করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। শুক্রবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫৫৫০ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। সম্প্রতি মৃতের সংখ্যা বেশ কমলেও গত দুই দিনে তা আবার বেড়ে গিয়েছে। শুক্রবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৬৮৭ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ লাখ
রোজা পালনে রয়েছে জান্নাতের ঘোষণা। হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনহু প্রিয় নবিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন একটি আমল বলে দিন যার কারণে আমি জান্নাতে যেতে পারি। তিনি বললেন, তুমি রোজা পালন কর। কেননা, এর সম-মর্যাদাসম্পন্ন কোনো ইবাদত নেই।' (নাসাঈ) সে কারণেই রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভের অন্যতম মাধ্যম রোজা। এটা মহান আল্লাহর ঘোষণা। হাদিসে কুদসিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ভোলার বোরহানউদ্দিনে রেনু পোনা ব্যবসার সাথে জড়িত ফরিদ পাটোয়ারীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই অর্থদন্ডের আদেশ দেন। এর আগে রেনু পোনা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে পালিয়ে যাওয়া ফরিদ পাটোয়ারী আতœসমর্পন করেন। শুক্রবার সকালে ইউএনও মো. বশির গাজী নৌবাহিনীর সহায়তায় মেঘনা সংলগ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় মুসুল্লিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইমাম মোয়াজ্জিনের বেতন নিয়ে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাত আটটার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন দিয়ে দুই পক্ষের মুসুল্লিদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আসরের নামাজ শেষে শালিস
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভিরের উৎপাদন সম্পন্ন করেছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি। এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে, বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ
রাতভর হাঁটার পর ক্রমশ পা ভারী হয়ে আসছিল। ক্লান্ত, অবসন্ন শরীরটা আর এগোচ্ছিল না। উপায় না দেখে তাই রেল লাইনের উপরই বসে পড়েছিলেন। ভেবেছিলেন, লকডাউনের সম য়ট্রেন তো চলছে না। তাই লাইনের উপর বসে খানিক জিরিয়ে নিয়ে ফের রওনা দেবেন। কিন্তু পুঁটলিতে রাখা শুকনো রুটি মুখে পুরতেই বন্ধ হয়ে এসেছিল দু’চোখ। এলিয়ে পড়েছিলেন সকলে। কিন্তু ক্লান্তির জেরে মালগাড়ির শব্দ যে তাঁদের
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সামাজিক/পারিবারিক মূল্যেবোধ এবং নৈতিকতার অবক্ষয়ের কারনে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। ধর্ষণ সহ অন্যান্য যে কোন অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব দ্রুত অভিযান পরিচালনা করে থাকে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে বিচারের সম্মুখীন করতে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নানা কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে রিপোর্টার্স ইউনিটির প্রশংসা করলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সরাইল সদরে উচালিয়াপাড়া মোড় এলাকায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয় আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ প্রশংসা করেন। এসময়ে সাংসদের সঙ্গে ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংসদের পুত্র মাইনুল ইসলাম তুষার, সাবেক
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে কৃষিতে শ্রমিক সংকট নিরসনের জন্য ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাগুরা ২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার ওই মেশিনের মাধ্যমে ধান কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা যায়, করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট নিরসনের জন্য সরকার কৃষকদের মাঝে নির্ধারিত শতকরা ৫০
করোনাভাইরাসের এই দুর্যোগকালীন পরিস্থিতে এপ্রিল মাসে যারা রিচার্জ করতে পারেননি বা ব্যালেন্স খুবই কম এমন গ্রাহকদের ১০ কোটি মিনিট ফ্রি টক টাইম দিচ্ছে গ্রামীণফোন। জরুরি সেবাদাতা হিসেবে গ্রামীণফোন এই সময়ে সাড়ে ৭ কোটি গ্রাহকের জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতি মিনিট কলরেট ৪৮ পয়সা করেছে। শুক্রবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির
নওগাঁর বদলগাছীতে স্বামীর করোনাভাইরাসে আক্রান্তের খবর পেয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে। আক্রান্ত ওই যুবকের বাড়ি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাকলা গ্রামে। তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়। শুক্রবার সকালে ওই যুবকের বাড়িসহ আশপাশে কয়েকটি এবং তার শ্বশুর বাড়ি লকডাউন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত ওই যুবক পরিবার রেখে ঢাকার গাজীপুরে
সরকার লকডাউন খুলে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে ভয়ংকর পরিস্থিতিতে যখন সংক্রমনের মাত্রা বাংলাদেশের বৃদ্ধি পেয়েছে। গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে তখন সরকার লকডাউন খুলে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সরকারের কাছে অর্থনীতি আগে বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ আগে। মানুষের জীবন চলে যাচ্ছে এটা বড় কথা নয়। শুক্রবার সকালে গাজীপুর
মহামারী করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই করোনা তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয় ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ও ইউরোপের দেশ ইতালি, স্পেন, ব্রিটেন ও ফ্রান্স। ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে বেশি সংখ্যক মানুষের মৃত্যু এবং জনগণের শরীরে কম পরিমাণ ভিটামিন ডি থাকার মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে নতুন এক গবেষণায়। ইংল্যান্ডের ক্যামব্রিজে অবস্থিত অ্যাঙলিয়া রাসকিন ইউনিভার্সিটির গবেষক ডা. লি স্মিথ এবং কুইন এলিজাবেথ
বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন। একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারা। মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলংকান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে। আশা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাদের দেশে ফেরাতে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো
করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে ৫০৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নিয়োগ পাওয়াদের ১৩ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। এর আগে গত ২৫
পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৯ সালে নিহত বিএনপি সমর্থক নুরন্নেচ্ছা বেগমের পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে পৌর ছাত্রদল। শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসনের নির্দেশনায় ধুলাসর ইউপির ওই সমর্থকের বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌছে দেন পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক শোয়েবুর রহমান শোয়েব। এসময় পৌর ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নিহত নুরন্নেচ্ছা বেগমের পরিবারকে পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ লিটার
ই-নিউজ একাত্তরে সংবাদ প্রকাশের দুই দিন পর ভোলার বোরহানউদ্দিনে রেনু পোনা ব্যবসায়ীদের আস্তানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শুক্রবার সকালে নৌবাহিনীর সহায়তায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী মেঘনা সংলগ্ন হাকিমুদ্দিন বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। ওই সময় ফরিদ দালালের আস্তানা থেকে রেনু পোনা বহনকারী পিকআপ, ৩৫ টি ব্যারেল ও ৩ টি পাতিল জব্দ করেন। পিকআপের
প্রতিবছরের ন্যায় এবার পবিত্র রমজানে,করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি কর্মহীন মধ্যবিত্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন সরাইলের নুরুন ফাউন্ডেশন। শুক্রবার (৮মে) সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অরাজনৈতিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরাইল ছোট দেওয়ান পাড়া (ঠাকুর বাড়ি)কৃতিসন্তান নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক কুতুব উদ্দিন ঠাকুর (রনি) পি,এইচ,ডি অর্থায়নে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদার আয়োজনে উপজেলা রিপোর্টার্স ইউনিটি
মিস বাংলাদেশ জেসিয়া ইসলামকে মৃত ঘোষণা করে তার আইডিতে রিমেম্বারিং শব্দ জুড়ে দিয়েছে ফেসবুক। আজ সকাল থেকেই তার আইডিতে রিমেম্বারিং শব্দটি দেখা যাচ্ছে। তবে ১০ ঘণ্টা আগেও তিনি ফেসবুকে এ্যাক্টিভ ছিলেন। কিন্তু মাঝে মাঝে জীবিত ব্যক্তির অ্যাকাউন্টকেও মৃত দেখাচ্ছে ফেসবুক। শুক্রবার (৮ মে) সকাল থেকেই এ সময়ের জনপ্রিয় ও আলোচিত মডেল মিস বাংলাদেশ জেসিয়া ইসলামের ফেসবুক আইডির পাশে রিমেম্বারিং শব্দটি জ্বলজ্বল
শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০৮ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ।আক্রান্তরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ১ ও বিনোদপুরে ১ জন, নড়িয়া উপজেলার ভুমখারা ইউনিয়নে ১ জন ও ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে ১জন।নতুন করে আক্রান্ত হওয়া সবাই ঢাকা থেকে এসেছেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ কাঁচা বাজারের কলার আড়তদার। তাঁর নাম নুরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়ার মৃত আছহাব মিয়ার পুত্র। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু`স্বাস্থ্যকর্মী ও এক পুলিশ কনস্টেবল। স্বাস্থ্যকর্মী দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। পুলিশ কনস্টেবলের বাড়ী উপজেলার