
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৭

গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেওয়ার পর বিষয়টি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এই ঐতিহাসিক রায়টি পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যমগুলোও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিশেষ করে বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা, রয়টার্স, এএফপি, ফিন্যান্সিয়াল টাইমসসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম খবরটি প্রধান শিরোনাম হিসেবে প্রচার করে।
