ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নির্বিচারে গুলিতে ১৮জন শহীদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে। জুমার নামাজের আগেই বিপুল সংখ্যক পুলিশ জেলা শহরের আখড়ার মোড় ও বারহাট্টা রোডে সর্তক অবস্থান নেয়। শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া রেস্টুরেন্ট, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ
গাজীপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে হেফাজত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর
নওগাঁর ধামইরহাটে প্রত্যন্ত এলাকার গ্রামীন সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রাম পর্যায়ে পাকা রাস্তা নির্মানে জন সাধারণ ও রাস্তা সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শিক্ষার্থীরা উপকৃত হবে। ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্বাবধানে ০২ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় রামরাপুর-নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ২ কিলো (২৭০০ মিটার) ৭শত মিটার পাকা রাস্তার নির্মান কাজের
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ চুন্নু সরদার-(৪৮) নামের এক সৌদি প্রবাসীর পরিবারের উপর হামলা, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় প্রবাসীসহ তার পরিবারের কমপক্ষে ৪জন সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে
করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন এই অভিনেতা। পরে গত সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ। ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। তবে,
করোনা নাড়িয়ে দিয়েছে বরিশালের স্বাস্থ্য খাত। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৭ দিনে বরিশাল জেলায় ১৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছে ৯০ জন করোনা আক্রান্ত রোগী। আর আইসিইউ বেডের ১২টিতেই রোগী ভর্তি থাকায় অন্তত ২৫ জন
জয়পুরহাটের পাঁচবিবিতে চাকুরী নামক সোনার হরিণ হাতে পাওয়ার আগেই লাশ হতে হলো সাগর ইসলাম (২৫) নামের এক যুবক। নিহত সাগর গত ২৩ শে মার্চ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রনায়ের অফিস সহায়ক পদে যোগদানের উদ্দেশ্য ঢাকায় রওনা হন। ২৫ শে মার্চ বৃহস্পতিবার তার কর্মস্থলে যোগদানের কথা থাকলেও ঐদিন নারায়নগঞ্জের সোনাগাঁও উপজেলার বৈদ্যরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে সোনাগাঁও থানা পুলিশ।নিহত ঐ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর নতুন রেকর্ড হয়েছে; একদিনে মৃত্যু হয়েছে আরও ৫০ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ হাজার ৮৩০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়। যা গতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ডকে ছাপিয়ে যায়। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।
পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ চলছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু হয়। সমাবেশে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, ‘কেউ যদি চিন্তা করেন, বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন তাদের বলব, আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই,
বহুল কাঙ্ক্ষিত টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক এই মর্যাদা পেল বাংলার জয়িতারা। বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ নারী দল, আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয় আইসিসি। শুক্রবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত
সাম্প্রতিক সময়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যেখানে বারবার হোঁচট খাচ্ছে তখন জার্মানির বায়োএনটেক এবং মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের টিকা BNT162B2 কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই যে কোনো মানবদেহকে নতুন কিংবা পুরনো করোনা থেকে দিচ্ছে শতভাগ সুরক্ষা। জার্মানির চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, শুরু থেকে বায়োএনটেকের টিকা নেয়া কমপক্ষে ১২ হাজার মানুষের শরীরে নানাভাবে পরীক্ষা করে দেখা গেছে করোনার যে কোনো নতুন
আজ শুক্রবার সারাদেশে পালিত হবে ১৪তম 'বিশ্ব অটিজম সচেতনতা দিবস।' এ বছর দিবসের প্রতিপাদ্য হয়েছে ‘আলোকিত হউক উদারতায়।' দিবসটি সামনে রেখে সরকারি-বেসরকারি সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও কারোনা সংক্রমণের কারণে এসব কর্মসূচির বেশির ভাগ অনলাইনে পরিচালিত হবে বলে জানা গেছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আগামী ৫ এপ্রিল চিকিত্সক, সাইকোলজিস্ট এবং থেরাপিস্টদের নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করেছে ইপনা। সেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গ্রাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে জানা গেছে। কিছুদিন আগে স্বাস্থ্য সচিবের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছরের ৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান মো. আব্দুল মান্নান। এর আগে
রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এ সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশপাশের
দেশে কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের বেড়েই চলেছে। এরমধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৫৫ কেন্দ্রে পরীক্ষা হয়। দেশব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় বসেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানতে করাকরি থাকলেও উল্টো চিত্র ছিল পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষার আগে ও পরে স্বাস্থ্যবিধি উপেক্ষা
পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নাসরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল খেলতে বর্তমানে কলকাতায় আছেন সাকিব আল হাসান। গত কয়েকটা দিন কোয়ারেন্টিনে কাটছে তাঁর সময়। কোয়ারেন্টিনে থেকেই গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে আসেন সাকিব। লাইভ আড্ডায় নানা গল্পের মাঝে জানান, ঠিক কতদিন দেশের ক্রিকেট ক্রিকেট খেলতে চান তিনি। সাকিবের ইচ্ছে ২০২৩ সালে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা। ২০২৩ সালে সম্ভব না হলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার
তাইওয়ানের টানেলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের একটি টানেলে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার খবরে বলা হয়েছে, তাইটুংয়ে যাওয়ার সময়ে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনে মোট ৩৫০ জন
বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে।
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার প্রেমিকা আলিয়া ভাটও।সিনে সংশ্লিষ্টদের সংগঠন এফডব্লিউআইসিই-এর সাধারণ সভাপতি অশোক দুবে এমনটাই বলছেন। এর আগে ৯ মার্চ রণবীরের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। অভিনেতার মা নীতু কাপুর খবরটি নিশ্চিত করেন। এর পর ১৫ মার্চ পরিচালক সঞ্জয় লীলা বানসালিও একই রোগে আক্রান্ত হন। আলিয়াকে নিয়ে তিনি ‘গাঙ্গুবাই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘একটি অপ্রিয় সত্য কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আজকে যে দুর্বৃত্তায়ন চলছে এজন্য আজকে রাস্তায় মানুষ বলাবলি করছে ‘ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী’। আর নোয়াখালীর মানুষ বলাবলি করছে যে, নোয়াখালীর রাজনীতির এই দুরবস্থা এবং একরাম চৌধুরীর অপকর্মের জন্য মেরুদণ্ডহীন সভাপতি খায়রুল
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস তাদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা-প্রশিক্ষণ ও মমতা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের দক্ষ জনসম্পদে পরিণত হবে।শুক্রবার (২ এপ্রিল) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আমি
বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতবছর টানা কয়েকমাস নিয়মিত প্রেসব্রিফিং করার বদৌলতে