
লীয় নেতাকর্মীদের মুক্তি না দিলে করোনাভাইরাস মহামারিকালেও সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ হুমকি দেন তিনি।
তাই তিনি জিয়াউর রহমানকে নিয়ে মনগড়া কথা বলছেন। কারণ, তিনি জানেন তিনি কথা বললে কেউ কিছু বলতে পারবে না, কারণ সব মিডিয়া তাঁর নিয়ন্ত্রণে। গণতন্ত্রের স্বাধীনতা গোরস্থানে, মতপ্রকাশের স্বাধীনতা হাওয়ায় ভেসে বেড়ায়।’বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কী আপনারা কি জানেন? তার মনের ইচ্ছা, আমি যা বলব ওটা বিশ্বাস করতে হবে। আমি অন্যায় বলব, মিথ্যা বলব, কলঙ্কলেপন করব, বাজে কথা বলব দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইন, বিচারবহির্ভূত হত্যা, গুম একটার পর একটা তিনি কর্মসূচি সাজিয়ে রেখেছেন।’

সব দোষ কার? জিয়াউর রহমানের, কারণ তিনি দেশে গণতন্ত্র দিয়েছিলেন, খবরের কাগজের স্বাধীনতা দিয়েছিলেন; আর, খালেদা জিয়ার (দোষ), কারণ তিনি আবার দেশে গণতন্ত্র দিয়েছেন। আজও তিনি লড়াই করছেন বর্তমান এ দুই নম্বর বাকশালি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য।’আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিমসহ ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।