
প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১৬:৫৪

পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ গাজীপুর ছেড়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা স্রোতের মতো বাসস্ট্যান্ডে ছুটে যান। হঠাৎ সড়কে যাত্রী বেড়ে যাওয়ায় পরিবহন সঙ্কটে পড়েন সবাই।


