মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে করোনার সংক্রমণ ঠেকাতে ৩শত শয্যা প্রস্তুতিতে প্রশাসন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৬:৩৩

শেয়ার করুনঃ
রোহিঙ্গা ক্যাম্পে করোনার সংক্রমণ ঠেকাতে ৩শত শয্যা প্রস্তুতিতে প্রশাসন
বিশ্ব ব্যাপী মহামারী করোনা আতংকে মানুষ।নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলা লকডাউন করার পর থেকে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রশাসন। রোহিঙ্গাদের চলাফেলা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য ও চিকিৎসাসহ শুধুমাত্র অতি গুরুত্বপুর্ণ মানবিক সেবার বাইরে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মানবিক সেবা কার্যক্রমে নির্দিষ্ট কর্মী ছাড়া দেশি-বিদেশি সকলের ক্যাম্পে যাতায়াত নিষিদ্ধ রয়েছে। ক্যাম্পের হাসপাতালগুলোতে আইসোলেশনের জন্য ৩০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। আইসোলেশন শয্যা এক হাজারে উন্নীত করার কার্যক্রম চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, কক্সবাজার লকডাউন ঘোষণা করার পর থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, পুলিশের ব্যাপক তৎপরতা ও প্রচারে রোহিঙ্গাদের চলাচল সীমিত রয়েছে। মানবিক সেবা কার্যক্রমে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ক্যাম্পে হাইজিন প্রমোশন বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে রোহিঙ্গাদের সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনাগুলো মিয়ানমারের এবং ইংরেজি ভাষায় ভিডিও ক্লিপ, পোস্টার, লিফলেড এর মাধ্যমে সচেতন করার কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও হাইজিন প্রমোটাররা সচেতন করার কাজে নিয়োজিত রয়েছে।

অন্যদিকে, করোনায় ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের আলাদা করে রাখার জন্য ক্যাম্পের হাসপাতালগুলোতে আইসোলেশনের জন্য ৩০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। যা এক হাজারে উন্নীত করতে ক্যাম্পে আরো ৬টি স্থানে কার্যক্রম চলছে। ২৮০ জন স্বাস্থ্যকর্মীকে আইপিসির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মেডিকেল কোরের ৩৬ জন সদস্য ডব্লিউএইচও’র তত্ত্বাবধায়নে আইপিসির ওপর প্রশিক্ষণ নিয়েছেন ।

আরও

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা
রোহিঙ্গারা বলছেন করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘর থেকে বাইরে না যাওয়া, সাবান দিয়ে হাত মুখ ধোয়াসহ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি কারো সাথে না মিশতে বলা হয়েছে এবং তারা তা মেনে চলছেন।কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ নুর জানান, প্রথমে এই ভাইরাস সর্ম্পকে কিছু না জানলেও এখন বুঝতে পেরেছেন। তাই তারা ঘর থেকে বের হন না। কোথাও গিয়ে আড্ডা দেন না। আর একটু পর পর সাবান দিয়ে তারা হাত ধুচ্ছেন।মুছা নামের আরেক রোহিঙ্গা যুবক বলেন, শুরুর দিকে মাস্ক পরতে খারাপ লাগত এখন অভ্যাস হয়ে গেছে। তাই কোনো জরুরি কাজে ঘর থেকে বের হতে হলে মাস্ক ব্যবহার করেন।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃওসমান জানান, করোনাভাইরাস নিয়ে এই ঘনবসতিপূর্ণ ক্যাম্পে ঝুঁকি থাকায় প্রশাসনের লোকজন তাদের ঘর থেকে বের হতে দেয় না। তাই কেউ চাইলেও ঘর থেকে বের হয়ে আড্ডা দিতে পারে না। একটু পর পর বিজিবি ও পুলিশের গাড়ি আসে। এ ছাড়া ক্যাম্পের মাঝিরাও কাউকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেয় না।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এ ব্যাপারে ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) এর মুখপাত্র সৈকত বিশ্বাস জানান, রোহিঙ্গা ক্যাম্পে শুধুমাত্র অতি গুরুত্বপুর্ণ মানবিক সেবা কার্যক্রম চালু রয়েছে। করোনাভাইরাসের বিষয়ে ব্যাপক প্রচারণার কারণে রোহিঙ্গাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গারা অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

তিনি আরও বলেন, ক্যাম্পে আইসোলেশনের জন্য ৩০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। যা এক হাজারে উন্নীত করার কার্যক্রম চলছে। ২৮০ জন স্বাস্থ্য কর্মীকে আইপিসির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্তাবধানে সেনাবাহিনীর মেডিকেল কোরের ৩৬ জন সদস্য আইপিসির ওপর প্রশিক্ষণ নিয়েছে।এছাড়াও শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা হয়েছে। বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশিদের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া-আসা নিষিদ্ধ রয়েছে। খাদ্য ও চিকিৎসা সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আরও

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা
এর আগে, নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন গত ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য রেহিঙ্গা ক্যাম্পসহ পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন। 

ইনিউজ ৭১/ জি.হা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং প্রতি মাসেই তা পর্যালোচনা করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-র এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেন,

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমান সরকার হজ পালনের ব্যয় কমাতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সোমবার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল ২০২৬ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান,