বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বুক চিড়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কালিজিরা নদী। এক সময় নৌপথে যাতায়াতের সুবিধাজনক রুট হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই কালিজিরা নদী ব্যবহার করতো। এখন তা কেবলই স্মৃতি। বর্তমানে নদীটি শুকিয়ে পরিণত হয়েছে খালে, তাও প্রায় পানি শূন্য। “বৈশাখ মাসে তার হাটু জল থাকে” এমনই অবস্থা প্রবাহমান এ নদীটির। কালের বিবর্তনে কালিজিরা নদীতে চর জেগে নদীর দুই পাড়ে
করোনা পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন স্বাস্থ্যমন্ত্রী।’ বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি
বরিশাল নগরীতে একদিনে পৃথক তিনটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, অগ্নিকা-ের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন বরিশাল সদর ও দক্ষিণ স্টেশনের মোট ৫টি ইউনিট। স্থানীয়
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করছে। পাশাপাশি করোনা মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করছে সরকার। কিন্তু করোনা প্রতিরোধে নিজের স্বাস্থ্য নিজেকেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকালকে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল
রকেট হামলা করা হয়েছে মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে। বৃহস্পতিবারের (২৯ এপ্রিল) এ হামলায় কোনো প্রাণহানি না ঘটলেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। এক সংবাদ সম্মেলনে হামলার খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী।-খবর রয়টার্সের মাস তিনেক আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। কয়েক দশক ধরেই বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে
সারাদিনে মাত্র একটি উইকেট। স্কোরকার্ডে এই দৃশ্য দেখলেই ফুটে ওঠে, কতটা হতাশার দিন কাটলো বোলারদের। টস হেরে ফিল্ডিং করতে নেমে সারাদিন ৯০ ওভার বোলিং করে সাফল্য মাত্র একটি। ৬৪তম ওভারে শরিফুলের বলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেটটি। এছাড়া ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের জন্য কাটলো পুরোপুরি হতাশার। প্রথম দিন শেষে স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে
বাগেরহাটের শরণখোলায় এক ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামে বেড়িবাধ নির্মান কাজে নিয়োজিত চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের ব্লক ইয়ার্ডে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার ওসি মোঃ সায়েদুর রহমান জানান, বকুলতলা গ্রামের নওয়াব মিয়ার ছেলে ট্রাক চালক শহিদুল ইসলাম সবুজ ব্লক সরানোর কাজ করতে ছিলেন। কিন্তু বেলা ৯ টার দিকে অপ্রত্যাশিতভাবে সবুজের ট্রাকের নীচেই তার মাথা থ্যাতলানো রক্তাক্ত দেহ
আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম কমায় দেশের বাজারেও এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারের মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। গাড়িতে ব্যবহৃত এলপিজি লিটারে দাম ৪৭ টাকা ৯২ পয়সা থেকে
বিভিন্ন দোকান থেকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান শুরু হয়। মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন বিপুল পরিমান মালামাল ধ্বংসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জেলা বাজার মনিটরিং টিমের সদস্য শুভ বিশ্বাস উপস্থিত ছিলেন। #ইনিউজ৭১/জিয়া/২০২১
দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার আরোপিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে। এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আন্তঃমন্ত্রণালয়ের সভায়। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদের আগে তিনটি কর্মদিবস থাকলে কিছুটা শিথিল করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে ৫ মে’র আগে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও
ভূরুঙ্গামারী যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার ২৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রামের ৮টি ও শেরপুরের ৩টি উপজেলা কমিটি সহ মুন্সিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ভূরুঙ্গামারী উপজেলা যুবদল কমিটির আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম শান্তকে এবং সদস্য সচিব করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন বাবুকে। এছাড়া ৯ জনকে যুগ্ম আহবায়ক করে
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ২ হাজার ২৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
আমরা স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেইনি, অবহেলা করেছি। স্বাস্থ্যখাতের অবহেলার ফলাফল আমরা করোনায় পেয়েছি। করোনা মহামারিতে আমরা কতটা অসহায়, সেটা দেখেছি। শুধু আমরাই নই, পৃথিবীর কোনো দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
জামিনে মুক্তি পেয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র মোহাম্মদ ইরফান সেলিম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য
রাশিয়ার ‘স্পুৎনিক-ভির’ পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরির জরুরি ব্যবহারের অনুমোদন দিলো সরকার। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। হবুবুর রহমান বলেন, আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে ২৩ মে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন। শিক্ষা সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় টেউয়ের সংক্রমণ ও মৃত্যু বেড়ে বিশ্বে প্রতি দেশেই দেখা দিয়েছে স্থবিরতা, করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও এর আক্রান্ত কম নয়। প্রতিদিন প্রায় ৮০-৯০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হাকিমপুর হিলি পৌরসভা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগীদের দেখতে নিজে বাড়ি বাড়ি ছুটে চলছে মেয়র জামিল হোসেন চলন্ত।সামাজিক যোগাযোগে মাধ্যমে ছবিটি ভাইরাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া নির্ধারিত সময়ের কিছুদিন পর শুরু হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও ১ সপ্তাহ। ফলে পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিল থেকে গিয়ে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৭ মে রাত ১১ টা ৫৯ মিনিটে। তবে টাকা জমা দেওয়া যাবে ৯ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন
পাল্লেকেলেতে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে আসে এক পরিবর্তন আর শ্রীলঙ্কা দলে দুটি।সকালে ব্যাট করতে নেমে লঙ্কান দুই ওপেনারের দারুণ শুরু। এদিন ৮ রান করে দারুণ একটা মাইলফলক ছুঁয়ে ফেলেন দ্বীমুথ করুণারত্নে। দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। তবে দুই
করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে এর পরিবর্তে আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাবি ভর্তি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ইউনিট প্রধানরা উপস্থিত
ঈদ সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দ্রুত গণপরিবহন চালু দাবি জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার আহ্বানও জানায় সংগঠনটি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।
করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনায় দিশেহারা ভারতে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মান, ইউরোপীয় ইউনিয়ন,
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ট্যাংকারটি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যালের জেটিতে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী। চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, ট্যাংকারটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া তরল জ্বালানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ চলে গিয়েছিলেন ২১ এপ্রিল। কবি বাড়িতেই ছিলেন নিভৃতবাসে। শেষমুহূর্তে ভেন্টিলেশন, তবে শেষরক্ষা হয়নি। এবার চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার সকালে বাড়িতেই মৃত্যু হয় প্রতিমা ঘোষের। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই কোয়ারেনটিন করছিলেন। চলছিল চিকিৎসা। পরিবারসূত্রে খবর, গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন