মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিষাক্ত নাইট্রেট যুক্ত ঘাস খেয়ে মারা যাচ্ছে গরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২১, ১৯:২৬

শেয়ার করুনঃ
বিষাক্ত নাইট্রেট যুক্ত ঘাস খেয়ে মারা যাচ্ছে গরু

ঝিনাইদহের কয়েকটি গ্রামে দু-তিন দিনের ব্যবধানে মারা গেছে কমপক্ষে ১২ টি গরু। আরো গরু-ছাগল মারা যাওয়ার শঙ্কা রয়েছে। এমন ঘটনায় কৃষক ও খামারীদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ।

আরও

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

বিষয়টির সরেজমিন তদন্তে মাঠে নেমেছে প্রাণী সম্পদ অধিদপ্তর, মাঠের ঘাসে টাঙ্গানো হয়েছে লাল ফ্লাগ, মৃত গরুর নমুনা পাঠানো হয়েছে ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে।

অন্যদিকে জেলা জুড়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে কিছু ঘাস কয়েকদিন না খাওয়ানোর জন্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।দীর্ঘ খরার পর বৃষ্টি পেয়ে মাঠে হঠাৎ বেড়ে ওঠা শামা, ভুরো, হেলেঞ্চা, গেমা জাতীয় বপন করা ঘাস পরিপক্ক না হওয়া পর্যন্ত বা কিছুদিন না খাওয়ানোর পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের।

আরও

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

গ্যাসমৃত্যুল্যাবনমুনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তারা বলছে, হঠাৎ বৃষ্টিতে এ জাতীয় ঘাসে অতিরিক্ত বিষাক্ত নাইট্রেট যৌগ জমা হচ্ছে, যা খেয়ে গরু শ্বাসকষ্ট ও পেটফুলে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে।শৈলকুপা উপজেলার চরধলহরা গ্রামের ভ্যানচালক আরশাদ মন্ডলের স্ত্রী লাইরী খাতুনের কান্না যেন থামছেই না। গত বৃহস্পতিবার তাদের ১মাত্র গাভি গরুটি হঠাৎ শ্বাসকষ্টে তাৎক্ষনিক মারা গেছে। খাওয়ানো হয়েছিল বাড়ির পাশে বোনা গেমা ঘাস।

সেই ঘাস খেয়ে এমন অবস্থা বলে জানান।তার আগের দিন বুধবার মাঠে বোনা গেমা ঘাষ খেয়ে একই গ্রামের কৃষক রোস্তম আলীর ৫টি গাভির ৪টিই মারা গেছে ১ঘন্টার ব্যবধানে। এখন খালি গোয়াল পড়ে আছে, খামার গড়ার স্বপ্ন ফিকে হয়ে গেল চোখের পলকে।হেলেঞ্চা জাতীয় ঘাস খেয়ে পেটফুলে তাৎক্ষনিক মারা গেছে ভুলুন্দিয়া গ্রামের নুরুল ইসলামের ৩টি, একই গ্রামের জামাল মোল্লার ১টি গরু। এভাবে শৈলকুপার বিভিন্ন গ্রামের কৃষক ও খামারীদের গরু মারা যাচ্ছে।

উদ্বেগ আতঙ্ক ভর করেছে তাদের মাঝে। অনেক কৃষক এখনো বুঝে উঠতে পারছে না করণীয় কি তবে কিছু জাতের ঘাস গরুর পেটে হজম হচ্ছে না বলেও জানান তারা।এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বছরের এই সময়টাতে নাইট্রেট পয়জনের কারণে দু‘একটি বিচ্ছিন্ন ঘটনায় গরু মারা যায় কিন্তু এবার এই শংকাটা বেশী কারণ দীর্ঘ সময় বৃষ্টিহীন ছিল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কেন গরু মারা যাচ্ছে এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট তথ্য জানার জন্যে মৃত গরুর নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে। এলাকায়, এলাকায় গিয়ে কৃষকদের সতর্ক করা হচ্ছে, পোস্টার লিফলেট দেয়া হচ্ছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের এই সময়ে কিছুনদিন শামা, ভুরো, হেলেঞ্চা, গেমা জাতীয় ঘাস না খাওয়ানোর জন্য লিফলেট-পোষ্টার বিতরণ করা হচ্ছে। এজাতীয় ঘাস অতিরিক্ত পরিমান অক্সিজেন, নাইট্রোজেন গ্রহণ করার ফলে মাত্রাতিরিক্ত নাইট্রেট জমা হয়, যা গরু-ছাগল খেলে রক্তের হিমোগ্লোবিন ভেঙ্গে দেয়। এর ফলে শরীরে রক্তচলাচল কমে শ্বাসকষ্ট ও পেটফুলে তাৎক্ষনিক মারা যায়- জানান শৈলকুপা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মামুন খান।

এদিকে ক্ষতিগ্রস্থ খামারী ও কৃষকদের সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে।ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, যেহেতু ১টি উপজেলার বিভিন্ন গ্রামে এমন পরিস্থিতি দেখা গেছে, সেটি ছড়ানোর আশংকা রয়েছে তাই জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে জেলায় ৬লক্ষ গাভী, ৬লক্ষ ছাগল, ১লাখ ২৫হাজার ভেড়া, দেড় হাজার মহিষ রয়েছে।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

এ সম্পর্কিত আরও পড়ুন

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকলাণ পরিষদ কমলগঞ্জ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।  সংগঠনের  সভাপতি হিফজুর রহমান ফাহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।  সংগঠন

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় রয়েছে বগুড়া ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.উম্মে হানি পৃথ্বী। ইতিমধ্যে তাকে নিয়ে রাজনীতির মাঠে বেশ জড়োসড়ো ভাবে চলছে আলোচনা। তিনি হতে পারেন বিএনপি থেকে সংরক্ষিত আসনে নারী এমপি প্রার্থী। জানা যায়, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মেডিকেল কলেজ থেকে মাঠের রাজনীতিতে বেশ অভিজ্ঞতা রয়েছে ডা.উম্মে হানির। দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে –এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান,

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় এক মিলনমেলায়। এ বছর জেলা শহরের কেন্দ্রীয় মাঠে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় হোলি উৎসবের। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা

উলিপুরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

উলিপুরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষে উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় হচ্ছে।  ৩ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর পোষ্ট অফিস মোড়ে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।  এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজবাহুল হক, উলিপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী  শৈলেন্দ্র নাথ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর