সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ। জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, এদিন দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সাথে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে
শপথ নিয়েছেন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী তিন জন সংসদ সদস্য (এমপি)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।শপথ নেয়া তিন সংস সদস্য হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। করোনা ভাইরাস আতঙ্কের
সাভারে নারীসহ আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জন।শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হক মিঠু।নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নারীসহ নতুন আরো দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন
৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের ওগাসাওয়ারা দ্বীপে। শনিবার রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামিরও কোনও সতর্কতা জারি করা হয়নি। খবর এপি’র। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে জাপানে আঘাত করা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক
সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেছেন, ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিদের্শনা দিয়েছেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ রবিবার সকালে টেলিফোনে ভোলা-১ (সদর) ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ,
প্রতিদিন দেশে বাড়ছেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর অধিকাংশ রাজধানীবাসী , রাজধানী ঢাকায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এবার মোহাম্মদপুরের বাসিন্দারা।বাংলাদেশে শনিবার পর্যন্ত যে ২১৪৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৭৭ জনই ঢাকার বাসিন্দা, যা আক্রান্তদের ৩২ শতাংশ।বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুরে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।এরপরেই বেশি আক্রান্ত হয়েছেন ওয়ারীর বাসিন্দারা,
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী পুলিশ সুপারকে (সার্কেল এএসপি) প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...
বিশ্ব শেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন , যার যার অবস্থান থেকে সামান্য অবদান রাখলে সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় সম্ভব। ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ ফেসবুক পেইজ থেকে লাইভে এসে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং হতদরিদ্রদের খাবার পৌঁছে দেয়াই এখন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। প্রয়োজনে ক্রিকেটারদের
চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মামলাটি (মামলা নম্বর ১২) দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দু’জনকে
হোমনায় করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দিন-রাত কাজ করে যাচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের হোমনা উপজেলার নেতা-কর্মীরা। আর এই কাজের নেতৃত্ব দিয়ে আসছেন হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ। বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই হোমনা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতন করতে নানা প্রচারণা চালাতে থাকে। পরবর্তীতে সাধারণ মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ
দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম পূর্ব-ঘোষণা ছাড়াই লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় অংশ নেওয়ার সূত্র ধরে বেড়তলাসহ ৩ উপজেলার ৮টি গ্রাম লকডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এসব গ্রামের বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গ্রামগুলোতে মাইকিং করে
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা আবিষ্কার করতে পারলে বৃহৎ শক্তিগুলো তা নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে বলে জল্পনা শুরু হওয়ার পর গুতেরেস এ আহ্বান জানালেন। তিনি গতকাল শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কোভিড-১৯ রোগের টিকা তৈরির জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা
নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে ফিরোজাা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। চাটখিল প্রশাসন সূত্রে জানা যায়, নিহত ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ির। সে শ্বাসকষ্ট, কাশি, সর্দি ও ডায়াবেটিস নিয়ে মারা যায়। সকালে তার নমুুুুনা সংগ্রহ করে চট্টগ্রাম আইইডিআরসিতে পাঠানো হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম জানান, আমরা তার মৃত্যুর সংবাদটি রাতে নিশ্চিত হই। সকালে আমাদের
কুমিল্লায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ১১ দিনে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা টেস্টে পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শিশুসহ দুজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।গত ৭ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া এসব ব্যক্তি জেলার মুরাদনগর, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, দাউদকান্দি ও হোমনা উপজেলার বাসিন্দা। তাদের সবার জ্বর, সর্দি, কাশি এবং
করোনায় বিপর্যস্ত স্পেনে মৃতের সংখ্যা বেড়েছে চলছে। প্রতিদিনই এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রাণঘাতী ভাইরাসটিতে ৪০ শতাংশ মানুষ সুস্থ হলেও নতুন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।গত সোমবার থেকে স্পেনের বিভিন্ন খাতে লকডাউন শিথিল করার প্রভাবে দেশটিতে কভিড-১৯ এ নতুনভাবে আক্রান্তের জরিপ বাড়া-কমায় দেখা দিচ্ছে ভিন্নতা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য
বিশ্ব ব্যাপী মহামারী করোনা আতংকে মানুষ।নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলা লকডাউন করার পর থেকে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রশাসন। রোহিঙ্গাদের চলাফেলা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য ও চিকিৎসাসহ শুধুমাত্র অতি গুরুত্বপুর্ণ মানবিক সেবার বাইরে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মানবিক সেবা কার্যক্রমে নির্দিষ্ট কর্মী ছাড়া দেশি-বিদেশি সকলের ক্যাম্পে যাতায়াত নিষিদ্ধ রয়েছে। ক্যাম্পের
শরীয়তপুরে চাল বিতরণের অনিয়মের তথ্যের ভিত্তিতে ডিলারের বাড়িতে ১০টাকা কেজি চাল মজুদ আছে এমন খবরে খোজ নিয়ে আসার পথে এ হামলা হয়। এখবর নিয়ে শরীয়তপুর ট্রাফিক বক্স এর সামনে আসলে শরীয়তপুরের সাংবাদিক মহসিন রেজা ও সুজন খান এর উপর সন্ত্রাসীরা হামলা করে। এতে দুই সাংবাদিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় মহসিন রেজাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সন্ত্রাসী আলমগীর চকিদারের
টাঙ্গাইলের গোপালপুরে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত বাবলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাতের নেতৃত্বে একটি দল গোপালপুরের আলমনগর (বয়রাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বাবলু রহমান (৫০) ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। র্যাব কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত বলেন, শুক্রবার
লকডাউন না মেনে ঢাকার কমলাপুর থেকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রেন সিলেটে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে ট্রেনটি সিলেটে আসে বলে জানা যায়।জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্টেশন ম্যানেজারের কথায় অসংগতি রয়েছে। তিনি কখনও বলেন ট্রেনে কর্মরত পাঁচ জন এসেছেন আবার বলেন নিরাপত্তারক্ষীসহ ২৪-২৫ জন এসেছেন। কিন্তু তার দেওয়া তথ্যের বাইরেও
বরিশাল জেলায় নতুন করে আরও ৩ জন রোগীর করোনা পজেটিভ হয়েছে। শনিবার রাতে নতুন করে আক্রান্তদের মধ্যে একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এবং অপর দুই জন একই মেডিকেলে কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। মেডিসিন বিভাগের ওই চিকিৎসকের আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। অপরদিকে দুই ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজ ছাত্রাবাসে গত শুক্রবার করোনায় আক্রান্ত পঞ্চম বর্ষের
ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। এ বার ভারতের দিল্লির এক পরিবারের ২৬ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরপরই গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে, লোকজনের ঢোকা-বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী
অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা (৬০) মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল গণমাধ্যমকে ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে তার দুই কিডনি ড্যামেজ ছিল। তবে তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন। সর্বশেষ বিটিভিতে শুটিং করেছেন। হাসপাতালে নয়, উনি
সিঙ্গাপুরে নতুন করে ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি। শুক্রবার ৫৭০ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৬০০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯৯২ জন৷ ১৮ এপ্রিল আরও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে
মৃত্যুপুরী ইতালিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮২ জনের মৃত্যু হয়েছে। আর এদিন আক্রান্ত ৩ হাজার ৪৯১ জন। শনিবার (১৮ এপ্রিল) দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইতালিতে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ২২৭ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০