বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগামীকাল থেকে শোকের মাস আগস্ট শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১৬:৩৪

শেয়ার করুনঃ
আগামীকাল থেকে শোকের মাস আগস্ট শুরু
শোকের মাস আগস্ট শুরু আগামীকাল শনিবার থেকে। ঘাতকরা এ মাসের ১৫ তারিখ সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। সেই থেকে দিনটি মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত শোকের দিন। প্রতি বছর আওয়ামী লীগসহ পুরো জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে। এ বছর মাসটির প্রথম দিনে ঈদুল আজহা উদযাপন হবে।

আরও

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা
এছাড়া মহামারি করোনাভাইরাসের কারণেও শোকের মাসের কর্মসূচি বাস্তবায়ন হবে সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। তবে অনলাইনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকের মাস পালন করবে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। ৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচরূপী খুনিরা শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, হত্যার বিচার বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। এ কারণে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়।

১৯৯৬ সালে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে এ বিচারের উদ্যোগ নেয়া হয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ায় ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা। তার (শেখ হাসিনা) বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

১৫ আগস্টের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সঙ্গে তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নিহত হন।

আওয়ামী লীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো এবারও শোকের মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি। তবে করোনাভাইরাস সংকটের কারণে এবার প্রায় সব আয়োজন হবে ভার্চুয়াল মাধ্যমে। পাশাপাশি সীমিত উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার সমাধি ও প্রতিকৃতি এবং বনানীতে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন পর্ব থাকবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী সংগঠন এবং তৃণমূল আওয়ামী লীগও স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধতিতে আগস্ট মাসের কর্মসূচি পালন করবে। এছাড়া ৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে কর্মসূচিটি পালন করবে আওয়ামী লীগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাঃ

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। সর্দি-কাশি- জ্বর-শ্বাসকষ্ট নিয়েও অনুষ্ঠানে যাওয়া যাবে না। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সবাইকে নিরাপদ রাখতে এমন নির্দেশনা সংবলিত নির্দেশিকা প্রণয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গতকাল বৃহস্পতিবার নির্দেশিকা সবার জন্য উন্মুক্ত করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা ও মিলাদ মাহফিল পালনে পৃথক নির্দেশনা দেয়া হয়েছে। সভা-সমাবেশে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

নির্দেশনায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা ও নির্দিষ্ট করতে হবে। শ্রদ্ধাজ্ঞাপন স্থানে একসঙ্গে ১৫ থেকে ২০ জনের বেশি মানুষ প্রবেশ করতে পারবেন না। আগত ব্যক্তিরা নির্দিষ্ট দূরত্ব (তিন ফুট/কমপক্ষে দুই হাত) বজায় রেখে লাইন করে সারিবদ্ধভাবে প্রবেশ করবেন এবং শ্রদ্ধাজ্ঞাপন শেষে বেরিয়ে যাবেন।

সম্ভব হলে পুরো পথ পরিক্রমাটি চিহ্ন দিয়ে নির্দিষ্ট করতে হবে। সমাবেশ আসা সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ না করতে বলা হয়েছে।

অনুষ্ঠানস্থলে হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

নির্দেশনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল করার ক্ষেত্রে জনসমাগম যথাসম্ভব কম রাখতে বলা হয়েছে। অনুষ্ঠানস্থল বা কক্ষের আয়তনের ওপর লোকসংখ্যার উপস্থিতি নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে। অনুষ্ঠানে আসা সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

মাস্ক ছাড়া কেউ এলে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন। প্রবেশপথে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। সম্ভব না হলে হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানস্থলে একজন থেকে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বসার স্থানটি নির্দিষ্ট করতে হবে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বুধবার অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে গেজেটে উল্লেখিত নির্দেশনা অনুসারে পরবর্তী প্রয়োজনীয়

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নির্ধারিত তিন দিনের ছুটি

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের তফসিলে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে। নোট অব ডিসেন্টসহ দলগুলো যেভাবে সনদে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