
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ৪:৩৩

ঈদুল আজহার পর খুলছে কক্সবাজারের পর্যটন স্পট, হোটেল মোটেল রিপোর্ট, রেস্তোরা, বার্মিজ দোকান ও উন্মুক্ত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। তবে করোনা পরিস্থিতির কারণে আগত পর্যটকসহ পর্যটন ব্যবসায়ীদের মানতে হবে ৬৫ নির্দেশনা ও শর্তাবলী।কক্সবাজারের পর্যটন শিল্প খুলে দেয়ার জন্য প্রথম পর্যায়ে এসব নির্দেশনা ও শর্তাবলী খসড়া চূড়ান্ত করেছে কমিটি। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
৪. যেসব হোটেলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সেগুলোতে গাড়িকে ব্লিচিং বা অন্য কোনো জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করার ব্যবস্থা রাখতে হবে। ৫. হোটেলের প্রবেশমুখ, লবিসহ বিভিন্ন স্থানে এবং সকল রুমে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ৬. হোটেলের বিভিন্ন কক্ষে বেড সংখ্যা যা-ই হোক না কেন, প্রতি কক্ষে সর্বোচ্চ একজন পর্যটক থাকতে পারবে। তবে স্বামী-স্ত্রী এর ক্ষেত্রে এবং নাবালক বাচ্চা থাকলে তাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। ৭. হোটেলে পর্যটক আসার পর তারা যেন গোসল করে সে পরামর্শ দিতে হবে এবং গোসল না হোটেল থেকে বের হয়ে হয়ে বিচে বা অন্য কোথাও ঘোরাঘুরি না করে তা নিশ্চিত করতে হবে।
৮. মাস্কবিহীন অবস্থায় কোন পর্যটক যেন হোটেল অভ্যন্তরে ঘোরাঘুরি না করে কিংবা হোটেল থেকে বের না হয়; সেটা নিশ্চিত করতে হবে। কক্সবাজারে চলমান ‘ নো মাস্ক, নো সার্ভিস’ সম্পর্কে পর্যটকদের অবহিত করতে হবে। এক্ষেত্রে হোটেলগুলো পর্যটকদের জন্য মাস্ক সরবরাহের ব্যবস্থা করতে হবে। ৯. কোন পর্যটক কোন রুম ত্যাগ করার পর, নূন্যতম একদিন পর তা অন্য পর্যটকদের ভাড়া দিতে হবে। এ সময়ে পূর্বের পর্যটকের ব্যবহৃত সকল বেডশিট, বালিশের কভার প্রভৃতি ধৌত করার উদ্দ্যেশে পরিবর্তন করে দিতে হবে এবং রুমের ব্যবহার্য আসবাবপত্র, দরজা, জানালা, ফ্লোর ভালোভাবে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে।
১০. হোটেলের সকল কর্মচারী অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় থাকবে এবং তা অবশ্যই সঠিকভাবে পরতে হবে যেন নাক বা মুখ বের হয়ে না থাকে। ১১. স্বাস্থ্যবিধি বিষয়ে হোটেলের কী করণীয় এবং করণীয় এবং পর্যটকদের কী পালনীয় তা হোটেলের বিভিন্ন দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ১২. করোনাকে পুঁজি করে কোন হোটেল যেন রুম ভাড়ায় অনিয়ম করে দীর্ঘমেয়াদে পর্যটন ব্যবসায় কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, তাই রুমের ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
১৩. স্বাস্থ্যবিধিসহ অন্যান্য ব্যাপারে হোটেলের কোন কর্মচারী কোন অবহেলা করছে কিনা তা জানানোর জন্য জন্য হোটেল কর্তৃপক্ষ তাদের কোন কর্মকর্তার মোবাইল নম্বর অভিযোগের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবে এবং যে কোন অভিযোগ সমাধানে সে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবে। হোটেল কর্তৃপক্ষ যদি কোন অভিযোগ আমলে না নেয় বা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ না করে তাকে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের কোন অনিয়ম/অভিযোগ আছে কিনা তা জানানোর জন্য স্থানীয় প্রশাসনের হটলাইন নাম্বারও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ১৪. প্রতি সপ্তাহ অন্তর হোটেলের কর্মচারীরা কেউ করোনা আক্রান্ত হয়েছে কিনা সেটার পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে এবং কেউ আক্রান্ত পাওয়া গেলে দ্রুত তাকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ১৫. জিমনেসিয়াম ও স্পা সুবিধা পর্যটকদের জন্য নিষিদ্ধ থাকবে।

