ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত ১ শিশু শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে তার রিপোর্ট পজেটিভ হওয়ার সংবাদ পাওয়া গেছে। যদিও তাঁর সংক্রমনের কোন লক্ষণ প্রকাশ পায়নি। তবে সে বাড়িতে আইসোলেসনে আছে। আক্রান্ত রোগী সাড়ে ৮ বছরের কণ্যা শিশু। তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গ্যাস ফিল্ড সড়কে। শুক্রবার ওই ঘটনায় প্রশাসন ৮ বাড়ি লকডাউন ঘোষণা করেছে। বোরহানউদ্দিন উপজেলা
করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার বেলা ১১টার দিকে সরকারের প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে। শুক্রবার গণমাধ্যমকে এসব জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনা সনাক্তের পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিটগুলো কতটা সফল জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন,
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫০৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৮৯ জনে। মোট মৃত্যু ১৩১। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য
কবি জসীমউদ্দীনের আসমানীর বাড়ি ছিল ফরিদপুরের রসুলপুরে। তার ঘর ছিল ভেন্নাপাতার ছাউনির। সেই আসমানীর ঘরের মতো এ যুগের আসমানীর (ফাতেমা) বাড়িও টাঙ্গাইলের রসুলপুরে। তাকে পাওয়া গেল কলাপাতার ছাউনি দেওয়া ঘরে। তার স্বামীর নাম মুনসুর আলী।আসমানীর বাড়ি ভিটে থাকলেও বৃদ্ধা ফাতেমার তাও নেই। সরকারি খাস জমিতে একটি ঝুপড়ি ঘরে তার বাস। কালবৈশাখী ঝড় শুরু হলে স্বামী স্ত্রী ঝুপড়ি ঘর আঁকড়ে ধরে
নওগাঁর রাণীনগরে এক নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই প্রথম জেলায় কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলো। ওই নার্স বর্তমানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন। সিভিল সার্জন ডা. আ.ম.আখতারুজ্জামান জানান, ওই নার্স গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমতাবস্থায় গত মঙ্গলবার তার নমুনাসহ ওই হাসপাতালের একাধিক সেবিকার
কলকাতায় প্রকাশ্যে থুতু ফেলায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। এদিকে গত তিন দিনে থুতু ফেলার জন্য মোট ৮১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। করোনা সংক্রমণ এড়াতে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর বিধি মানতে বাধ্য করা হচ্ছে দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী। ভারতে বহু মানুষ পান, গুটখা বা তামাক চিবিয়ে খান
মহামারি করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৬২০ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ১৭ হাজার ৬৯৯ জন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। এদিকে ভাইরাসে সুস্থ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মাত্র এক সপ্তাহেই সুস্থ হয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ইমতিয়াজ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নেন এবং সাতদিনেই সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর দুই বার নমুনা পরীক্ষা করেও তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। এতে তিনি করোনা মুক্ত বলে নিশ্চিত হয়েছেন। সিভিল সার্জন ডা.
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জনের। দেশটিতে যখন প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই আরও দুঃসংবাদ পেল দেশটি। এবার করোনা ভাইরাস পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতেও। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর
তরকারির সাথে শুটকি, অতিরিক্ত ঝাল আর পানের সাথে পানিতে পঁচানো সুপারি-এই তিন কারণে চট্টগ্রামে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগী আসেন তাদের মধ্যে ৮ দশমিক ৫৭ শতাংশ ক্যান্সারের রোগী বলে বলে জানা গেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৭৩ শতাংশই গ্রামের। এই জনগোষ্ঠীর মধ্যে ক্যান্সার হওয়ার কারণ হিসেবে শুঁটকিতে ডিটিটির ব্যবহার, তামাক সেবন, পঁচা
পবিত্র রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের ঘরে বসে আদায় করতে হবে। সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা রমজানে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে
হাওর অঞ্চলের সাত জেলায় এখনও ৬৫ ভাগ ধান কাটা বাকি রয়েছে। সরকারের দেয়া ধান কাটা যন্ত্র হারভেস্টার, রিপার সরবরাহ ও ধান কাটার শ্রমিক ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। এরপরও কৃষকের মনে রয়েছে আতঙ্ক। কেননা আবহাওয়া কখন কী করে তা বলা মুশকিল। এদিকে আগামী ১০ দিনের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে। যে কারণে আমাদের দেশে করোনা পরিস্থিতি আল্লাহর রহমতে এখনও অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছে। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে, তেমনি মানুষের
