প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ঘোড়া নিমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরাফাত হোসেন (২২) নামে মানসিক সমস্যাগ্রস্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঠ এলাকার একটি নিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি স্থানীয়রা দেখে থানায় খবর দেন। আরাফাত একই গ্রামের মো. আফসার আলীর ছেলে এবং ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
