তিনদিন নিখোঁজ থাকার পর বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ডৌয়াতলা গ্রামের সরকার বাড়ির একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে বামনা থানা পুলিশ। নিহতের শরীরে ৯টি ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে নিশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায়
করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে। আগামী ২ জুন বিকাল ৫টায় শুরু হতে যাওয়া এ অধিবেশন ১০/১২ দিন চলতে পারে। সংসদ অধিবেশন সুচারুভাবে পরিচালনার জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার (২১ মে) সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ১১ মে বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, ২ জুনের
দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণকে সভাপতি এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগকে সধারণ সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে একটি নবজাতক (মেয়ে) পাওয়া গেছে। পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এক মহিলার জিন্মায় দিয়েছে। শুক্রবার (২১ মে) সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা ওই নবজাতকটি প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মিনা বেগম নামে ওই
বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে শুক্রবার সকালে নিখোঁজ শিশু সবুজ মন্ডলের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও নিহতের স্বজনদের দাবি, সবুজকে হত্যা করে লাশ খালে ফেলা হয়েছে। শিশু সবুজ মন্ডল নগরীর ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সবুজ
ভারতে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষের বাস। প্রায়ই দেশটিতে ধর্মীয় সহিংসতার খবর পাওয়া যায়। তবে হিন্দু-মুসলিম আন্তঃধর্মীয় সম্প্রীতির কথাও উঠে আসে প্রায়ই। বিশেষ করে এই করোনা মহামারিতে অনেকেই ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। সর্বশেষ এমনটি একটি ঘটনা ঘটেছে কেরালার একটি হাপসাতালে। করোনায় আক্রান্ত মৃত্যু পথযাত্রী এক মুসলিমকে কালেমা পড়ে শোনালেন চিকিৎসক রেখা কৃষ্ণা। করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। সংক্রামক এই রোগ
জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর শুক্রবার এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার। প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন। পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিল এবং চিৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চালের মানুষ ঈদের পরদিন হতেই ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে ফিরছে। শুক্রবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ফিরছেন গ্রামের বাড়িতে। এতে দৌলতদিয়া ঘাটে উভয়মুখী যাত্রী চাপ পরেছে। যাত্রীর চাপের সাথে ছোট ছোট গাড়ির ভিড় দেখা গেছে। কিন্তুু দৌলতদিয়া ঘাটে কোন প্রকার যানজট দেখা
ফিলিস্তিনের পক্ষে বের হওয়া একটি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে। হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) পাকিস্তানের দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর একটি হত্যাকান্ডের মাত্র ৮ দিনের মধ্যে রহস্য উদঘাটন,আসামী গ্রেফতার ও মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) আদালতে দাখিল করা হয়েছে। শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ চার্জশিট প্রদানের কথা জানান। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নিখোঁজের ৩ দিন পর গত ১০ মে,২০২১ মঙ্গলবার দুপুরে নাসির ইসলাম নয়ন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার
অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন (ইসি)। ইসির দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কমিশন। যদিও ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি। জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান
করোনা সংক্রমণ রোধে স্থলপথে বাংলাদেশ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে কলকতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রীরা। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার শুরুতে গত ২৬ এপ্রিল থেকে ২১ মে সকাল পর্যন্ত ভারত থেকে ফিরেছেন ৩ হাজার ২২৭ বাংলাদেশি। এদের মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু চলতি বছরের এপ্রিল থেকে আজ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আর শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশন ভালো বলেও জানান তিনি। তবে কোভিড পরবর্তী জটিলতা এখনো আছে বলে জানান ফখরুল। এটাই উদ্বেগের বিষয়। এখনও হার্ট এবং কিডনিতে কিছু সমস্যা আছে বলেও চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি। এ অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা
মহমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত প্রতিবেশী দেশ ভারত। এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন রাজ্য লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ। তেমনই কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটির রাজ্য বিহারে। পুরোপুরি লকডাউন ঘোষণা করা হলেও রাজ্যটিতে কোভিডবিধি মেনে বিয়ের অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়েই এবার আপত্তি জানালেন এক ব্যক্তি। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠেকাতে সরাসরি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লকডাউনে বিয়ের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন
দুর্বল ও ক্ষতিগ্রস্ত জনসংখ্যার দক্ষতা ও জীবিকা নির্বাহের জন্য দুটি প্রকল্পে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড। শুক্রবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের যুবক, মহিলা, সুবিধাবঞ্চতি গ্রুপ এবং প্রত্যাবাসিত অভিবাসী কর্মীদের র্কমসংস্থান ও জীবিকার সুযোগ উন্নত করতে এবং সিওভিডির মতো ভবিষ্যতে কোনো ধাক্কার বিরুদ্ধে তাদের সহায়তার লক্ষ্যে দেড় মিলিয়নের বেশি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীকে
স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া বকেয়া রাখায় দেশের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এসএ টিভির সম্প্রচার বন্ধ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। একই সময়ে চ্যানেল নাইনের সম্প্রচারও বন্ধ করা হয়। পর দিন শুক্রবার বেলা তিনটার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর মাধ্যমে সম্প্রচার হওয়া এসএ টিভি ও
সিদ্ধান্ত নিতে দেরি করায় টিকা পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ—প্রায় দুই সপ্তাহ আগে এমনটিই বলেছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বুধবার বাংলাদেশ চুক্তির জন্য যে নথিতে সই করেছে, তাতে আবার ইংরেজি ভাষার অংশের বদলে চীনা ভাষার অংশে সই করে ফেলেছে। সেই অংশে কী আছে, তা পরীক্ষা-নিরীক্ষা করতে চীনা ভাষায় দক্ষ একজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড.
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধান কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে, বিকালে ও শুক্রবার সকালে দফায় দফায় ইউনিয়নের রায়পুর ও মিস্ত্রিকান্দি এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতের মধ্যে এক বাক-প্রতিবন্ধী সোবাহান জমাদ্দার(৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউপির
রোজিনা ইসলামের জামিন রোববার (২৩ মে) যদি না হয় তবে সব সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার (২১ মে) দুপুরে সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিবাদী সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সমাবেশ অনুষ্ঠিত হয় ডিআরইউ প্রাঙ্গণে। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক আজাদ বলেন, আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন
নাটোরে চলতি বছরের আম আহরণের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। শুক্রবার (২১শে মে) সকালে বাগাতিপাড়ায় চলতি মৌসুমে আম আহরণের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়া উপজেলা পারিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী, জামনগর
একটি অসহায় পরিবার একটি ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অন্যের জমিতে আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২ নং ওয়ার্ড হুগলা গ্রামের জালাল উদ্দিন বেপারী (৬০) স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেঁচে আছেন এর মধ্যে বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী। নেই কোন জায়গা জমি, আছে মাত্র না থাকার মত একটি জরাজীর্ণ
পটুয়াখালীর কুয়াকাটায় মরিচক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা এগারোটায় পৌর শহরের কচ্ছপখালী এলাকার মৃতের নিজ বসত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মিরাজ ওই এলাকার সিদ্দিক ভদ্ররের ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত দশটার দিকে মিরাজ তার পরিবারের সাথে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে (৩৩) কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি রিমান্ডের এই আদেশ দেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি
গেলো ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে। করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া