৫. অটোরিক্সার পেছনে সর্বোচ্চ ৩ জন এবং সিএনজির পেছনে সর্বোচ্চ ২ জন যাত্রী বসতে পারবে। একই গ্রুপের ( একই পরিবার বা দল যারা একসাথে বসবাস করে ) সদস্যদের জন্য এ নিয়ম শিথিলযোগ্য। ৬. সকল চালক এবং হেলপার অবশ্যই সঠিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় থাকবে এবং তা অবশ্যই সঠিকভাবে পরতে হবে যেন নাক বা মুখ বের হয়ে না থাকে। ৭. মাস্কবিহীন কাউকে সার্ভিস দেয়া যাবে না। ৮. রেন্ট এ কার থেকে গাড়ী ভাড়া নিলে তা অপরিচিত কারো সাথে শেয়ার করা যাবে না।
বিচ মার্কেট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৪টি নির্দেশনা ও শর্তাবলী হল: ১. বিচের নিকটবর্তী পর্যটন সংশ্লিস্ট কিছু কিছু মার্কেট দোকানগুলো এত সন্নিকটে যে সেখানে সব দোকান এক সাথে খোলা থাকলে দূরত্ব বজায় রাখা দূরুহ হবে। সেক্ষেত্রে পাশাপাশি ২ টি দোকান একই দিনে খোলা না রাখা যেতে পারে এবং ক্রমান্বয়ে একদিন একটি খোলা রাখলে পাশের অন্যটি রাখা যেতে পারে। পরেরদিন বন্ধ রাখা দোকানটি খোলা রাখা যেতে পারে। ২. মার্কেটের সকল কর্মচারী অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় থাকবে এবং তা অবশ্যই সঠিকভাবে পরতে হবে যেন নাক বা মুখ বের হয়ে না থাকে। ৩. বিক্রয়ের সময় পর্যটকদের বিভিন্ন পণ্য হাতে ধরে দেখাকে অনুৎসাহী করতে হবে এবং হাতে ধরে যদি দেখেই থাকে; তবে তা প্রয়োজনে স্যানিটাইজ করার ব্যবস্থা করবে। ৪. মাস্কবিহীন কাউকে সার্ভিস দেয়া যাবে না।
৪. পর্যটন পর্যটন সংশ্লিষ্ট সকল ক্ষেত্রেই (হোটেল, রেস্টুরেন্ট, বিচ সংলগ্ন মার্কেট, বিচের বিভিন্ন সার্ভিস) স্বাস্থ্যবিধির কিছু নীতিমালা রয়েছে, সেগুলো সকল ক্ষেত্রে মানতে হবে এবং অপরপক্ষকেও সেগুলো প্রতিপালনে সহায়তা করতে হবে। ৫. যথাসম্ভব রেস্টুরেন্ট/রেস্তোরায় বসে খাওয়া পরিহার করতে হবে, খাবার অর্ডার দিয়ে রুমে নিয়ে এসে খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। ৬. পর্যটকদের যাতায়াত হোটেল, বিচ এবং এসব এরিয়ার কাছাকাছি দোকানসমূহে সীমাবদ্ধ রাখতে হবে। বাজার কিংবা কোলাহলপূর্ণ অন্যান্য স্থানে যাতায়াতকে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। ৭. পর্যটকদের নামায/প্রার্থনা রুমে বসে সম্পাদন করতে অনুরোধ করা হচ্ছে।
৮. স্থানীয় অটোরিক্সা, সিএনজি, রিক্সা প্রভৃতি গণপরিবহনে এবং ঘাট থেকে স্পিডবোট চলাচলের ক্ষেত্রে অপরিচিত কারো সাথে একই যানবাহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ৯. বিচে চলাচলের ক্ষেত্রে অপরিচিত কোন দলের কাছ থেকে ন্যূনতম ৩ ফিট দূরত্ব বজায় রাখতে হবে। ১০. হোটেল-মোটেল জোন ও মেরিন ড্রাইভ এবং তৎসংলগ্ন বিচ এবং নিকটবর্তী পর্যটন স্পট ব্যতিরেকে অন্যান্য দূরবর্তী পর্যটন স্পটসমূহ ভ্রমণকে নিষিদ্ধ না করা হলেও নিরুৎসাহিত করা হচ্ছে। ১১. অনলাইন প্লাটফর্ম (যেমন ফেইসবুক) এর মাধ্যমে অনেক সময় পরস্পর অপরিচিতরা দলবদ্ধ হয়ে বিভিন্ন ট্যুর আয়োজন করে, কক্সবাজারে এরূপ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। ১২. বিচ, হোটেল-মোটেল বা অন্য কোথাও জনসমাবেশ ঘটিয়ে কোন সভা, সমাবেশ, কনসার্ট কিংবা জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা অন্য যে কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্পূর্ণ নিষেধ।