মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে কোভিড-১৯ চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর পরামর্শ দেয়ার কয়েকদিন পরেই নিজের সম্পর্কে এমন মন্তব্য ট্রাম্পের। খবর- ওয়াশিংটন পোস্ট রোববার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যে লোকেরা আমাকে চেনে এবং আমাদের দেশের ইতিহাস জানে তারা বলে, আমি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট।আমি এ সম্পর্কে জানি
অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভাব্য যে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভ্যাকসিনের কথা বলা হচ্ছে সেটি তৈরির অর্ডার পেয়েছে ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট। আগামী ৩ সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটির উৎপাদন শুরু করে দেবে সেরাম ইনস্টিটিউট। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ রোগের ২ কোটি ভ্যাকসিন তৈরি করতে চায় সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভার্সিটি অন্যান্য প্রতিষ্ঠানে মধ্যে পুনের এই সংস্থাটিকেও ভ্যাকসিন তৈরির
করোনা ভাইরাস দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড না পেয়ে রাগে ক্ষোভে এবার ফরিদপুরের সদরপুর উপজেলার এক ইউপি মেম্বারের মাথা ফাঁটিয়েছেন ওই ইউনিয়নের এক কৃষক। এ ঘটনা ঘটেছে রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। ওই ইউপি মেম্বারের নাম আমান হোসেন। আহত অবস্থায় ইউপি সদস্যকে গ্রামবাসী উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে নিজের বাড়িতে
রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন। তার বয়স ৫০ বছর। বর্তমানে তিনি রাজধানীর মুগদা হাসপাতালে আইসোলেশনে আছেন। আক্রান্ত ওই কর্মচারীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর উপজেলার গ্রামে খেটে খাওয়া ৩০০টি পরিবারের মাঝে নিজের মায়ের হাতে রান্না করে বিরানী ইফতারের জন্য পৌছে দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মারুফ হোসেন। আজ সোমবার মুসলমান জাতির পবিত্র রমজানের ৩য় দিন। সেই উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মারুফ হোসেন নিজস্ব অর্থায়নে ও তার মায়ের সহযোগিতায় সামর্থ্য অনুযায়ী গ্রামের ৩০০টি অসহায় ও
শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে চাঁদাবাজি মামলার গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। সোমবার ২৭ এপ্রিল সকাল ৯ টায় আঙ্গারিয়া এলাকা থেকে চেয়ারম্যান আনোয়ার হাওলাদারকে গ্রেফতার করেন মামলার তদন্ত অফিসার উপ-পরিদর্শক রূপুকর। মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী ঠিকাদার মামুনের সাইড ম্যানেজার মজিবর সরদার ও তার ভাই এমদাদ সরদারকে চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের হুকুমে ১০
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক নারী স্বাস্থ্যকর্মী (২১)। গত মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে ওই নারী স্বাস্থ্যকর্মীকে এলাকাবাসী একটি নির্জন স্থানে পুকুরের মধ্যে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে তার মধ্যে কোয়ারেন্টাইনে রেখেছে। প্রায় এক সপ্তাহ ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ওই নারী
ভোলার বোরহানউদ্দিনে অধিক দামে ভোগ্যপণ্য বিক্রি কারার অপরাধে ৩ ব্যবসায়ী ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করে ইচ্ছামাফিক পণ্য বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ী সহ ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে বোরহানউদ্দিন পৌর শহরে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী নৌবাহিনীর সদস্য ও থানা পুলিশে সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডের আদেশ দেন। ওই সময় তিনি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট হস্তান্তরের অনুষ্ঠানে যায়নি ওষুধ প্রশাসন। নিয়ম মেনে কাজ করে সফল হলে সরকার তাদের স্বাগত জানাবে। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশেই বর্তমানে র্যাপিড টেস্ট কিটের কিটের অনুমোদন দেয়নি। আর গণস্বাস্থ্যকে টেস্ট
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার থেকে পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে তার। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। সকলের দোয়া চেয়েছেন রিজভী। ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় রিজভীর পেটে গুলিবিদ্ধ হন। এরপর তিনি সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। পেটে অস্ত্রোপচার থেকে এ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভালো এবং তারা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এসপি জায়েদুল আলম জানান, সোমবার সকাল পর্যন্ত জেলা পুলিশের ২৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে তিনজন পরিদর্শক ও বাকিরা বিভিন্ন
করোনা পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল সম্পূর্ণ রূপে প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই এটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২৭ এপ্রিল) আইসিসিবি প্রাঙ্গণে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু কাজ হয়তো বাকি আছে। কিন্তু সেটাও সময়ের ব্যাপার
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮২।সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৪৮ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজার ৮৩৫। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ
ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। সোমবার (২৭ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় একজন, শৈলকুপায় দুইজন এবং হরিনাকুন্ডুর একজন জন রয়েছেন।ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় কোন মৃত্যু নেই। সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার সংবাদ নেই বলেও জানান তিনি। জাহিদুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ থাকায় তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুদগুলো
টাঙ্গাইলের গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়ন এর ভুটিয়া কামদেব বাড়ি গ্রামে, করোনা রোগী শনাক্ত হওয়ায়, ১৬ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। তাই ১৬ টি বাড়ির লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এই দুর্যোগ মুহুর্তে একজন মানুষও না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণায় তারই ধারাবাহিকতায়। টাংগাইল-২ মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি পক্ষ থেকে, ২৬ এপ্রিল বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন কামদেববাড়ি, ১৬
বাংলাদেশ গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর কয়েক দিন পর করোনার বিস্তার রোধে সবাইকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয় সরকার। অনেক জেলা লকডাউনও ঘোষণা করা হয়েছে। এরপর থেকে রাজধানীসহ সারা দেশের মানুষ গৃহবন্দী। রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪১৬। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৫। আক্রান্ত মোট রোগীর মধ্যে সুস্থ হয়ে
আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন যে , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকবে। আমরা কোনো ধরনের ঝুঁকি নেব না। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শেখ হাসিনা বলেন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ,
করোনা চিকিৎসায় নতুন করে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার রাজশাহী বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় বগুড়া জেলার সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষ করে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলায় ভালো হাসপাতাল ও আইসিইউয়ের ব্যবস্থা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, করোনাভাইরাসের চিকিৎসা করার জন্য বিশেষভাবে
দেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হয়। এরপর থেকে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবশেষ ১২ দিনে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪শ ৪ জন। গড়ে প্রতিদিন ৩৬৭ জন। ৫০ দিনে মোট ৫৪১৬ জন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়ায় রোগীর সংখ্যা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটখাটো ব্যবসায়ী, শ্রমজীবী লোক, কৃষক, জেলেসহ স্বল্পআয়ের লোকদের ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি