আজ রাত (৬ অক্টোবর) মধ্যরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা মিলবে বছরের প্রথম সুপারমুনের। জ্যোতির্বিদরা বলছেন, এটি ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের প্রথমটি। যারা আজ রাতের এই দৃশ্য দেখতে ব্যর্থ হবেন, তারা ৭ অক্টোবর রাতেও দেখতে পাবেন এই মহাজাগতিক সৌন্দর্য। চাঁদ পৃথিবীর কক্ষপথে আবর্তনের সময় যখন সবচেয়ে কাছে আসে, তখন সেটি আকারে বড় ও উজ্জ্বল দেখা যায়—এটিকেই বলা হয় সুপারমুন।
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। সোমবার (৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার প্রভাবেই এ সমন্বয় করা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। চলতি বছরের এপ্রিল মাসে বিসিবির দায়িত্ব নেওয়া বুলবুল এবার কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ২৫ পরিচালক নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার বাড়ি থেকে খাটের চড়াট বা মাচাল নিয়ে যাওয়ার দায়ে রিপন রায় (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত রিপন রায় গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া মৃত দূর্গা রায় এর ছেলে। রবিবার (৫ অক্টোবর) তাকে পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (৬
সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগকে আরও সুষ্ঠু ও সুরক্ষিত করার উদ্দেশ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিয়াদে সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বখ্যাত ‘থ্রি জিরো’ তত্ত্বকে নিজেদের মূল কৌশল হিসেবে গ্রহণের অনুমতি চেয়েছে ইসলামি বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইসেসকো)। সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইসেসকোর মহাপরিচালক ড. সালিম এম আল মালিক এই অনুমতির কথা জানান। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। ড. আল মালিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও সক্রিয় হতে যাচ্ছেন। দীর্ঘ ১০ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে দলীয় সূত্র। বিএনপির একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিএনপির
অন্তর্বর্তীকালীন সরকার ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিনকে জাতীয়ভাবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা প্রকাশ করা হয়। প্রকাশিত পোস্টে বলা হয়েছে, শহীদ আবরার ফাহাদের স্মরণে আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একাডেমিসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শিরোনামের প্রামাণ্যচিত্র
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন। আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ কর্মবিরতি কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. ওয়াদুদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জানা যায়, স্বাস্থ্য
মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্রবার (৫ অক্টোবর) ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ ফজলুর রহমান বজ্রপাতে মারা গেছেন। স্থানীয়রা জানান, তিনি ধানি জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, “সকালে আমরা ফজলুর রহমানকে খুঁজতে শুরু করি। পরিবার জানায় তিনি ধানি জমিতে গেছেন। পরে খুঁজতে খুঁজতে কৃষি জমির মধ্যে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ বছর মা ইলিশ রক্ষায় যথেষ্ট প্রচার প্রচারনা চালায়নি স্হানীয় প্রশাসন। জেলেদের এখনো দেয়া হয়নি খাদ্য সহায়তার চাল। নিষেধাজ্ঞার চারদিন অতিবাহিত হওয়ার পর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সোমবার সকাল ১১ টায় দায়সারাভাবে একটি মতবিনিময় সভার আয়োজন করে উপজেলার মৎস্য অফিস। এলাকায় মৎস্যজীবির সংখ্যা দেড় সহস্রাধিক হলেও সভায় জেলে ও স্হানীয় বাসিন্দা মিলিয়ে ১'শ
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে পটুয়াখালীর কুয়াকাটার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এসময় বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। পরে তারা বুদ্ধকে ফুল, বাতি ও অন্যান্য সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। এ
নওগাঁর আত্রাইয়ে সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয় এলাকায় একটি হনুমান দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং হনুমানটি দেখতে তারা উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হনুমানটি প্রথমে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করছিল। পরে পূর্ব এলাকার দিকে চলে গেলে আরও মানুষ তার গতিবিধি দেখতে আসেন। স্থানীয়রা দীর্ঘদিন পর বন্যপ্রাণী দেখায় আনন্দ প্রকাশ করেছেন। আত্রাই উপজেলা
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থীরকে এক বখাটে মোটরসাইকেল চালিয়ে চাপা দেয়ার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার(০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহিষখোলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার সামনের সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করেছেন তারা। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে নিয়ামতি ও পালট এলাকায় জেলেদের আটক করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অভিযোগে আটক জেলেদের মধ্যে ছিলেন বাকেরগঞ্জ উপজেলার মোঃ মাহফুজ সিকদার (১৮), মোঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্দেশ্যে তৃতীয় দিনের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া ও কলাবাগান এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান জানান,
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে নৌ পুলিশ উদ্ধার অভিযান চালায়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের পরনে কালো হাফপ্যান্ট এবং লাল শার্ট ছিল। তবে পরিচয় এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিক ধারণা, মরদেহ সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে। নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দুই সাবেক চেয়ারম্যান-সহ ক্ষমতাসীন দলের তিন নেতা আদালতে আজ আত্মসমর্পণ করেছেন বলে আদালত সুত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় আদালত তাঁদের সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন । আত্মসমর্পণকারী হলেন জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান, রানা হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান রাসেল রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়েছে। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন খান (২০) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, শনিবার ৪ অক্টোবর রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনে থেকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে, ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দুহা সেলিম, কাজী
বরিশালে এক অদ্ভুত ও বিরল ঘটনা ঘটেছে। বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের গৃহবধূ সোমবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসাথে পাঁচজন নবজাতককে জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও জানান, একসাথে
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার আসামি হিসেবে উপস্থিত হন সাবেক মন্ত্রী দীপু মনি। আদালতে আসার সময় তিনি মাস্ক, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিধান করেন। আদালতে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের সঙ্গে তিনি কথা বলেন। পরে তার আইনজীবী গাজী ফয়সাল এজলাসে এসে দীপু মনির সঙ্গে আলোচনা করেন। রাষ্ট্রপক্ষের পিপি ও পুলিশ কর্মকর্তা দাবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আশ্রয়ণ কেন্দ্রে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের সামনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারের হাতে সাড়ে ৭ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী