দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত।অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'জ্বর আসার পর আজিজুল হাকিম ভাই ও তার স্ত্রী-পুত্র করোনা পরীক্ষা করান। তাদের তিনজনেরই করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।' নাসিম নিশ্চিত করলেন, করোনা হলেও শারীরিক অন্য কোনও জটিলতা নেই তাদের। অবস্থা স্থিতিশীল
রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট এলাকার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত বেশ কিছু ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মালেকাবানু স্কুল ভোটকেন্দ্রের পাশে ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে। সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
আশাশুনি উপজেলা সদরের অপুষ্ট বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর ও স্বাস্থ্যবার্তা পৌছে দেওয়া হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্র্তিরত মারাত্মক ও তীব্র অপুষ্ট (স্যাম) বাচ্চাদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক খোঁজ-খবর নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। পাশাপাশি আশাশুনি সদর ইউনিয়নের কলেজপাড়া সংলগ্ন এলাকায় বসবাসরত মাঝারি
ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের ভোটকেন্দ্র দখলের অভিযোগকে অপপ্রচার দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী আলহাজ হাবিব হাসান। তিনি বলেছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। বরং বিএনপির প্রার্থী অপপ্রচার করছে। বিএনপির প্রার্থী পক্ষ থেকে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট।ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোট চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসান। বিএনপির হয়ে
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত নরসিংহপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারীর পেনশন ও কল্যাণ ট্রাস্টের কাগজে স্বাক্ষর করতে ১ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে উক্ত প্রতিষ্ঠানের সুপার মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে।ভুক্তভোগী মোঃ দলিল উদ্দিন হাওলাদার জানান, উক্ত প্রতিষ্ঠানে ১৯৮১ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এরপর অবসরে
ঢাকা: ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান। একই সঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলের এ প্রার্থী।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন হাবীব হাসান। ভোট দেওয়ার পর মনোনয়ন দেওয়ায়
আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করলেন ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।নিজের ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আব্দুল্লাহপুরের মালেকাবানু বিদ্যালয়ে ভোট দেন জাহাঙ্গীর। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।তিনি অভিযোগ করে বলেন, সকাল হতেই বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে
নওগাঁ জেলা আদিকাল হতেই বৈচিত্র ভরপুর। ছোট ছোট নদী বহুল এ জেলা প্রাচীনকাল হতেই কৃষি কাজের জন্য প্রসিদ্ধ। ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। জেলায় মাঠের পর মাঠ এখন পাকা ধানের সোনালী চাদরে মোড়ানো। নওগাঁ জেলায় চলতি রোপা আমন মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। পর পর দুই বারের বন্যায় ক্ষতি হওয়ার পরও কৃষি বিভাগ মনে করছে, জেলায় আমন ধানের
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে সারা বিশ্বে
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিন সারাবিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। বাংলাদেশেও অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে অনেকে। রাজনীতিবিদ, চিকিৎসক থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ আক্রান্ত হচ্ছেন অচেনা ভাইরাসটিতে। এবার আক্রান্তের সেই তালিকায় নাম উঠল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের নাম। বুধবার করোনা পরীক্ষা করালে তার ফলাফল পজিটিভ আসে। হাবিবুল
ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।সিআইডির গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জিসানুল হকের পাঠানো বিবৃতিতে বলা হয়, তাদের সাইবার পুলিশ সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিথি সরকারকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় আসন দুটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) ভোট নেয়া হচ্ছে। অন্য সময় নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ থাকবে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর
হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান গণমাধ্যমকে বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। জয়নাল আবেদিনের বয়স হয়েছিল ৮৭ বছর। ঢাকার
আজ বৃহস্পতিবার বসতে পারে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান ‘২-সি’। কারিগরি সমস্যা দেখা না দিলে ও আবহাওয়া অনুকূলে থাকলে আজ এ স্প্যান বসার কথা।সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নং পিয়ারে স্প্যানটি বসানো হবে।এতে দৃশ্যমান হতে চলেছে সেতুর পাঁচ হাজার ৫৫০ মিটার অংশ। অর্থাৎ সাড়ে পাঁচ কিলোমিটারের কিছুটা বেশি অংশ। তবে কোনো জটিলতা দেখা দিলে একদিন পিছিয়ে ১৩ নভেম্বর শুক্রবার
দরূদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মাহে রবিউল আউয়াল বিশ্ব মুসলিমের আবেগ অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত ঐতিহাসিক স্মরণীয় বরণীয় মাস। এ মাসের মূল তাৎপর্য হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আদর্শের রঙে মুসলমানগণ নিজেদেরকে রাঙিয়ে নিবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য আদর্শ শিক্ষক। সুতরাং বিশ্বনবীর আদর্শ জীবন অনুসরণ
সাবেক সংসদ সদস্য আবু হেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, আবু হেনার ফুসফুসে ৪০ শতাংশ ইনফেকশন হয়েছে। তবে এখন তার অবস্থার উন্নতির দিকে। দ্রুত সুস্থতা কামনা করে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।১১ নভেম্বর (বুধবার) সাড়ে ৪ টায় উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উখিয়া উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রতিষাঠাবার্ষিকীর আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, উখিয়া উপজেলা
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সাথে সাথে গণমাধ্যমকে অবহিত করা হবে।বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এতথ্য জানান।মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে
সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বিদেশী কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় বোমা হামলা ঘটনা ঘটেছে। ওই হামলায় কয়েকজন জখম হয়েছে বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার সময় ওই কবরস্থানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। প্রকৃত ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট জানা যায়নি।সৌদিতে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি বলে দাবি করে যা পোস্ট
নওগাঁয় শহরের বালুডাঙ্গা ব্যাসষ্টান্ডে শাহ আলম টায়ার পেস্টিং দোকান, বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারীতে অগ্নিকান্ডের সংঘটিত হয়েছে। এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকদের সুত্রে জানা গেছে।শাহ আলম টায়ার পেস্টিং দোকানের স্বাত্তাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১২টায় দোকান বন্ধ করে মটর সাইকেল যোগে চকবিরাম বাড়ি চলে যান। বাড়ী পৌছার কয়েক মিনিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে জবি শিক্ষার্থীদের গবেষণায়, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তি দূর হবে।বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০১৬-১৭ সেশনের নিচে অর্থাৎ ১২, ১৩, ১৪, ১৫ ব্যাচের শিক্ষার্থীরা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।বুধবার (১১ নভেম্বর) মাহবুব-উল আলম হানিফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান টুটুল। তিনি বলেন, স্যার (মাহবুব-উল আলম হানিফ) সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে ক ৫ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১৫ এর একটি দল।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে বালুখালী ক্যাম্প-১২ এর এইচ-১৭ ব্লকের পিতা মোঃ ওসমানের ছেলে মোঃ জুনাইদ (২৩) ও ক্যাম্প-১১ এর