সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে। বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর সাধারণ নির্বাচনের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরি নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা সফরকারী প্রতিনিধিদলকে জানান, নির্বাচনের সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে।
নওগাঁ সদর উপজেলার হাঁসাই গাড়ী গ্রামে মরহুম আস্তান মোল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বুধবার বিকেলে ঘুটার বিল এলাকায় অনুষ্ঠিত এই আয়োজনটি জীবন্ত হয়ে ওঠে শত শত দর্শক ও অংশগ্রহণকারীর উপস্থিতিতে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাঁসাই গাড়ী নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক তছলিম উদ্দিন মিঠু। পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট মো. ইমন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদের ওপর নির্মিত ডেমরা-চনপাড়া সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যানবাহনের চলাচলের কারণে সেতুটি এখন এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ সেতুর উভয় পাশে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দিলেও, প্রতিদিন হাজারো যানবাহন বাধ্য হয়ে এই সেতু ব্যবহার করছে। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সেতুটি। ১১০
“সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর মহিপুরে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর উদ্যোগে খালের দুই পাড়ে দেড় হাজার তাল ও কৃঞ্চচুড়া-নয়ন চুড়া গাছের বীজ রোপণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে দিনভর এই কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সবুজায়ন প্রকল্প ২০২৫-এর আওতায় মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর ও ইউসুফপুর গ্রামের খননকৃত
পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,
নিরাপদ আশ্রয়ের খোঁজে ভাড়া বাসায় উঠেছিলেন ২৫ বছরের তরুণী উর্মী খাতুন। কিন্তু সেই বাসাই তার জীবনে নিয়ে এসেছে দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা। প্রতারণা, যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বুধবার সকালে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তিনি। উর্মী জানান, পারিবারিক জটিলতার কারণে গত মার্চে ফরিদ হোসেন নামের এক ব্যক্তির বাসায় ভাড়া ওঠেন। বিষয়টি তদারকি করেন ফরিদের ভাগ্নে ইদ্রিস আলী। চুক্তি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-টু-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময়
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা সদর উপজেলার বাসিন্দা রুবেল স্থানীয় এক মুদি দোকানে কাজ করেন। তিনি সৈকতে নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন এবং এ সময় অশ্লীল মন্তব্যও
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে তুচ্ছ একটি ঘটনা থেকে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজনের সঙ্গে পুকুর মালিক শোয়েব আলী ও তার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উভয়পক্ষের কথাকাটাকাটি ক্রমশ উত্তেজনা সৃষ্টি করে এবং শেষে তারা হাতাহাতি ও
গাজীপুরের কালিয়াকৈর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী সৌরভ (২৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক, মারামারি এবং চুরি। নিহতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী, গত ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ডিগ্রী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তর পাড়ায় খালের ওপর নির্মিত একটি সেতু দীর্ঘ দিন ধরে অচল অবস্থায় রয়েছে, কারণ এটি সংযোগ সড়কের সাথে যুক্ত নয়। যথাযথ স্থানে সেতুটি নির্মাণ না হওয়ায় ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রকল্প কার্যকর হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উর রহমান জাহিদের বাড়ির সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে, যা
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বন্দুক-গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন আব্দু রশিদ, নুরুল আমিন, পেঠান আলী, মো. সুলতান, আবুল হাসিম, মো. সলিম, মোঃ শরিফ, মোঃ ফারুক, ওমর ফারুক, বিবি আয়েশা ও বিবি ছারা। টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার
গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে র্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে র্যাব ১ ও র্যাব ১৪ এর যৌথ অভিযান চালিয়ে আটক করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে
নওগাঁয় ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে নওগাঁর সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা সরকারের প্রতি তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়। নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিনিধি দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, আরাফাত
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার দুপুরে কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের বড় ভাই জাফর আহমেদ, স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন ও জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিমসহ অনেকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া হচ্ছে কিনা তা এখন জনগণের মাঝে প্রশ্ন হিসেবে উঠেছে। বুধবার বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমীর খসরু বলেন, বিএনপিকে এই আন্দোলনের মাধ্যমে কোনো চাপের মুখে
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞরা চারটি পদ্ধতির পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন সম্ভব। আলী রীয়াজ জানান, কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে, তবে কমিশন দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকতে চায় না।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, যেখানে উল্লেখ করা হয় মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত অর্থের
পটুয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি
সম্প্রতি এক ঋণগ্রস্থ ব্যক্তির আত্মহত্যার পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঋণের ভারে যিনি জীবন শেষ করলেন, সেই ব্যক্তির জন্য ঋণ করে চল্লিশা করা হলো। এই ঘটনার মাধ্যমে দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতার প্রভাব আমরা নতুন করে উপলব্ধি
সিলেটের তাহিরপুর সীমান্তে অবস্থিত জাদুকাটার নদী থেকে লুট হওয়া প্রায় ১১০ কোটি টাকার বালি ও পাথরের নিলাম ঢাকায় গোপনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সভা কক্ষে এই নিলামের আয়োজন করা হয়। নিলামের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী ও সর্বোচ্চ দরদাতার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, নিলামে সহকারী কমিশনার (ভূমি) অনলাইনে
গাজা সিটিতে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত ও আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করে এই অভিযান শুরু হয়। এমনকি সশস্ত্র সংগঠন হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এ অভিযানের বিরুদ্ধে মতামত এসেছে। গাজার শাসক গোষ্ঠি হামাস এই পদক্ষেপের কড়া বিরোধিতা জানিয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন ‘অভূতপূর্ব’
রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ সকাল থেকে অস্থায়ীভাবে মেঘলা রয়েছে এবং দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গুমোট আবহাওয়া বিরাজ করতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। আবহাওয়া অফিস