শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্ন কর্মী (আয়া) এবং সদর উপজেলার এক গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে এ তথ্য জানান শেরপুরের সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনোয়ারুর রউফ। তিনি জানান, ওই দুই নারী কয়েকদিন ধরে জ্বর-সর্দি-গলাব্যথায় ভুগছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হলে রোববার রাতে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীবরদী পৌর শহরের
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেশ কদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। এ নিয়ে নিউইয়র্ক অঞ্চলে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল গত ১৪ মার্চ থেকে। হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন তাহমিনা ইসলাম খান তমা
চীনের মূল ভূখন্ডে আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। রোববার দেশটিতে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়া উপসর্গ ছাড়াই সংক্রমিত হওয়ার সংখ্যাও বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এছাড়া গতকাল রোববার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে
ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯৮ জন।ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার একদিনে আরও ১ হাজার ১৩৭ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা এখন ৯ হাজার ৬৩৩। খবর বিবিসি।বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের ঘটনা এখন যুক্তরাষ্ট্রে; ৩ লাখ ৩৭ হাজার ২৭৪ জন। রোববার সহস্রাধিক মৃত্যুর আগে দেশটিতে গত শুক্রবার ১ হাজার ১৬৯ এবং শনিবার ১
করোনা ভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।সোমবার (০৬ এপ্রিল) ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে ২৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের আজিজুল হকের ছেলে মান্নান মিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. মানিক। মান্নান জেদ্দা এবং মানিক মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭ জন। এদিকে, মক্কায় লক্ষীপুরের মো. ইউসুফ এবং রিয়াদে ভোলার মোহাম্মদ হোসেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে কেউ যেন নাজেহাল করতে না পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেয়া আছে। যদি কেউ করে তা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ভুল বুঝাবুঝি হচ্ছে। এ অবস্থায় সবাইকে সাবার প্রতি মানবতা দেখাতে হবে।’তিনি আরও জানান, এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ক্ষেত্রে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাত একটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী চিংড়ি প্রজেক্ট বাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মারা গেছেন।গত দুই সপ্তাহ ধরে তিনি মিশরের রাজধানী কায়রোর একটি হাসাপতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তিনি গঠন করেন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স। এই সংগঠনের সেক্রেটারি খালেদ-আল মিরিমি রবিবার জিবরিলের মৃত্যুর
মহান আল্লাহ তায়ালা নিজ বান্দাদের ওপর দয়া ও ক্ষমার কেবল অসিলা তালাশ করেন, যেকোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খোঁজেন। তাই দয়াময় আল্লাহ তায়ালা তাঁর গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময়-সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আর আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন।সেসব সময়ের একটি হলো শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যাকে
নেছারাবাদে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় বিদ্যুত সুতার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার বেলা স্বরূপকাঠি স্বরূপকাঠি পিরোজপুর সড়কের সেহাংগল বাজারের সন্নিকটে ওই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ওই যুবক উপজেলার লক্ষনকাঠি গ্রামের বিজন সুতারের ছেলে । নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, ওইদিন দুপুরে বিদ্যুত কাজের সাইডে যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্য"এর উদ্যোগে করোনায় ঘরেবন্দী নিন্ম আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ৮নং রামনাথপুর ইউনিয়ন ও ৯নং দামোদরপুর ইউনিয়নের প্রায় ৪৫ টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। জানা যায়, সংগঠনটির উপদেষ্টাবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় এ ত্রাণ বিতরণ করেন। এ ছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও চাহিদার তুলনায় সীমিত
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি এবং গার্ডিয়ান।গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সারাদিন এমন গুজবের পর রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাউনিং
করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মকভাবে বিপর্যস্ত স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। দেশটিতে এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১২ হাজার ৪১৮ জন। খবর আলজাজিরা।তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে যত মানুষ মারা গেছে গতকালের মৃত্যুর সংখ্যাটা তার চেয়ে কিছুটা কম। একদিন আগে স্পেনে ২৪ ঘণ্টায় ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।গভর্নরের বরাতে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯। গতকালও একদিনে সেখানে ৬৩০
প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্তত ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৫৩ হাজার এবং মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। এছাড়াও এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এছাড়াও করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসের মহামারি থামছেই না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গাছের পাতার মতো ঝরছে প্রাণ। একদিনে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন। অপরদিকে ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি
ইসলামি পরিভাষায় যে কোনো কাজ বা কর্মকে আমল বলে। আর কোনো আমলের গ্রহণযোগ্যতাকে কবুল বা মাকবুল বলা হয়। মানুষের সব আমল বা কর্মগুলো কবুল হবে না। কেননা এ আমলগুলো ভালো-মন্দ দুইভাগে বিভক্ত। ভালো আমলগুলো কবুল হবে আর মন্দ আমলগুলো কবুল হবে না।মানুষের নামাজ, রোজা, হজ, জাকাত, দান-সাদকা, উত্তম চরিত্র গঠন করা ইত্যাদি ভালো কর্ম বা কাজ হিসেবে পরিচিত। পক্ষান্তরে মানুষের
মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় এক নারীসহ তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। এর আগে গত ২৭ মার্চ এই তিনজনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদের সংস্পর্শে আসা ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন। রোববার বিকেলে এ তিনজনের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। এর আগে দুপুর ১টার দিকে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভার্তি করা হয়। পুরো
ত্রাণের চাল চুরি নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা থাকলেও থেমে নেই অপকর্ম। রবিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে একজন মেম্বারের বাড়ি থেকে জব্দ করা হয়েছে আড়াই টন চাল। অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনির। জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘জব্দ করা সরকারি চাল ছিল অন্য প্যাকেটে ভরা। চালগুলো জিম্মায়
প্রাণঘাতি করোনাভাইরাস যেন বদলে দিয়েছে গোটা বিশ্বকেই । বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণও। সংক্রমিত হয়ে প্রাণ হারানোর ভয়ে কমে যাচ্ছে মানবিক বোধও। সেজন্যই কি-না গোটা বিশ্বের নানা প্রান্তে এখন নানা হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে।যেমনটি ঘটলো ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে। করোনাভাইরাসের আতঙ্কে মারা যাওয়া এক ব্যক্তির লাশ শ্মশানে নিতে কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত শোকাহত চার কন্যাকেই কফিন কাঁধে তুলে বাবার
ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় গত দুই দিনে তিনটি পোশাক কারখানায় ৩৬২ জন শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে ছুটির মাঝে এরকম চাকুরিচ্যুতির ঘটনা নিয়ে আশঙ্কা করা হচ্ছিল গত কয়েকদিন ধরেই। মালিকপক্ষের দাবি, যা করা হচ্ছে তা নিয়মের মধ্যেই। কারখানাটির মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, কারখানায় চাকরি অস্থায়ীকরণের একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম-নীতি মেনেই শ্রমিকদের অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে। যারা অস্থায়ী চাকরি করা অবস্থায়
রাজধানীর সবুজবাগের নন্দিপাড়ায় জিরো গলির একটি বাসায় ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটি লকডাউন করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ওই পরিবারের পুরুষ (৬৫) একজন প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত