
প্রকাশ: ২৪ মে ২০২১, ১৩:৪৯

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫।
ধৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাড়ার মৃতঃ এয়াকুব আলীর পুত্র মোঃ হাছান (৫৫), জিম্মংখালীর নুরুল আলমের পুত্র মাইনুদ্দীনের পুত্র মোঃ জসিম (৩০) ও পশ্চিম সিকদার পাড়ার মোঃ তারেক।
জানা যায়, (২৩ মে) রবিবার রাত সাড় ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলার লেদা গ্রামে জাফর মার্কেট সংলগ্ন মা মেডিকো ঔষধের দোকানের সামনে পাঁকা রাস্তায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ অভিযান পরিচালনা করে।
এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেদা পাড়ার মৃতঃ এয়াকুব আলীর পুত্র মোঃ হাছান (৫৫), জিম্মংখালীর নুরুল আলমের পুত্রমাইনুদ্দীনের পুত্র মোঃ জসিম (৩০) ও পশ্চিম সিকদার পাড়ার মোঃ তারেককে আটক করে।

এসময় তাদের সহযোগী জাদিমুরা ২৭ নং ক্যাম্পের বশির আহমদের পুত্র মোঃ হাবিবুল্লাহ (৩০) পালিয়ে যায়।
পরে ধৃতদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।