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কিন্তু এখানে করোনাভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগীই অক্সিজেন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। করোনা আক্রান্ত এসব রোগী প্রচণ্ড শ্বাসকষ্টে হাসপাতালের বেডে শুয়ে ছটফট করলেও পর্যাপ্তসংখ্যক অক্সিজেন ফ্লো-মিটার সরবরাহের অভাবে তাদের অক্সিজেন দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে বয়স্ক এক রোগীর মৃত্যু হয়েছে-এমন অভিযোগও
দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। ভোলা জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের মো. সেলিমের ছেলে মো. নুরে আলম (২২)। তিনি ঢাকা সদরঘাটে একটি চায়ের দোকানে কাজ করতেন। তিন দিন আগে এলাকায় আসলে মনপুরা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ
প্রাণঘাতী করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জন। দেশটিতে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি করোনার পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’গ্রহণকারী রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। করোনা সারাতে বেশ কাজে আসবে
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৭১ জন। এছাড়া করোনা
ভরতজুড়ে চলছে লকডাউন। কিন্তু এর মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে চললেও রয়েছে কিছুটা স্বস্তির খবর। ভরতের ৯০ জেলায় অন্তত ১৪ দিনে নতুন কোনো আক্রান্তের খবর নেই। এর মধ্যে আবার ১২ জেলায় গত ২৮ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি। সব মিলে ভারতে এখন ৩৮৮ জেলা করোনামুক্ত। বাকি ৩৩২ জেলায় করোনার সংক্রমণ রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য
যতই দিন যাচ্ছে, করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর মিছিল তত দীর্ঘ হচ্ছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় নাম লিখিয়েছেন আরও ৪৬৪ জন। গতকালও দেশটিতে মারা গিয়েছিলেন অন্তত ৪৩৭ জন। বৃহস্পতিবার ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৪৯ জন। মৃতের সংখ্যা বাড়লেও ইতালিতে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন
সৌদি আরবে আগামীকাল শুক্রবার প্রথম রমজান। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইশার পরপরই শুরু হবে রমজানের বিশেষ নামাজ তারাবিহ। তবে এবার করোনা পরিস্থিতির কারণে এ দুই পবিত্র মসজিদ ১০ রাকাআত তারাবিহ পড়া হবে। হারামাইন কর্তৃপক্ষ রমজানের তারাবিহ ও তাহাজ্জুদের সময়সূচি এবং সম্মানিত ইমামদের নাম প্রকাশ করেছে। মাগরিবের নামাজের ১ ঘণ্টা ৩০ মিনিট পর শুরু হবে তারাবিহ। এ
সিঙ্গাপুরে করোনা আক্রান্তেদের ৪০ শতাংশই বাংলাদেশি। এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের ২০টি ডরমেটরিতে ছড়িয়েছে কোভিড-নাইনটিন। তো বিপুল সংখ্যক প্রবাসী ভাইরাসে আক্রান্ত হওয়ায়, চরম উদ্বেগে দিন কাটছে ১ লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশির। বর্তমানে সরকারি নজরদারিতে ডরমেটরিগুলোতে গৃহবন্দি রয়েছেন তারা। সিঙ্গাপুরে এভাবেই ডরমেটরিতে এক ঘরে থাকেন ১২ থেকে ১৫ জন প্রবাসী বাংলাদেশি। যাদের বেশিরভাগই শ্রমিক। কোভিড-নাইনটিন এমন ২০টি ডরমিটরিতে ছড়িয়ে পড়ায়, দেশটিতে বাংলাদেশি আক্রান্তের
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে ৫০০ বেড বসে গেছে। ২ নম্বর হলে বেড বসানো হয়েছে আগেই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেড বসেছে ট্রেড সেন্টারের একটি অংশে। আজ শুক্রবার আরও ৫০০ বেড বসানোর কথা রয়েছে। পাশাপাশি সাজানো শুরু হয়েছে ফার্নিচার, আগে থেকে তৈরি করে রাখা ডাক্তার, নার্স ও
দেশে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬০ লাখ ৯০ হাজার ৯০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করেছে সরকার । এতে ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন মানুষ এই চালের উপকারভোগী। এই সময়ে চালের পাশাপাশি প্রায় ৩৪ লাখ পরিবার অর্থ সহায়তা পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা
বিকেল পাঁচটা-সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই রাস্তার মাথা গোলাপের দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন নগর পুলিশের এসএএফ শাখার কয়েকজন সদস্য। হঠাৎ পাশের খালে ঝপ করে কিছু একটা পতনের শব্দ শুনতে পেলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাদের একজন রাজিব কুমার কেউ কিছু বুঝে ওঠার আগে ময়লায় গিজগিজ করা খালে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতরে গিয়ে একটি পলিথিনের ভেতর থেকে বের করে নিয়ে আসলেন