পেগাসাসের বিমানটি তিন ভাগে বিভক্ত হয়ে
হাজার হাজার পাখির কলকাকলিতে মুখরিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের নিভৃত পল্লী মুরাদপুর গ্রাম। সারাদিনমান হাওরে বাওড়ে ঘুরে পাখিরা এসে ঠাঁই নেয় মুরাদপুর গ্রামের শতাধিক উঁচু গাছে। সুর্য ডোবার পর থেকে বিভিন্ন হাওর থেকে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে গ্রাম পরিক্রমা সেরে সন্ধ্যার আধার নেমে আসার পর পানকৌড়ি, সাদাবক, লালবক, ধনেশসহ নানান জাতের অতিথি পাখি গ্রামের উঁচু গাছ গুলোর মগডালে এসে
রাজধানী ধানমন্ডির সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে আগুন লেগেছে। বুধবার রাত ৮টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম। তিনি বলেন, ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার
রাষ্ট্রপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গুণগত শিক্ষা ছাড়া শিক্ষা মূল্যহীন। উচ্চ শিক্ষা যাতে কোনভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। বুধবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায়
জাতীয় সংসদে কঠোর সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরিতে বিল পাসের জন্য সংসদে তুললে জাতীয় পার্টি ও বিএনপির সাংসদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা বিলটি প্রত্যাহারের দাবিও জানান। সম্প্রতি সময়ে কোনো
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে ২ হাজার ৯শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন কে আটক করতে সক্ষম হয়েছে। বু্ধবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার গামী স্পেশাল বাসে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন চট্রগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামের কালা মিয়ার ছেলে মো:জাফর আলম (৫১), জাফর আলমের স্ত্রী ফরিদা বেগম (৩৫)।বুধবার বিকালে আটককৃতদের কক্সবাজারেরর রামু থানায়
চীনে নতুন করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর তা ছড়িয়ে পড়েছে ২৫টি দেশে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় চীনের একটি লোকাল মসজিদ পরিদর্শণে যান প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি সেখানে মুসলমানদের সাথে সৌজন্য সাক্ষাৎ
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘দৈতি’ এডমিশন এন্ড একাডেমিক কেয়ার ১ যুগে পা রাখতে যাচ্ছে।রাজধানীর টিকাটুলিতে অবস্থিত স্বনামধন্য একটি একাডেমিক ও এডমিশন কেয়ার।যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে এই শিক্ষা-প্রতিষ্ঠানটি। ১ যুগ পূর্তি উপলক্ষে, ৩ এপ্রিল ২০২০ সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক নিয়ে পূর্নমিলনি ও শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছে দৈতী পরিবার,সকলের নাম ও ছবি দিয়ে দেয়ালিকার ইচ্ছেও পোষন করেছে দৈতী পরিবার।শিক্ষা সফরের জন্য স্থান ঠিক
গরুর মাংস খাওয়া ও গরু রক্ষা নিয়ে কেবলমাত্র বিজেপি নেতাদের মুখেই একের পর এক বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। আর এবার ভারতের গোয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা চার্চিল আলেমাও ফের বিতর্কে উসকানি দিয়ে দাবি করলেন 'বাঘের শাস্তির'। চার্চিল আলেমা বলেন, যখন মানুষকে মারা হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য, তখন বাঘকেও মারা উচিত গরুর মাংস খাওয়ার কারণে। প্রসঙ্গত, কয়েকদিন আগে গোয়ায় মহাদায়ী
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২০ পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে একুশে পদক তুলে দেবেন। একুশে পদক ২০২০ পেলেন যারা - ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর); শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া
অপরাধী যতই বড় হোক তার বিচার হবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অপরাধীর কোনও দল নেই, তার পরিচয় কেবলই অপরাধী এবং অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিচার হবেই। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী বর্তমানে
গলায় রসি বেঁধে পশুর মতো নিজের প্রতিবন্ধী সন্তানকে টেনে টেনে ভিক্ষা করেন এক মা। বসত করেন অন্যজনের বাড়ির বারান্দার একটি ছাপড়া ঘরে। এভাবেই চলছে বছরের পর বছর ধরে। সমাজের চোখে বিষয়টি দৃষ্টিকটু হলেও সাহায্যের হাত বাড়াতে কেউই এগিয়ে আসেননি। প্রতিদিন এ গ্রাম থেকে ও গ্রামে ছুটে দিনাতিপাত করলেও জীবন সায়াহ্নে এসে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা। জীবনের পরন্ত বেলায় ছেলের চিকিৎসা আর