
প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে।
এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।
সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী চারজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন, বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাসায় দুইজন মারা যান।

মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ ১৩ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম ছয়জন, রাজশাহী তিনজন, খুলনা সাতজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।