হাতিয়া উপজেলার নদীভাঙন কবলিত এলাকায় জরুরী ভিত্তিতে ৫০ লক্ষ টাকার জিও ব্যাগ এবং সাড়ে সাত কিলোমিটার বেড়িবাঁধ নির্মানের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী। নদী ভাঙন কবলিত এলাকা ও জোয়ারে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি, ফসলের ক্ষেত পরিদর্শনের পর আফাজিয়া বাজার বনিক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। হাতিয়াতে ৮ কিলোমিটার ব্লকের কাজ
আজ ক দিন ধরে সারা দেশে আলোচনায় আছেন , যশোরের ফারহানা বাইকার আফরোজ । তার গায়ে হলুদের দিন শহরময় বাইক র্যালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যশোরের ফারহানা আফরোজকে গণমাধ্যমে ‘নববধূ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তিনি নববধূ নন। সম্প্রতি তিনি বিয়েও করেননি। তার বিয়ে হয়েছে আরও তিন বছর আগে। দেড় মাস আগে তার কোলজুড়ে এসেছে এক ছেলে সন্তানও। গত ১৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ২৮ জনে। আক্রান্তের সংখ্যা তিন লাখের কোটা ছুঁইছুঁই। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৫ জন।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।এছাড়া, এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা
করোনাভাইরাসের কারণে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না।মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। মহামারি করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই মেয়াদ আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। দুই
রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব।মঙ্গলবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টসহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
অনুমতি ছাড়া দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারবে না- মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। অন্যদিকে
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোকে দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি দিলেন প্যারাগুয়ের আদালত। অবৈধ পাসপোর্ট রাখার দায়ে প্যারাগুয়ের পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।সোমবার তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল। সাধারণত প্রতিবেশী দেশ ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশ করলে পাসপোর্টের
রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি।মঙ্গলবার সকালে কুমিল্লা জোন বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায়
বিগত কয়েক দিনের জোয়ারের পানির অতিরিক্ত চাপে সৃষ্ট বন্যায় পিরোজপুরের ৭টি উপজেলায় দেড় সহ¯্রাধিক পুকুর ও ঘেরের ৬ কোটি টাকার বেশি মূল্যের মাছ ভেসে গেছে। আর এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়ে মাছ চাষ করা চাষীরা। স্থানীয়রা জানান, জোয়ারের প্রবল পানির চাপে জেলার সকল উপজেলায়ই পুকুর ও ঘের প্লাবিত হয়েছে। এরফলে চাষকৃত বিভিন্ন প্রজাতির
টাঙ্গাইলে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে সোমবার (২৪ আগস্ট) রাতে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী।গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার করটিয়া পূর্ব পাড়ার মো. মোতালেব মিয়ার ছেলে মো. রাজন (২৭) ও একই এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩২)।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে
রফতানিমুখী উৎপাদনশীল শিল্প পোশাক খাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের কাজ হারানো শ্রমিকরা মাসে তিন হাজার করে টাকা পাবেন। টাকা দেয়া হবে তিন মাস পর্যন্ত। ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক পরিষেবার (এমএফএস) মাধ্যমে শ্রমিকদের এ টাকা দেয়া হবে। অর্থ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ টাকা দেয়ার জন্য আগামী সেপ্টেম্বর মাসে সরকারের আরেকটি প্রণোদনা প্যাকেজ আসছে। ইউরোপীয়
দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের সতর্ক করে বলেন, তাদের প্রতিদ্বন্দ্বীরা (ডেমোক্র্যাটরা) নভেম্বরের ইলেকশন ‘চুরি’ করতে পারে।বিবিসি জানায়, সোমবার (২৪ আগস্ট) নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির কনভেনশনের প্রথম দিনে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘তারা (ডেমোক্র্যাটরা) আমেরিকানদের সঙ্গে প্রতারণা করার জন্য ‘কোভিড’কে ব্যবহার করছে। ’ আবারও ট্রাম্প তার বিতর্কিত দাবিটি
ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব ধরনের উপায় প্রত্যাখ্যান করেছে মরক্কো। দেশটির প্রধানমন্ত্রী সাদ ইদ্দিন আল ওথমানি রবিবার এ ঘোষণা দেন।এ সময় তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রত্যাখ্যান করছি আমরা। কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ফিলিস্তিনি জনগণের অধিকার লুণ্ঠনকে আরো উৎসাহী করবে। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভায় এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, মরক্কোর রাজা, সাধারণ জনগণ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে মারা যান সি আর দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সি আর দত্ত বীর উত্তমের
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার থারাঙ্গা পারানাভিতানা। লঙ্কান জাতীয় দলের সাবেক এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না অনেক দিন ধরেই, এবার বিদায় নিলেন ঘরোয়া ক্রিকেট থেকেও।৩৮ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ৩২টি টেস্ট খেলেছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার বহুল আলোচিত পাকিস্তান সফরে অভিষেক হয় তার। করাচিতে উদ্বোধনী ইনিংসেই অবশ্য শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন থারাঙ্গা। একসময় টেস্ট দলের নিয়মিত মুখ
আসছে ৩ নভেম্বর মার্কিথেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ট্রাম্প।এদিন উত্তর ক্যালিফোর্নিয়ার চারলোত্তিতে অনুষ্ঠিত রিপাবলিক পার্টির সম্মেলনে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত করা হয়।আসছে নির্বাচনের আগে বেশ চাপে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান করোনাভাইরাস মহামারি ভালোভাবে মোকাবিলা করতে না পারা, বর্ণবৈষম্য আন্দোলন সামাল দিতে ব্যর্থ হওয়া এবং অভিবাসন নীতির কারণে রিপাবলিকানদের অবস্থান অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে বিশ্লেষকদের ধারণা।তবে ট্রাম্প বললেন ভিন্ন কথা। প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায়
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই।মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ আগস্ট বাসায় বাথরুমে
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়েও গভীর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, অন্য দেশের মতো বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু ভ্রাতৃপ্রতিম বা বন্ধুত্বপূর্ণই নয়, এটি আরও গভীর। বিশেষ করে, বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকার কারণে।গতকাল সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে বাংলাদেশে কর্মরত ভারতের শীর্ষ নির্বাহীদের এক অনলাইন আলাপচারিতায় তিনি এসব কথা
রাজধানীর বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অ্যালাইমেন্টের মধ্যে অবস্থিত নির্মাণাধীন জুরাইন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কোনো কোনো এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে
প্রথম বারের মতো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) হাল্ট প্রাইজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫ জন উপদেষ্টা, ৫৭ জন সদস্য ও ৬ জন ভলান্টিয়ার নিয়ে কার্যপরিচালনা কমিটি গঠন করা হয়েছে।উপদেষ্টা হিসেবে সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোফাজ্জল হোসাইন ও রাশেদুল ইসলাম, ইংরেজি বিভাগের মোহাইমেনুল শার্জিল ও মরিয়ম সরকার জয়া এবং ফার্মাসি বিভাগের সাবেক শিক্ষার্থী বিলাস পাল রয়েছেন। কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে
কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে