‘ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর’ অভিযোগে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। সোমবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। প্রসঙ্গত, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেফতার করে
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ড চত্বরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলুহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন ও তার ছেলে হৃদয়।পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করে। জানা গেছে, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সম্প্রতি গ্রামের একটি হেরিং রাস্তার কাজ
যে কোন ধরণের ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক প্রচারণা এবং পরে উদ্ধার কার্যক্রমে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকরা কাজ করলেও বরিশালের কোন উপজেলায় নেই সেচ্ছাসেবক। শুধুমাত্র বরিশাল সিটি এলাকায় ৬০জন সেচ্ছাসেবক থাকলে মূলত প্রয়োজন ৬ হাজার। ফলে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সিপিপি কর্মকর্তারাই। সিপিপি বরিশাল জোনাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকার তিনটি ইউনিটে ৬০ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃত
ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ইয়াস প্রতিরোধে প্রস্তুতি সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।সোমবার (২৪ মে) সকাল ১২টায় বন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঝড় মোকাবেলায় প্রস্ততি গ্রহণ করা হয়। এসময় বন্দরের সকল বিভাগের প্রধান কর্মকর্তাদের নির্দেশনামূলক করণীয় কর্মকাণ্ড ঠিক করে দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাাল মোঃ মুসা।তিনি এসময় বন্দর কর্তৃপক্ষের স্কুল এন্ড কলেজ সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য সেটি খুলে দেন। এছাড়া সাইক্লোন শেল্টারে আশ্রয়ে
স্বাস্থ্যবিধি মেনে মে মাসের মধ্যে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফাতেমা রহমান বিথি, নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং এ অবস্থিত হাজী দুদুখান পাড়া মাদ্রাসা জামে মসজিদে উন্নয়ন মূলক কাজের জন্য গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সীর ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা এ নগত অর্থ প্রদান করেন। সোমবার (২৪ মে) বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হাজী দুদুখান পাড়া মাদ্রাসা জামে মসজিদের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মসজিদ
হাসপাতালের চিকিৎসকের হাত ধরে বিক্রি করে দেয়া এক নবজাতক শিশুকে ৮ দিন পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ক্লিনিক মালিক ও সেই চিকিৎসকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ। এর আগে রবিবার (২৩ মে) আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার
কক্সবাজারের রামুতে দেড়লাখ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ২৪ শে মে (সোমবার) সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু রাজারকুল ইউনিয়নের ঢালারমূখ ক্যান্টনমেন্ট স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় অভিনব কায়দায় লুকানো বিস্কুটের কার্টন থেকে দেড়লাখ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল এসপি মামুন
তালুকদার মামুন নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘুর্ণিঝড় যশ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে তার সভাকক্ষে সোমবার ২৪ মে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী- ঘুর্ণিঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ঘুর্ণিঝড় শুরুর আগেই সকল এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হবে। হিজলার ৬টি ইউনিয়নে ৬৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি সাইক্লোন
নওগাঁর ধামইরহাটে এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ওই কিশোরীকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার বিকেলে উপজেলার ধুরইল সুন্দরীর মোড় নামকস্থান থেকে এক আত্মীয়ের বাড়ী থেকে আটক করা হয়। কিশোরী ও আসামীকে কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত ভগবানপুর কলোনীপাড়া গ্রামের জনৈক ব্যক্তির
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন'র তত্ত্বাবধান ও পরিকল্পনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ২৪ মে ভোর ৪ টায় এসআই(নিঃ)মুহাম্মদ গোলাম মোস্তফা,সঙ্গীয় এসআই(নিঃ)মুহাম্মদ নূর ইসলাম, এএসআই(নিঃ) ইসমাইল হোসেন ও এএসআই(নিঃ)খাদেমুল ইসলাম নাইক্ষ্যংছড়ি সদর এলাকায় অভিযান পরিচালনা করে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটার(টেকপাড়ার) মৃত আনোয়ার আলমের ছেলে আবদুল হক ওরপে বাবুল(৫২), নাইক্ষ্যংছড়ি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামুল্যে ৮৭০ জন কৃষকের মাঝে ৫২২০ টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসব চারা বিতরণ করা হয়। উপজেলার ২৯ টি কৃষক গ্রুপের মোট ৮৭০ জন কৃষকের প্রত্যেককে মালটা, লিচু, আম, পেয়ারা ও নিম সহ ৬টি করে চারা
ঘূর্ণিঝড় 'ইয়াস' এখন উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে, তাই আপাতত সংকেত বাড়ানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (২৪ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আল্লাহ এখনও আমাদের অনেকটা টেনশনমুক্ত রেখেছেন। নিম্নচাপটি সকাল ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখনও অতটা শক্তিশালী হতে পারেনি। উড়িষ্যা উপকূল থেকে
টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন পুলিশ। সীমান্তে কড়া নিরাপত্তা থাকা স্বত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন পয়েন্ট দিয়ে আদম পাচারকারী সিন্ডিকেট কৌশলে সক্রিয় থাকায় মাদকসহ সীমান্ত অপরাধ থামানো যাচ্ছে না। এপিবিএন সুত্র জানায়, গত ২৩ মে রাত সাড়ে ১১টায় নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প সংলগ্ন টিডিএস হাসপাতালের পাশ দিয়ে মিয়ানমার হতে দালালের মাধ্যমে নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে
গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক গ্রেফতার হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। সোমবার (২৪ মে) স্বশরীরে তিনি আদালতে উপস্থিত হয়েছেন। আইনজীবীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সু চির আইনজীবী থৈ মং মাং জানান, আজ আদালতে সুচিকে বেশ সুস্থ মনে হয়েছে। শুনানি শুরু হওয়ার আগে অন্তত ৩০ মিনিট ধরে
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ভয়াবহতা থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এ লক্ষ্যে বরিশাল জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩১৬টি সাইক্লোন শেল্টার এবং আরও ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান। বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, বরিশাল জেলায় মোট ৩১৬টি বিশেষায়িত সাইক্লোন শেল্টার রয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো জেলায় ৭শ’ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন রয়েছে।
টানা ৪৯ দিন পর যাত্রীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। সোমবার (২৪ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এদিকে বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেছেন যাত্রীরা। আর যাত্রী উঠাতে সেই পুরনো হাক-ডাক শুরু করেছেন শ্রমিকরা। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে
চাঁপাইনবাবগঞ্জে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে শনাক্তের হার ৫৫ শতাংশ হওয়ায় সেখানে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে ৭ দিনের লকডাউন কার্যকর হবে। সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন
টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫। ধৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাড়ার মৃতঃ এয়াকুব আলীর পুত্র মোঃ হাছান (৫৫), জিম্মংখালীর নুরুল আলমের পুত্র মাইনুদ্দীনের পুত্র মোঃ জসিম (৩০) ও পশ্চিম সিকদার পাড়ার মোঃ তারেক। জানা যায়, (২৩ মে) রবিবার রাত সাড় ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলার লেদা গ্রামে জাফর মার্কেট সংলগ্ন মা মেডিকো ঔষধের দোকানের
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ ৪৯ দিন বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোমবার (২৪ মে) ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিন ভোর ৬টা থেকে ঢাকাগামী যাত্রীরা লঞ্চে পার হতে শুরু করেছেন। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এই সময়ে নৌরুটে শুধুমাত্র ফেরি চলাচল স্বাভাবিক ছিল। বিকল্প নৌযান না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি
আসলামুল হক আসলামের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে নৌকা প্রতীক পেতে চান অন্তত ৬০ জন। এর মধ্যে দলের ত্যাগী-পরীক্ষিত নেতা-কর্মী যেমন আছেন, তেমনি আছেন ২০০৯ সালের পর নব্য লীগার। পিছিয়ে নেই ব্যবসায়ী নেতা, অভিনেতা ও পাতি নেতারাও। বিএনপি উপনির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় নৌকা পেতে মরিয়া তারা। কারণ নৌকা পেলেই বিজয়। এ ধারণায় উপনির্বাচনেও প্রার্থীর ছড়াছড়ি। এতে রয়েছেন ডামি প্রার্থীও। আগে বিএনপির রাজনীতি
চট্টগ্রামের আনোয়ারায় বজ্রপাতে ইলিয়াছ (৫০) ও কাসেম (৪০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ভোর রাতে দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল
বৈশাখ-জৈষ্ঠ মাস রসালো ফলের মাস। এমাসে তরমুজ, আম, লিচুসহ বিভিন্ন রসালো ফলে বাজার ভরে উঠে। এর মধ্যে লিচু একটি অন্যতম রসালো ফল। লিচু পছন্দ করেনা এমন মানুষ খুব কমই আছে। ইতিমধ্যে তরমুজ, বাঙ্গী, বিভিন্ন ফলের পাশাপাশি সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে উঠতে শুরু করেছে লিচু। উপজেলার পৌর বাজার সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাজারে এ ফল বিক্রি শুরু হয়েছে। বিক্রেতারা বাঁশের তৈরি ঝুঁড়ির মধ্যে